Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
করোনা পরিস্থিতি ঠিক হওয়ার আগে এইচএসসি পরীক্ষা, কলেজে ভর্তির প্রক্রিয়া হচ্ছে না

বাংলাদেশ

মীর মোহাম্মদ জসিম
20 June, 2020, 11:15 am
Last modified: 20 June, 2020, 11:27 am

Related News

  • আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু
  • প্রাথমিকের প্রায় আড়াই লাখ শিক্ষককে ইংরেজি প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা: প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের বেসরকারি স্কুলে অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়োগ কেন দিচ্ছে সরকার?
  • শিক্ষার আলো ছড়াচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী হরিবোল
  • স্কুল ফিডিং, বিনামূল্যে স্কুল-ড্রেস ও ওয়াইফাই: শিক্ষাখাতের উন্নয়নে আরও যা প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী

করোনা পরিস্থিতি ঠিক হওয়ার আগে এইচএসসি পরীক্ষা, কলেজে ভর্তির প্রক্রিয়া হচ্ছে না

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সে কারণে বর্তমানে পরীক্ষা নেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই বলে জানিয়েছেন শিক্ষা সচিব।
মীর মোহাম্মদ জসিম
20 June, 2020, 11:15 am
Last modified: 20 June, 2020, 11:27 am

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে তাদের স্থগিত হওয়া পরীক্ষার ভবিষ্যত নিয়ে বেশ দুশ্চিন্তাতেই আছেন। অন্যদিকে এসএসএসি পাশ করা শিক্ষার্থীরাও কলেজে ভর্তি হতে অপেক্ষার প্রহর গুনছেন। সন্তানদের শিক্ষাজীবন নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরাও জানেন না, আদৌ কিছু হবে কিনা।

শিক্ষা মন্ত্রণালয়ও সিদ্ধান্ত নিয়েছে, করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ২০২০ সালের এসএসসি পরীক্ষা এবং একাদশ শ্রেণিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু করবে না তারা।  

যার ফলাফল, এইচএসসি ও সমমানের পরীক্ষা এবং কলেজে ভর্তির বিষয়টি বর্তমানে অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জিয়াউল হক শুক্রবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, মহামারির মধ্যেই এইচএসসি পরীক্ষা শুরু করার বিষয়টি অসম্ভব ছিলো তাদের জন্য। 

তিনি বলেন, "পরীক্ষার সময় সারাদেশেই কেন্দ্রগুলোতে হাজার হাজার শিক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা জড়ো হন। এরফলে ভাইরাস বেশ দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে। সেকারণে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না।"  

তিনি বলেন, "পরীক্ষা শুরু করে দিয়ে সবার জন্য করোনাভাইরাস সংক্রমণের একটা ঝুঁকি আমরা তৈরি করতে পারি না।"

২০২০-২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির বিষয়ে তিনি বলেন, "ভর্তি প্রক্রিয়া এখনই শুরু করার মতো কোনো পরিকল্পনা এই মুহুর্তে আমাদের নেই।"

এ বিষয়ে একটা 'ভালো পরিবেশের' অপেক্ষায় আছেন জানিয়ে তিনি বলেন, "আমরা অনলাইনের মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু করতে পারি। তবে সেক্ষেত্রেও একটা ঝুঁকি থেকে যায়। প্রায় অর্ধকোটি লোকজনকে এটার জন্য স্থান পরিবর্তন করতে হবে।"

এবছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় ১৩ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করার কথা ছিল। সারাদেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা ঠিক করে শিক্ষা মন্ত্রণালয়।

পহেলা এপ্রিল থেকেই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিলো। তবে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কায় গত ১৭ মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর স্থগিত করে দেওয়া হয় এই পাবলিক পরীক্ষাটিও।

অন্যদিকে চলতি বছর দেশের সকল শিক্ষাবোর্ডের অধীনে ২০ লাখ ৪০ হাজার ২৮ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় যার মধ্যে পাশ করে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন। এরমধ্যে ছাত্রীর সংখ্যা ৮ লাখ ৫৬ হাজার ৬৩১ জন এবং ছাত্র ৮ লাখ ৩৩ হাজার ৮৯২ জন। 

পাশ করা এই বিশাল সংখ্যক শিক্ষার্থীর প্রায় সবাই আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তাদের পছন্দের কলেজে ভর্তি হওয়ার জন্য। তবে তারা জানেন না, এই অপেক্ষা আর কতো দীর্ঘ হবে।

গতবছর উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছিলো পহেলা জুলাই। তবে এবার তা হওয়ার কোনো সম্ভাবনা নেই।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, মহামারির মধ্যে অনেক ঝুঁকি নিয়েই শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করে। তবে এই পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব নয়।"

তিনি বলেন, "পরীক্ষার তারিখ ঠিক করতে আমরা অনেকগুলো পরিকল্পনা তৈরি করেছিলাম। তবে মহামারির কারণে সব পরিকল্পনা ভেস্তে গেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করা ছাড়া আমাদের হাতে আর কোনো বিকল্প নেই।"

তবে কলেজে ভর্তি না হতে পারলেও সদ্য এসএসসি পাশ করা শিক্ষার্থীদের কেউ কেউ ইতোমধ্যেই উচ্চ মাধ্যমিকের জন্য অনলাইনে কোচিং শুরু করেছেন। শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা বলছেন, দীর্ঘসময় পড়াশোনার বাইরে থাকলে এটা তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। 

সদ্য এসএসসি পাশ করা এরকমই একজন শিক্ষার্থীর নাম সুজাত হোসেন, যিনি বাংলাদেশ ক্যাডেট একাডেমিতে পদার্থবিজ্ঞান, রসায়ন এবং উচ্চতর গণিতের অনলাইন ক্লাসে অংশ নিচ্ছেন। 

তিনি বলেন, "করোনাভাইরাসের কারণে আমি আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে পারি না। কোনো কাজ ছাড়া ঘরে বসে থাকাটাও বেশ কষ্টকর। তাই আমি এই কোচিং সেন্টারে ভর্তি হয়েছি। এখানে পড়ায়ও ভালো। আমার বেশ ভালো লাগে।"

শিক্ষা মন্ত্রণালয়ের সচিব (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) মাহবুব হোসেন বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সুতরাং বর্তমানে পরীক্ষা নেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই।

তিনি বলেন, " আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।"

এ বিষয়ে বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি পুষিয়ে নিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে অবশ্যই একটি দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করতে হবে।

তিনি বলেন, "নতুবা মহামারি শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সরকারের জন্য কঠিন হয়ে যাবে।"

Related Topics

টপ নিউজ

এইচএসসি / একাদশ শ্রেণিতে ভর্তি / শিক্ষা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
    ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

Related News

  • আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু
  • প্রাথমিকের প্রায় আড়াই লাখ শিক্ষককে ইংরেজি প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা: প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের বেসরকারি স্কুলে অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়োগ কেন দিচ্ছে সরকার?
  • শিক্ষার আলো ছড়াচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী হরিবোল
  • স্কুল ফিডিং, বিনামূল্যে স্কুল-ড্রেস ও ওয়াইফাই: শিক্ষাখাতের উন্নয়নে আরও যা প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

3
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

4
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

6
২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net