Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
সাভারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 November, 2023, 09:15 am
Last modified: 13 November, 2023, 09:19 am

Related News

  • ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 
  • দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে নারায়ণগঞ্জের ৬ জন নিহত
  • চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক
  • ব্যাংককের বারে ভয়াবহ আগুন, অন্তত ২৭ জনের মৃত্যু, আশঙ্কাজনক ৮
  • ফরিদপুরে বাসচাপায় নিহত ৫, আহত অন্তত ১৫; বাসে আগুন দিয়ে এলাকাবাসীর মহাসড়ক অবরোধ

সাভারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

রোববার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় ইতিহাস পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
টিবিএস রিপোর্ট
13 November, 2023, 09:15 am
Last modified: 13 November, 2023, 09:19 am
ছবি: টিবিএস

রাজধানীর সাভারের বলিয়ারপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রোববার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের ঢাকামুখী সার্ভিস লেনে পার্কিং করে রাখা ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

পরে স্থানীয় লোকজন তা দেখতে পেয়ে বালি ও পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে। 

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯ টার দিকে একটি মোটরসাইকেলে দুইজন লোক এসে বাসের ভিতরে একটি বোতল ছুড়ে দিয়ে পালিয়ে যায়। এরপরেই বাসটিতে আগুন ধরে যায়। 

পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসার আগে স্থানীয়রা বালু ও পানি দিয়ে বাসের আগুন নিভিয়ে ফেলে।

বাসটির মালিক মোক্তার হোসেন বলেন, বাসটি ইতিহাস পরিবহনের ব্যানারে সাভার থেকে মিরপুর রুটে চলাচল করতো। আজ সারাদিন সড়কে চলাচল করেছে বাসটি। ট্রিপ শেষে রাতে বাসটি বলিয়ারপুর স্ট্যান্ডে রেখে কাজ করানো হচ্ছিল। এরমধ্যে বাসের চালক খাওয়া-দাওয়া করতে বাসায় যায়। বাসটি খালি অবস্থায় সার্ভিস লেনে পার্ক করা ছিল। 

ছবি: টিবিএস

"আমি এসে দেখি বাসে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে স্থানীয়দের সহযোগীতায় বাসের আগুন নিভিয়ে ফেলি," বলেন তিনি।

বাসে অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে উল্লেখ করে মোক্তার হোসেন আরও বলেন, "মাত্র কয়েক মাস আগে কিস্তিতে বাসটি কিনেছিলাম। এখনো অধিকাংশ কিস্তি বকেয়া। একটাই বাস আমার, সব শেষ হয়ে গেলো।"

এ বিষয়ে যোগাযোগ করা হলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, "আমরা ঘটনাস্থলে আছি, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার কাজ চলছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

Related Topics

টপ নিউজ

বাসে আগুন / অগ্নিকাণ্ড / বিএনপির অবরোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
    যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ
  • ছবি: খোরশেদ আলম/টিবিএস
    প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো
  • ছবি: রয়টার্স
    ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

Related News

  • ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 
  • দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে নারায়ণগঞ্জের ৬ জন নিহত
  • চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক
  • ব্যাংককের বারে ভয়াবহ আগুন, অন্তত ২৭ জনের মৃত্যু, আশঙ্কাজনক ৮
  • ফরিদপুরে বাসচাপায় নিহত ৫, আহত অন্তত ১৫; বাসে আগুন দিয়ে এলাকাবাসীর মহাসড়ক অবরোধ

Most Read

1
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

2
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

3
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

4
তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ

5
ছবি: খোরশেদ আলম/টিবিএস
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net