Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
মানুষ হত্যা করে সরকারকে উৎখাত করা যাবে না: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
13 December, 2023, 06:40 pm
Last modified: 13 December, 2023, 06:48 pm

Related News

  • অতীতের ফ্যাসিস্ট সরকারের ‘ফটোকপি’ দেখা যাচ্ছে বিএনপির মধ্যে: শফিকুর রহমান
  • বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী ঠিক করার সিদ্ধান্ত তারেক রহমানের হাতে: মির্জা ফখরুল
  • প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে বিএনপিকে ফ্যাসিবাদের দিকে নেওয়া হচ্ছে: গোলাম পরওয়ার
  • বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, চূড়ান্ত হতে পারে রাষ্ট্রপতির নাম
  • বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল 

মানুষ হত্যা করে সরকারকে উৎখাত করা যাবে না: প্রধানমন্ত্রী

তিনি বলেন, যারা রেললাইন তুলে ফেলে বা মানুষকে জীবন্ত পুড়িয়ে মারার পরিকল্পনা করে, তাদের মধ্যে মানবিকতাবোধ বলতে কিছু নেই। সুতরাং জনগণকেই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। 
ইউএনবি
13 December, 2023, 06:40 pm
Last modified: 13 December, 2023, 06:48 pm
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ইউএনবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি হত্যা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে তার সরকারকে উৎখাত করতে পারবে না।

বিএনপির ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, 'মানুষ হত্যা করে তারা সরকারকে উৎখাত করতে পারে না। কোন ধরনের রাজনীতি করছে তারা?'

বুধবার (১৩ ডিসেম্বর) প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।

গাজীপুরে রেললাইন উপড়ে ফেলার কারণে ট্রেন দুর্ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলায় গ্যাসচালিত মেশিন দিয়ে প্রায় ২০ ফুট রেললাইন কেটে ফেলা হয়।

নেত্রকোণা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেসের আটটি বগি গাজীপুরে লাইনচ্যুত হয়ে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, বিএনপির সন্ত্রাসীরা এর আগেও একাধিকবার একই কাজ করেছে।

'তার মানে এটি ট্রেনের বগি লাইনচ্যুত করে মানুষকে হত্যার চেষ্টা। তারা জনগণকে হত্যা করে সরকার উৎখাত করতে চায়। মানুষ হত্যা করে তারা আন্দোলন থেকে কী অর্জন করতে পারে?'

তিনি আরও বলেন, বিএনপি অগ্নিসংযোগ অব্যাহত রেখেছে এবং প্রতিদিন হরতাল ও অবরোধ কর্মসূচি ঘোষণা করছে। ধর্মঘট ও অবরোধের অর্থ কিছু বাস ও ট্রাক পুড়িয়ে দেওয়া।

শেখ হাসিনা বলেন, 'আমরা যখন বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কবলে পড়েছি, তখন তারা যদি এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে তাহলে দেশের ভবিষ্যৎ কী হবে?'

প্রধানমন্ত্রী বলেন, তাদের (বিএনপি) জনগণের কাছে যাওয়া উচিত এবং জনগণ যাদের ভোট দেবে তারাই ক্ষমতায় আসবে। 'আমরা ক্ষমতায় টিকে থাকার কোনো চেষ্টা করছি না। আমরা যতদিন ক্ষমতায় আছি ততদিন বাংলাদেশের উন্নয়ন করছি। আজ বাংলাদেশ আমূল বদলে গেছে।'

তিনি বলেন, যারা রেললাইন তুলে ফেলে বা মানুষকে জীবন্ত পুড়িয়ে মারার পরিকল্পনা করে, তাদের মধ্যে মানবিকতাবোধ বলতে কিছু নেই। সুতরাং জনগণকেই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। 

প্রধানমন্ত্রী বলেন, 'তাদের জন্য কোনো ক্ষমা নেই। তাদের শাস্তির মুখোমুখি হতে হবে। আমি জনগণকেও তাদের বিরুদ্ধে দাঁড়াতে বলব।'

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিষয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ইতোমধ্যে ফিলিস্তিনিদের জন্য শুকনো খাবার ও জামাকাপড়সহ ত্রাণ সামগ্রী পাঠিয়েছে এবং তাদের জন্য আরও ত্রাণ সামগ্রী পাঠাবে।

মাহবুবুল আলমকে সভাপতি করে ২০২৩ সালের আগস্টে ২০২৩-২৫ মেয়াদের জন্য এফবিসিসিআইয়ের নতুন কমিটি নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত সহসভাপতি আমিন হেলালী, খায়রুল হুদা চপল, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার ও যশোদা জীবন দেবনাথ এসময় উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা / অগ্নিসন্ত্রাস / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
    আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

Related News

  • অতীতের ফ্যাসিস্ট সরকারের ‘ফটোকপি’ দেখা যাচ্ছে বিএনপির মধ্যে: শফিকুর রহমান
  • বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী ঠিক করার সিদ্ধান্ত তারেক রহমানের হাতে: মির্জা ফখরুল
  • প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে বিএনপিকে ফ্যাসিবাদের দিকে নেওয়া হচ্ছে: গোলাম পরওয়ার
  • বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, চূড়ান্ত হতে পারে রাষ্ট্রপতির নাম
  • বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল 

Most Read

1
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
অর্থনীতি

আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net