Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 05, 2026
নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের ঋণের সর্বোচ্চ সুদ হবে ১৩.১৮ শতাংশ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
29 November, 2023, 07:25 pm
Last modified: 29 November, 2023, 07:26 pm

Related News

  • যেভাবে সেই চিরচেনা ব্যস্ততা ও কর্মচাঞ্চল্য হারিয়ে ফেলছে মতিঝিল
  • চলতি মাসেই স্বল্প সুদ ও সহজ শর্তের প্রি-ফাইন্যান্স ঋণের ২৫ শতাংশ বিতরণ করবে বাংলাদেশ ব্যাংক
  • তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক
  • জুন শেষে ব্যাংকখাতে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে
  • ডলারের দাম কমায় তিন মাস পর বাণিজ্যিক ব্যাংক থেকে ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের ঋণের সর্বোচ্চ সুদ হবে ১৩.১৮ শতাংশ

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, গত অক্টোবরে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের প্রদত্ত গ্রাহক ঋণের সর্বোচ্চ সুদহার ছিল ১২.৭০ শতাংশ। 
টিবিএস রিপোর্ট
29 November, 2023, 07:25 pm
Last modified: 29 November, 2023, 07:26 pm
প্রতীকী ছবি

উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অ্যানতে কেন্দ্রীয় নীতি সুদহার (রেপো রেট) বাড়ানোর দিনতিনেক পরেই– ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের ঋণের সুদ হার শূন্য দশমিক ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে এসব প্রতিষ্ঠান গ্রাহক পর্যায়ে ঋণে সর্বোচ্চ সুদ নিতে পারবে ১৩.১৮ শতাংশ। 

কেন্দ্রীয় ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের আমানতে সুদহারও শূন্য দশমিক ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। অর্থাৎ প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের থেকে সর্বোচ্চ ১০.১৮ শতাংশ সুদে আমানত গ্রহণ করতে পারবে।   

আজ বুধবার (২৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা যায়। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, গত অক্টোবর মাসে আর্থিক প্রতিষ্ঠানগুলোর গ্রাহক পর্যায়ে ঋণের সর্বোচ্চ সুদহার ছিল ১২.৭০ শতাংশ। 

বুধবারের সার্কুলারে বাংলাদেশ ব্যাংক বলেছে,  'সিক্স মান্থ মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল বা স্মার্ট সুদহার এরসঙ্গে ঋণের ক্ষেত্রে যোগ হবে ৫.৭৫ শতাংশ। আর আমানতের ক্ষেত্রে যোগ হবে ২.৭৫ শতাংশ। বর্তমানে স্মার্ট রেট হচ্ছে ৭.৪৩ শতাংশ।

ব্যাংকাররা বলছেন, কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত সংকোচনমূলক পদক্ষেপ অব্যাহত রাখবে। এক্ষেত্রে বাজারের তারল্য আরও আঁটসাঁট করতে সব ধরনের ঋণের সুদ হার বাড়াবে। সেই পদক্ষেপের ধারাবাহিকতায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণের সুদহার বাড়াচ্ছে। 

এর আগে গত ২৬ নভেম্বর নীতি সুদহার (পলিসি) আরও ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৭ দশমিক ৭৫ শতাংশ করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। এতে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকের অর্থ ধারের খরচ বাড়বে এবং তাঁদের গ্রাহক পর্যায়ে ঋণের সুদও চড়া হবে। সংকোচনমূলক এ মুদ্রানীতি প্রয়োগের মাধ্যমে বাজারে অর্থ সরবরাহ কমিয়ে মূল্যস্ফীতি হ্রাসের লক্ষ্যই নীতি সুদহার বাড়ানো হয়।

সবশেষ নীতি সুদহার বাড়ানোর মধ্যে দিয়ে গত দুই মাসেরও কম সময়ে এটি ১২৫ পয়েন্ট বাড়ানো হয়েছে। 

রেপো রেট হিসেবেও পরিচিত নীতি সুদহার। নির্ধারিত এই হারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে অর্থ ধার দেয় কেন্দ্রীয় ব্যাংক। 

Related Topics

টপ নিউজ

ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান / ঋণের সুদহার / বাংলাদেশ ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক
  • কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। ফাইল ছবি: রয়টার্স
    ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ দিলেন কেনিয়ার প্রেসিডেন্ট
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    মেট্রোরেলের চড়া ব্যয় বৃদ্ধির পর এবার জাপানি ঋণের সুদও বাড়ছে
  • ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত
    ‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’: নোয়াখালীকে বিভাগ করার দাবির জবাবে ডেপুটি স্পিকারের রসিকতা
  • ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি সই
  • ছবি: আনস্প্ল্যাশ
    বিদেশিদের জন্য নিয়ম কঠোর করছে জাপান, দেশ ছাড়ার কথা ভাবছেন অনেকে

Related News

  • যেভাবে সেই চিরচেনা ব্যস্ততা ও কর্মচাঞ্চল্য হারিয়ে ফেলছে মতিঝিল
  • চলতি মাসেই স্বল্প সুদ ও সহজ শর্তের প্রি-ফাইন্যান্স ঋণের ২৫ শতাংশ বিতরণ করবে বাংলাদেশ ব্যাংক
  • তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক
  • জুন শেষে ব্যাংকখাতে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে
  • ডলারের দাম কমায় তিন মাস পর বাণিজ্যিক ব্যাংক থেকে ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

2
কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ দিলেন কেনিয়ার প্রেসিডেন্ট

3
ছবি: রাজীব ধর/টিবিএস
অর্থনীতি

মেট্রোরেলের চড়া ব্যয় বৃদ্ধির পর এবার জাপানি ঋণের সুদও বাড়ছে

4
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’: নোয়াখালীকে বিভাগ করার দাবির জবাবে ডেপুটি স্পিকারের রসিকতা

5
ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি সই

6
ছবি: আনস্প্ল্যাশ
আন্তর্জাতিক

বিদেশিদের জন্য নিয়ম কঠোর করছে জাপান, দেশ ছাড়ার কথা ভাবছেন অনেকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net