Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
আখাউড়া স্থলবন্দর ৯ দিন পর সচল 

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
16 June, 2020, 01:05 pm
Last modified: 16 June, 2020, 01:10 pm

Related News

  • কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য
  • সনদ জটিলতা: আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ
  • ঢাকা-সিলেট মহাসড়কে জনভোগান্তি ডিসেম্বরেই শেষ হবে: সড়ক পরিবহন সচিব
  • আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গেল ১২শ' কেজি ইলিশ
  • কূটনৈতিক টানাপোড়েনের মাঝেও আখাউড়া স্থলবন্দরে বেড়েছে রপ্তানি আয়

আখাউড়া স্থলবন্দর ৯ দিন পর সচল 

আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে কর্মরত ছয়জন বিএসএফ সদস্য ও দুইজন কাস্টমস এবং ইমিগ্রেশন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় গত ৭-১২ জুন পণ্য আমদানি বন্ধ রাখে ভারতীয় ব্যবসায়ীরা।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
16 June, 2020, 01:05 pm
Last modified: 16 June, 2020, 01:10 pm

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে টানা ৯ দিন বন্ধ থাকার পর আবারও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রফতানি শুরু হয়েছে। 

মঙ্গলবার দুপুর থেকে ভারতের আগরতলায় পণ্যবোঝাই ট্রাক পবেশ করছে বলে জানিয়েছেন আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম। এর ফলে বন্দরে কর্মরত শ্রমিক-ব্যবসায়ীদের মাঝে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

এর আগে আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে কর্মরত ছয়জন বিএসএফ সদস্য ও দুইজন কাস্টমস এবং ইমিগ্রেশন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনায় গত ৭ জুন থেকে ১২ জুন পর্যন্ত পণ্য আমদানি বন্ধ রাখার ঘোষণা দেয় ভারতীয় ব্যবসায়ীরা। ১৩ জুন থেকে পণ্য আমদানি করার কথা থাকলেও আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট ও আগরতলা স্থলবন্দরে কর্মরত বিএসএফ সদস্যসহ প্রায় তিনশ' জনের নমুনা পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত পণ্য নিতে অনীহা প্রকাশ করেন ভারতীয় ব্যবসায়ীরা।

এর ফলে কার্যত অচল হয়ে পড়ে আখাউড়া স্থলবন্দর। রফতানি বন্ধ থাকায় প্রতিদিন অন্তত এক কোটি টাকার পণ্য রফতানি থেকে বঞ্চিত হন বাংলাদেশি ব্যবসায়ীরা। নমুনা পরীক্ষার রিপোর্ট আসার পর মঙ্গলবার দুপুর থেকে আবারও পণ্য আমদানি শুরু করেছে ভারতীয় ব্যবসায়ীরা।

স্থলবন্দরের ব্যবসায়ী নেতা মো. শফিকুল ইসলাম বলেন, বিএসএফ সদস্যসহ প্রায় তিনশজনের রিপোর্ট না আসা পর্যন্ত পণ্য আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ভারতীয় ব্যবসায়ীরা। পরবর্তী সময়ে সবার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় মঙ্গলবার দুপুর থেকে আবারও পণ্য আমদানি শুরু করেছে তারা। আজকে ১০ ট্রাক ভোজ্য তেল রফতানি হবে আগরতলায়।
 

Related Topics

অর্থনীতি / টপ নিউজ

আখাউড়া স্থলবন্দর / আখাউড়া / করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • কিম জং উন। ছবি: রয়টার্স
    ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

Related News

  • কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য
  • সনদ জটিলতা: আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ
  • ঢাকা-সিলেট মহাসড়কে জনভোগান্তি ডিসেম্বরেই শেষ হবে: সড়ক পরিবহন সচিব
  • আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গেল ১২শ' কেজি ইলিশ
  • কূটনৈতিক টানাপোড়েনের মাঝেও আখাউড়া স্থলবন্দরে বেড়েছে রপ্তানি আয়

Most Read

1
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

4
কিম জং উন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

6
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net