Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
দেশজুড়ে জ্বালানি স্টেশনে সাইবার হামলার শিকার ইরান, জানালেন দেশটির তেলমন্ত্রী  

আন্তর্জাতিক

রয়টার্স
18 December, 2023, 08:35 pm
Last modified: 18 December, 2023, 08:40 pm

Related News

  • ইসরায়েলের আরাদে ইরানের মিসাইল হামলায় আহত শতাধিক, আশঙ্কাজনক ১১ জন
  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর
  • যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • হরমুজ: শুধু জ্বালানি নয়, বিশ্বের ১০ কোটি মানুষের খাদ্য সরবরাহেরও প্রধান পথ

দেশজুড়ে জ্বালানি স্টেশনে সাইবার হামলার শিকার ইরান, জানালেন দেশটির তেলমন্ত্রী  

একটি হ্যাকার গোষ্ঠী এই হামলায় জড়িত থাকার দাবি করেছে। ফার্সি ভাষায় এ গোষ্ঠীর নাম গঞ্জেশকে দারান্দে বা ‘শিকারি চড়ুই’। ইরানের অভিযোগ, ইসরায়েলের সাথে সম্পর্ক রয়েছে তাদের। 
রয়টার্স
18 December, 2023, 08:35 pm
Last modified: 18 December, 2023, 08:40 pm

সোমবার জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার পর ইরানের রাজধানী তেহরানে একটি পেট্রলপাম্পের সামনে অপেক্ষা করছেন জ্বালানি কিনতে আসা মানুষ। ছবি: রয়টার্স

ইরানের পেট্রলপাম্পগুলোয় সাইবার হামলা হয়েছে। দেশব্যাপী এই হামলায় ব্যাহত হয়েছে জ্বালানি তেল বিক্রির কার্যক্রম। সোমবার (১৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির তেলমন্ত্রী জাভেদ ওজি।  

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সাইবার হামলার ফলে দেশটির প্রায় সকল জ্বালানি পাম্পের কার্যক্রম ব্যাহত হয়েছে। এবিষয়ে ইরানি তেলমন্ত্রী রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, অন্তত ৭০ শতাংশ পেট্রল স্টেশন আক্রান্ত হয়েছে, বহিঃশক্তির হস্তক্ষেপ যার প্রধান কারণ।

পরে তিনি জানান, বর্তমানে সচল রয়েছে এক হাজার ৬৫০টি পেট্রল স্টেশন। উল্লেখ্য, ইরানের তেল মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে তিন হাজার ৮০০ পেট্রলপাম্প আছে।

একটি হ্যাকার গোষ্ঠী এই হামলায় জড়িত থাকার দাবি করেছে। ফার্সি ভাষায় এ গোষ্ঠীর নাম গঞ্জেশকে দারান্দে বা 'শিকারি চড়ুই'। ইরানের অভিযোগ, ইসরায়েলের সাথে সম্পর্ক রয়েছে তাদের। 

হ্যাকার গোষ্ঠীটি তাদের ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে এক বিবৃতি দিয়ে জানিয়েছে, 'জরুরি সেবাগুলো যেন ক্ষতি নাহয়, সেজন্য নিয়ন্ত্রিতভাবে এই সাইবার হামলা চালানো হয়েছে।'

মধ্যপ্রাচ্যে ইরানের সমর্থিত শক্তিগুলো– যেমন লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথিরা ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। এই প্রেক্ষাপটে হ্যাকাররা তাদের বিবৃতিতে বলে, 'মধ্যপ্রাচ্যে ইসলামী প্রজাতন্ত্রটি (ইরানের) এবং এর প্রক্সিদের আগ্রাসনের প্রতিক্রিয়ায় ডিজিটাল এ আঘাত হানা হয়েছে।'

Related Topics

টপ নিউজ

ইরান / সাইবার হামলা / পেট্রল পাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • ইসরায়েলের আরাদে ইরানের মিসাইল হামলায় আহত শতাধিক, আশঙ্কাজনক ১১ জন
  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর
  • যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • হরমুজ: শুধু জ্বালানি নয়, বিশ্বের ১০ কোটি মানুষের খাদ্য সরবরাহেরও প্রধান পথ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net