Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
সিটি কর্পোরেশনকে সমস্যা জানালে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে: মেয়র আতিক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 November, 2023, 09:40 am
Last modified: 18 November, 2023, 09:42 am

Related News

  • সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ রিমান্ডে, আতিককে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
  • হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ৫ দিনের রিমান্ডে
  • ঢাকার বায়ু দূষণ রোধে নির্মাণস্থলে আচ্ছাদন ব্যবহারসহ মেয়র আতিকের ৫ ঘোষণা
  • ডেঙ্গু প্রতিরোধে পরিত্যক্ত কমোড, বেসিন ১০০ টাকায় কিনবে ঢাকা উত্তর সিটি
  • ঈদের পরেই কারওয়ান বাজারের ১৭৬ টি দোকান স্থানান্তরিত হচ্ছে গাবতলীতে: মেয়র আতিক

সিটি কর্পোরেশনকে সমস্যা জানালে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে: মেয়র আতিক

মেয়র আতিকুল ইসলাম বলেন, “সবার ঢাকা অ্যাপসের মাধ্যমে যে কেউ অভিযোগ করতে পারবেন। অভিযোগ করলে আমরা উত্তর দিতে পারব।”
টিবিএস রিপোর্ট
18 November, 2023, 09:40 am
Last modified: 18 November, 2023, 09:42 am
ছবি- টিবিএস

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সড়কে ম্যানহোলের ঢাকনা না থাকা বা স্ট্রিট লাইটের মতো সমস্যাসহ নগরের যেকোনো সমস্যা 'সবার ঢাকা' অ্যাপসের মাধ্যমে জানালে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম।

মেয়র আতিক বলেন, "কেউ হয়তো সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন তখন দেখলেন ম্যানহোলের ঢাকনা নেই। ছবি তুলে অ্যাপসের মাধ্যমে অভিযোগ দেন, এরপর দেখেন। আমি কথা দিচ্ছি এরকম ঘটনা জানতে পারলে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।"

"বিভিন্ন সমস্যার কথা জানালে আমরা কী ব্যবস্থা নিচ্ছি সে বিষয়ে আপডেট দেওয়া হবে," বলেন তিনি।

শুক্রবার (১৭ নভেম্বর) রাজধানীর বিজয় সরণির বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে গ্লোবাল এসডিজি ইয়ুথ সামিট-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।

দ্য আর্থ ও ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের যৌথ উদ্যোগে দুই দিনের গ্লোবাল এসডিজি ইয়ুথ সামিট শেষ হবে আজ শনিবার।

মেয়র আতিকুল ইসলাম বলেন, "সবার ঢাকা অ্যাপসের মাধ্যমে যে কেউ অভিযোগ করতে পারবেন। অভিযোগ করলে আমরা উত্তর দিতে পারব।"

মেয়র আরও বলেন, "যুবসমাজকে সঙ্গে নিয়ে আমরা অবৈধ দখল ও পরিবেশ দূষণ নিয়ে কাজ করতে চাই। আমরা ২৪টি খেলার মাঠ উদ্ধার করেছি। আরও যেসব খেলার মাঠ দখল কিংবা দূষণ হয়ে আছে সেগুলো সম্পর্কে তথ্য দিন, ইয়ুথদের নিয়ে আমরা কাজ করবো।"

মেয়র বলেন, "পুরো বিশ্ব এখন সংঘর্ষে লেগে আছে। যুদ্ধে ব্যয় করা টাকা যদি জলবায়ু পরিবর্তন রোধে ব্যবহার করতো তাহলে পৃথিবী অনেক সুন্দর হতো।"

তিনি বলেন, "অনেক আগে ঢাকায় ৬৩টি খাল ছিল এখন ২৯টি খাল আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা সুনাগরিক হলে ৬৩টি খালই থাকতো, ২৯টি খাল থাকতো না। ইয়ুথরা মোহাম্মদপুরে খালের বর্জ্য অপসারণ করে দেখিয়ে দিয়েছে যে তারা চাইলেই পারে। এই ইয়ুথরা সাথে থাকলে সব হবে। আমরা ঢাকার খাল-মাঠ-পার্ক অবৈধ দখলমুক্ত করতে পারবো।"
অনুষ্ঠানে এছাড়াও বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই, ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের সদস্য ও সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের এসডিজি কো-অর্ডিনেটর মো. আখতার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের প্রফেসর ড. কাজী মারুফুল ইসলাম উপস্থিত ছিলেন। 

Related Topics

টপ নিউজ

মেয়র আতিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ রিমান্ডে, আতিককে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
  • হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ৫ দিনের রিমান্ডে
  • ঢাকার বায়ু দূষণ রোধে নির্মাণস্থলে আচ্ছাদন ব্যবহারসহ মেয়র আতিকের ৫ ঘোষণা
  • ডেঙ্গু প্রতিরোধে পরিত্যক্ত কমোড, বেসিন ১০০ টাকায় কিনবে ঢাকা উত্তর সিটি
  • ঈদের পরেই কারওয়ান বাজারের ১৭৬ টি দোকান স্থানান্তরিত হচ্ছে গাবতলীতে: মেয়র আতিক

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net