Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
চলতি হিসাবের উদ্বৃত্ত এক মাসে কমেছে ৮০%

অর্থনীতি

তন্ময় মোদক
07 December, 2023, 03:10 pm
Last modified: 07 December, 2023, 05:09 pm

Related News

  • রপ্তানির তুলনায় দ্রুত বাড়ছে আমদানি: অর্থবছরের প্রথম দুই মাসে বাণিজ্য ঘাটতি ২৯ শতাংশ বেড়ে ৩৮২ কোটি ডলার
  • অক্টোবরের শেষে শুরু হচ্ছে বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আলোচনা, লক্ষ্য ২০২৭
  • রপ্তানি কমেছে, বেড়েছে পেট্রোলিয়াম ও সার আমদানি: বাণিজ্য ঘাটতি বেড়ে ২ বিলিয়ন ডলার
  • জ্বালানি আমদানির খরচ বাড়ায় ভারতের বাণিজ্য ঘাটতিতে বড় উল্লম্ফন
  • রপ্তানি হ্রাস ও আমদানি বেড়ে যাওয়ায় বাণিজ্য ঘাটতি ১৩.৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে

চলতি হিসাবের উদ্বৃত্ত এক মাসে কমেছে ৮০%

কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, চলতি হিসাব ভারসাম্য কমার অন্যতম কারণ হচ্ছে আমদানি বৃদ্ধি। নতুন অর্থবছরের জুলাই থেকে প্রতি মাসে আমদানি হয়েছে ৫ বিলিয়ন ডলারের কাছাকাছি। তবে অক্টোবরে আমদানি ছিল প্রায় ৫.৫ বিলিয়ন ডলার। ফলে ট্রেড ব্যালেন্স এবং কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সে এর প্রভাব পড়ে।
তন্ময় মোদক
07 December, 2023, 03:10 pm
Last modified: 07 December, 2023, 05:09 pm
ইনফোগ্রাফ- টিবিএস

বাংলাদেশের চলতি হিসাবের উদ্বৃত্ত অক্টোবরে উল্লেখযোগ্য পরিমাণে কমে মাত্র ২৩৩ মিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে, যা আগের মাসের তুলনায় চার-পঞ্চমাংশ কম।

বাংলাদেশ ব্যাংকের মতে, আমদানি বৃদ্ধি, রপ্তানিতে মন্থর গতি এবং রেমিট্যান্সের নেতিবাচক প্রবণতার কারণে চলতি হিসাবের উদ্বৃত্ত কমেছে। অথচ সেপ্টেম্বরেই দেশে চলতি হিসাবের উদ্বৃত্ত ছিল ১.২ বিলিয়ন ডলার।

বিশ্লেষকরা বলছেন, চলতি হিসাবের উদ্বৃত্ত কমে আসায় এক্সচেঞ্জ রেট ও বৈদেশিক মুদ্রায় এর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ বেড়েছে।

ব্যালেন্স অব পেমেন্টের মূল উপাদান হিসেবে কাজ করে ব্যালেন্স অব ট্রেড (পণ্যের আমদানি বিয়োগ করে শুধু রপ্তানি), বিদেশ থেকে নেট আয় এবং নেট কারেন্ট ট্রান্সফার।

বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, "আমাদের রপ্তানি প্রবৃদ্ধি আগের তুলনায় কমেছে। এছাড়া রেমিটেন্সে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। ব্যালেন্স অব পেমেন্টে আমাদের কমফোর্ট জোন ছিল চলতি হিসাবের উদ্বৃত্ত। এখন সেটাও কমে আসছে।"

কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, চলতি হিসাব ভারসাম্য কমার অন্যতম কারণ হচ্ছে আমদানি বৃদ্ধি। নতুন অর্থবছরের জুলাই থেকে প্রতি মাসে আমদানি হয়েছে ৫ বিলিয়ন ডলারের কাছাকাছি। তবে অক্টোবরে আমদানি ছিল প্রায় ৫.৫ বিলিয়ন ডলার। ফলে ট্রেড ব্যালেন্স এবং কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সে এর প্রভাব পড়ে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, ২০২২-২৩ অর্থবছরে রপ্তানি প্রবৃদ্ধি ছিল ৬.৬৭%। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম চার মাসে প্রবৃদ্ধির হার কমে ৩.৬১% হয়েছে। অন্যদিকে, রেমিট্যান্স প্রবাহ আগের অর্থবছরের তুলনায় ৪.৩৫% কমেছে।

বৈদেশিক ঋণের অর্থ পরিশোধের বেলায় একটি দেশের প্রাথমিক উৎস হলো চলতি হিসাব ভারসাম্য। যখন একটি দেশের চলতি হিসাব ভারসাম্য ঋণাত্মক হয়ে যায়, তখন তাদেরকে ফিন্যান্সিয়াল অ্যাকাউন্ট থেকে অর্থ পরিশোধ করতে হয়। ফিন্যান্সিয়াল অ্যাকাউন্ট ঋণাত্মক হয়ে গেলে সরাসরি রিজার্ভ থেকে অর্থ পরিশোধ করা হয়।

ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট; স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী ঋণ, এবং ট্রেড ক্রেডিটের সমন্বয়ে গঠিত আর্থিক হিসাবের ঘাটতি অক্টোবরে কিছুটা কমেছে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, চার মাসে আর্থিক হিসাবের ঘাটতি দাঁড়িয়েছে ৩.৯৭ বিলিয়ন ডলার; যা সেপ্টেম্বর থেকে ১১২ মিলিয়ন ডলার কমেছে। গত অর্থবছরের একই সময়ে আর্থিক হিসাবের উদ্বৃত্ত ছিল ১.২৮ বিলিয়ন ডলার।

জাহিদ হোসেন বলেন, আর্থিক হিসাবের ঘাটতি কিছুটা কমলেও তা খুব বেশি নয়। ট্রেড ক্রেডিট ঘাটতি ৩.৬৬ বিলিয়ন ডলার। অর্থাৎ রপ্তানিকারকরা তাদের পুরো পেমেন্ট দেশে আনছেন না।

"এর একটি কারণ হলো, রপ্তানিকারকরা ডলারের জন্য কম রেট পাচ্ছেন। রপ্তানিকারকদের জন্য এখন নির্ধারিত ডলার রেট ১০৯ টাকা ৭৫ পয়সা। অথচ ব্যাংকগুলো ১২৩ টাকায় রেমিট্যান্স কিনছে। যদি ডলারের হার বাজারের উপর ভিত্তি করে নির্ধারিত না হয় তবে ট্রেড ক্রেডিট ঘাটতি বাড়তে পারে," তিনি বলেন।

বাংলাদেশ ব্যাংকের মতে, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ কমে যাওয়ায় আর্থিক হিসাবের ঘাটতি বাড়ছে। পরিশোধের পরিমাণ নতুন স্বল্পমেয়াদী ঋণের পরিমাণকেও ছাড়িয়ে গেছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে নতুন ঋণের চেয়ে ঋণ পরিশোধের পরিমাণ প্রায় ৯০০ মিলিয়ন ডলার বেশি। অন্যদিকে মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ গত অর্থবছরের তুলনায় প্রায় ১৭ শতাংশ কম পাওয়া গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, "আমরা এখন কম বৈদেশিক ঋণ পাচ্ছি। বিদেশি বিনিয়োগও সেভাবে বাড়ছে না। এর একটি কারণ হলো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আমাদের নেতিবাচক রেটিং দিয়েছে। ফলে বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগে আরও অনীহা দেখাচ্ছে।"

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরে রিজার্ভ থেকে ডলার বিক্রি হয়েছে ৯৬ টাকায়। সর্বশেষ চলতি বছরের নভেম্বরে ডলার রেট ছিল ১১০ টাকা ২৫ পয়সা। এ কারণে বৈদেশিক ঋণ পরিশোধের খরচ অনেক বেড়ে যায়।

জাহিদ হোসেন বলেন, "আমাদের ঋণের প্রাপ্যতা কমে গেছে। অর্থাৎ অনেক ক্ষেত্রেই আমরা ঋণ নিতে চাই কিন্তু পাই না। স্বল্পমেয়াদি ঋণ পাওয়ার একটি বড় কারণ আত্মবিশ্বাসের অভাব।"

আমদানি কমলেও অক্টোবরে বাংলাদেশের বাণিজ্য ভারসাম্যে (রপ্তানি এবং আমদানির মধ্যে পার্থক্য) ঘাটতি বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ের মধ্যে বাণিজ্য ঘাটতি ৩.৮১ বিলিয়ন ডলার হয়েছে, যা জুলাই-সেপ্টেম্বর সময়ের ১.৮২ বিলিয়ন ডলার থেকে বেশি।

তবে আগের অর্থবছরের জুলাই-অক্টোবর শেষে বাণিজ্য ঘাটতি ছিল ৯ দশমিক ৬২ বিলিয়ন ডলার। অর্থাৎ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এবার দেশের বাণিজ্য ঘাটতি অনেকটাই কমেছে।

সেপ্টেম্বর শেষে দেশের সামগ্রিক ব্যালেন্স অব পেমেন্ট ঘাটতি ছিল ৩.৮৩ বিলিয়ন ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৯০০ মিলিয়ন ডলার কম।

 

Related Topics

টপ নিউজ

কারেন্ট একাউন্ট ব্যালেন্স / বাণিজ্য ঘাটতি / আমদানি খরচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা
  • ছবি: সংগৃহীত
    শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

Related News

  • রপ্তানির তুলনায় দ্রুত বাড়ছে আমদানি: অর্থবছরের প্রথম দুই মাসে বাণিজ্য ঘাটতি ২৯ শতাংশ বেড়ে ৩৮২ কোটি ডলার
  • অক্টোবরের শেষে শুরু হচ্ছে বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আলোচনা, লক্ষ্য ২০২৭
  • রপ্তানি কমেছে, বেড়েছে পেট্রোলিয়াম ও সার আমদানি: বাণিজ্য ঘাটতি বেড়ে ২ বিলিয়ন ডলার
  • জ্বালানি আমদানির খরচ বাড়ায় ভারতের বাণিজ্য ঘাটতিতে বড় উল্লম্ফন
  • রপ্তানি হ্রাস ও আমদানি বেড়ে যাওয়ায় বাণিজ্য ঘাটতি ১৩.৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

3
প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ

6
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net