Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
পুলিশের উপস্থিতিতে মিরপুরে আ. লীগের সমাবেশের কাছে বাসে আগুন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 November, 2023, 08:05 pm
Last modified: 12 November, 2023, 08:05 pm

Related News

  • ‘ককরোচদের’ বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে লকডাউন দিল সরকার; বন্ধ ইন্টারনেট, গ্রেপ্তার করা হচ্ছে অনেক বিক্ষোভকারীকে
  • সাভারে বাসে আগুন: ক্র্যাবের সাবেক সভাপতিকে আসামি করে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি ডিআরইউ’র
  • যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমালে ও অবরোধ তুলে নিলে ৭ দিনের মধ্যে হরমুজ খুলে দিতে প্রস্তুত ইরান
  • রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, আটক ১
  • মিরপুরের পর এবার বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

পুলিশের উপস্থিতিতে মিরপুরে আ. লীগের সমাবেশের কাছে বাসে আগুন

টিবিএস রিপোর্ট
12 November, 2023, 08:05 pm
Last modified: 12 November, 2023, 08:05 pm
রোববার (১২ নভেম্বর) মিরপুর ১০-এ প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ছবি: ফায়ার সার্ভিস

রাজধানীর মিরপুরে নিরাপত্তা বাহিনীর উপস্থিতির মধ্যে আজ রোববার আওয়ামী লীগের সমাবেশের কাছে দিনে-দুপুরে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে।

প্রজাপতি পরিবহনের বাসটি ৪০ জন যাত্রী নিয়ে আব্দুল্লাহপুর থেকে মিরপুর-১-এর দিকে যাচ্ছিল। আ.লীগ নেতা ও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বাসটি মিরপুর-১০ মোড়ে পৌঁছালে যাত্রীবেশে বাসে ওঠা কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি এতে আগুন ধরিয়ে দেয়।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার দৈনিক প্রথম আলোকে বলেন, তিনি সমাবেশে বক্তৃতা দিচ্ছিলেন। এমন সময় দেখেন, বাসে আগুন জ্বলে উঠছে। আগুন নেভাতে গিয়ে তার হাতে আঘাত লেগেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর জোনের সহকারী কমিশনার হাসান মোহম্মদ মোহতারিম বলেন, 'হঠাৎ করেই যাত্রীবেশে ওঠা কিছু দুর্বৃত্ত বাসে আগুন ধরিয়ে দেয়। সব যাত্রী হুড়াহুড়ি করে নিরাপদ স্থানে চলে যাওয়ায় পুলিশ অপরাধীদের খুঁজে বের করতে পারেনি।'

আজ রাজধানীর সূত্রাপুর এলাকায়ও আরেকটি বাসে আগুন দেওয়া হয়।

বিএনপি, জামায়াতে ইসলামী ও অন্যান্য বিরোধী দলগুলোর ঘোষিত দেশব্যাপী চতুর্থ দফা অবরোধের মধ্যে বাসে আগুন দেওয়ার এসব ঘটনা ঘটেছে।

এদিকে দুই দিনব্যাপী অবরোধের ঠিক আগে গতকাল রাতে রাজধানীতে আরও ছয়টি বাসে আগুন দেওয়া হয়।

মতিঝিল, গাবতলী, গুলিস্তান, যাত্রাবাড়ী, তালতলা ও আগারগাঁওয়ের কাফরুল থানা এলাকায় রাত ৮টা ২০ মিনিট থেকে রাত সাড়ে ১১টার মধ্যে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

২৮ অক্টোবর থেকে ঢাকায় মোট ৭৩টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। ডেমরায় এমনই এক ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন চালকের সহকারী।

Related Topics

টপ নিউজ

বাসে আগুন / অবরোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • ‘ককরোচদের’ বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে লকডাউন দিল সরকার; বন্ধ ইন্টারনেট, গ্রেপ্তার করা হচ্ছে অনেক বিক্ষোভকারীকে
  • সাভারে বাসে আগুন: ক্র্যাবের সাবেক সভাপতিকে আসামি করে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি ডিআরইউ’র
  • যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমালে ও অবরোধ তুলে নিলে ৭ দিনের মধ্যে হরমুজ খুলে দিতে প্রস্তুত ইরান
  • রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, আটক ১
  • মিরপুরের পর এবার বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net