Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
বিএনপি-জামায়াত কর্মীদের কোনো প্রার্থীর পক্ষে পাওয়া গেলে তাদের হাত-পা ভেঙে দেবেন: এমপি বাহার 

বাংলাদেশ

কুমিল্লা প্রতিনিধি
19 December, 2023, 03:55 pm
Last modified: 19 December, 2023, 04:01 pm

Related News

  • জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ইসিতে হিসাব দিল বিএনপি: সর্বশেষ অর্থবছরে আয় ২২ কোটি, ব্যয় ১৫ কোটি টাকা
  • ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি এর লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের 
  • বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আইনানুগ ও বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার সুনিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি-জামায়াত কর্মীদের কোনো প্রার্থীর পক্ষে পাওয়া গেলে তাদের হাত-পা ভেঙে দেবেন: এমপি বাহার 

প্রতীক বরাদ্দের পর কুমিল্লা সদর উপজেলার ৬ নম্বর জগন্নাথপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূঁইয়ার বাড়িতে এক উঠান বৈঠকে এ কথা বলেন এমপি বাহার।
কুমিল্লা প্রতিনিধি
19 December, 2023, 03:55 pm
Last modified: 19 December, 2023, 04:01 pm
আ. ক. ম. বাহা উদ্দিন বাহার। ছবি- টিবিএস

বিএনপি-জামায়াতের কর্মীদের কোনো প্রার্থীর পক্ষে পাওয়া গেলে তাদের হাত-পা ভেঙে দিতে বলেছেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য আ. ক. ম. বাহা উদ্দিন বাহার। তার এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

প্রতীক বরাদ্দের পর গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা সদর উপজেলার ৬ নম্বর জগন্নাথপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূঁইয়ার বাড়িতে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে আসন্ন সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী বাহার এ মন্তব্য করেন।

বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের উদ্দেশে বাহার বলেন, 'আগামী ৭ জানুয়ারি ভোট। বিএনপি হেরে যাবে বলে নির্বাচনে আসেনি। বিএনপি-জামায়াত কর্মীদের কোনো প্রার্থীর পক্ষে পাওয়া গেলে তাদের হাত-ঠ্যাঙ (পা) ভেঙে দেবেন আপনারা।'

তিনি বলেন, 'আমি আপনাদের সাথে আছি। কোনো ভয়ের কারণ নেই। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাবে কুমিল্লার মানুষ।'

ক্ষমতাসীন দলের এই প্রার্থী আরো বলেন, 'বিগত ১৫ বছর কুমিল্লার এমন কোনো স্কুল-কলেজ–মাদ্রাসা, মসজিদ-মন্দির নেই যে উন্নয়ন হয়নি। আমি নিজেও অবাক হয়ে যাই এত উন্নয়ন কীভাবে হলো।'

এ সময় তিনি আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়ন ও গণতন্ত্রকে রক্ষার আহ্বান জানান।

Related Topics

টপ নিউজ

বিএনপি / জামায়াত / আওয়ামী লীগ / সংসদ সদস্য / নির্বাচন / সংসদ নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি
  • ছবি: সংগৃহীত
    'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ইসিতে হিসাব দিল বিএনপি: সর্বশেষ অর্থবছরে আয় ২২ কোটি, ব্যয় ১৫ কোটি টাকা
  • ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি এর লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের 
  • বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আইনানুগ ও বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার সুনিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net