Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
অবরোধের আগের দিন ও সকালে আগুনে পুড়ল ৯ বাস-পিকআপ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 November, 2023, 08:50 am
Last modified: 12 November, 2023, 05:58 pm

Related News

  • ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম
  • চট্টগ্রাম–কাপ্তাই সড়কে বাস–অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, বিক্ষোভে দুই বাসে আগুন
  • জহুরা মার্কেট থেকে জহুরা স্কয়ার: ঢাকার বিবর্তনের গল্প বলা এক স্থাপনা
  • শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫; আটক ৬, উদ্ধার ককটেল
  • অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

অবরোধের আগের দিন ও সকালে আগুনে পুড়ল ৯ বাস-পিকআপ

সকাল ৬টা ৯ মিনিটের দিকে রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। 
টিবিএস রিপোর্ট
12 November, 2023, 08:50 am
Last modified: 12 November, 2023, 05:58 pm
রাজধানীর আরামবাগ এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: ফায়ার সার্ভিস

বিএনপি ঘোষিত চতুর্থ দফা সর্বাত্মক অবরোধের প্রথম দিন ঘিরে শনিবার রাত ৮টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত ১০ ঘণ্টায় ৯টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে এ তথ্য জানা গেছে।  

সকাল ৬টা ৯ মিনিটের দিকে রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয় বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। 

সব মিলিয়ে ঢাকায় সাতটি, গাজীপুরে একটি ও বরিশাল সদরে একটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এতে আটটি বাস ও একটি পিকআপ পুড়ে যায়। 

শনিবার (১১ নভেম্বর) রাত ১১টা ৩৮ মিনিটে রাজধানীর মিরপুর-১৩ এলাকায় কাফরুল থানার কাছে একটি বাসে আগুন লাগে।

মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এছাড়াও গাজীপুরের জয়দেবপুরের জুগীতলা এলাকায় রাত ৯টা ৩৩ মিনিটে একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়।

এর আগে রাত ৮টা ২০ মিনিটের দিকে রাজধানীর সার্কুলার রোড এলাকায় নটরডেম কলেজের বাইরে একটি বাসে আগুন দেওয়া হয়।

সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করে।

এছাড়া রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনালের সামনে আরেকটি বাসে আগুন দেওয়া হয়।

কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। 

A bus was set on fire outside Sundarban Square Market in the capital's Gulistan area around 9pm Saturday

Credit: Fire Service and Civil Defence pic.twitter.com/M0qry5D4xY— The Business Standard (@tbsnewsbd) November 11, 2023

অন্যদিকে রাত নয়টায় গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে অপর যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। 

রাত ৯টা ২৭ মিনিটের দিকে যাত্রাবাড়ীর একটি ফলের বাজারের সামনে অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। পোস্তগোলা ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে যায়।

এদিকে শনিবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। 

শনিবার সকাল ৭টা ১০ মিনিটে ফার্মগেটের বাবুল টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে বলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, বিএনপিসহ বিরোধী দলগুলো আজ চতুর্থ দফায় সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধ শুরু করেছে; রোববার সকাল ছয়টা থেকে এ অবরোধ চলবে আগামী মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত।     

Related Topics

টপ নিউজ

অবরোধ / বাসে আগুন / ঢাকা / ককটেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার
  • ছবি: সংগৃহীত
    তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে
  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

Related News

  • ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম
  • চট্টগ্রাম–কাপ্তাই সড়কে বাস–অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, বিক্ষোভে দুই বাসে আগুন
  • জহুরা মার্কেট থেকে জহুরা স্কয়ার: ঢাকার বিবর্তনের গল্প বলা এক স্থাপনা
  • শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫; আটক ৬, উদ্ধার ককটেল
  • অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে

3
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net