Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 26, 2026
খুলনা মেডিকেলে নমুনার স্তুপ, বিলম্বিত রিপোর্টে চিকিৎসা সেবা ব্যাহত

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি
10 June, 2020, 05:10 pm
Last modified: 10 June, 2020, 10:33 pm

Related News

  • খুলনা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ওষুধ ব্যবসায়ীদের সংঘর্ষ: ২ ব্যবসায়ী গ্রেপ্তার
  • চিকিৎসক-সংকট, নেই পর্যাপ্ত শয্যা; ভোগান্তিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীরা
  • বিমানবন্দরে কোভিড পরীক্ষার সুবিধা না থাকায় আটকে পড়েছেন বাংলাদেশি প্রবাসীরা 
  • পরীক্ষা কমায় কমেছে শনাক্তও
  • ‘করোনা পরীক্ষা অস্বস্তিকর’

খুলনা মেডিকেলে নমুনার স্তুপ, বিলম্বিত রিপোর্টে চিকিৎসা সেবা ব্যাহত

পিসিআর মেশিন সঙ্কটে করোনা টেস্টের রিপোর্ট পেতে সময় লাগছে ৫ থেকে ৭ দিন।  
খুলনা প্রতিনিধি
10 June, 2020, 05:10 pm
Last modified: 10 June, 2020, 10:33 pm
পর্যাপ্ত জনবল থাকা স্বত্বেও পিসিআর মেশিন সঙ্কটে আজ বুধবার নাগাদ দেড় হাজারের বেশি পুরোনো নমুনা জট সৃষ্টি হয়েছে খুমেক হাসপাতালে। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

খুলনা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর মেশিনে একদিনে করোনা পরীক্ষার সর্বোচ্চ ক্ষমতা রয়েছে ১৯২টি। তবে নমুনা আসছে প্রতিদিন গড়ে তিন শতাধিক। ফলে জমতে জমতে রীতিমত স্তূপে পরিণত হয়েছে নমুনার সংখ্যা।

সামর্থ্যের সবটুকু উজাড় করে চেষ্টা করলেও, সবমিলিয়ে এখন সহস্রাধিক নমুনা অপেক্ষমান থাকছে। ফলে টেস্টের রিপোর্ট পেতে সময় লাগছে পাঁচ থেকে সাত দিন। এতে সামগ্রিক চিকিৎসা সেবা এবং ভাইরাসের বিস্তার রোধের প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। 

বিশেষজ্ঞরা বলছেন, খুলনার ল্যাবে যথেষ্ট জনবল রয়েছে; এখানে আরেকটি মেশিন দেওয়া হলে এ সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে। 

খোঁজ নিয়ে জানা যায়, খুমেকের মাইক্রোবায়োলজি বিভাগের পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনে একদিনে করোনা পরীক্ষার সর্বোচ্চ ক্ষমতা ১৯২টি। গত ৭ এপ্রিল থেকে শুরু হয়ে বুধবার পর্যন্ত খুমেকের ল্যাবে পরীক্ষা হয়েছে আট হাজার ৬৮৮টি নমুনা। যা দিনের হিসাবে প্রতিদিন দেড়শ'র কাছাকাছি। 

সূত্র জানায়, বুধবার পর্যন্ত দেড় হাজারের বেশি নমুনা পরীক্ষা হওয়ার অপেক্ষায় ছিল। ল্যাবের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে টেস্ট করলেও, তা শেষ হতে অন্তত সাত দিন লাগবে। এরমধ্যে আরও বেশি নমুনা আসলে স্বাভাবিকভাবেই একজন রোগীর নমুনা নেওয়ার পর রিপোর্ট দিতে পাঁচ দিনের বেশি সময় লাগবে। ফলে পুরো স্বাস্থ্য ব্যবস্থা চরমভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

গত দুই দিনে পিসিআর ল্যাব থেকে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তার অধিকাংশ স্যাম্পলই পাঁচ থেকে সাত দিন আগে নেওয়া। 

নগরীর সাউথ সেন্ট্রাল রোডের তাসলিমা বেগম ও পূর্ব বানিয়াখামার এলাকার বাসিন্দা মাসুম বিল্লাহ নমুনা দিয়েছিলেন গত ১ জুন। তারা রিপোর্ট পেয়েছেন ৮ জুন। নগরীর বয়রার আবদুল আজিজ নমুনা দিয়েছিলেন গত ৩ জুন। তিনি রিপোর্ট পেয়েছেন ৯ জুন। একইভাবে ফুলতলা উপজেলার সুমন সানা নমুনা দিয়েছিলেন ৩০ মে। তিনি রিপোর্ট পেয়েছেন ৮ জুন। 

এছাড়া, খুলনা মহানগরীর বাসিন্দাদের নমুনা তিন থেকে চারদিন এবং নগরীর বাইরের বাসিন্দাদের গড়ে পাঁচ দিন পর রিপোর্ট প্রকাশ হচ্ছে। একইভাবে খুলনা জেলার বাইরের রিপোর্ট প্রকাশ হতে প্রায় সাত দিন সময় লাগছে।

সূত্রমতে, খুমেক হাসপাতালের করোনা সাসপেকটেড আইসোলেশন ওয়ার্ডে গতকাল মঙ্গলবার পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে ৩৫ জন রোগীর মৃত্যু হয়েছে। এরমধ্যে শিশু ছিল ৯ জন। তবে মৃত্যুর পর নমুনা পরীক্ষা করে মাত্র  দুই জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। 

এদিকে, করোনা আইসোলেশন ওয়ার্ডে বেশ কয়েকজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। নমুনা সংগ্রহ করা হলেও এখনও তাদের রিপোর্ট পাওয়া যায়নি। ফলে তারা সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।

এ ব্যাপারে খুমেকের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এস এম তুষার আলম বলেন, খুলনার বাইরে করোনার সঠিক ও নির্ভুল পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা জরুরি। সম্ভব হলে জেলায় জেলায় করোনা পরীক্ষার ব্যবস্থা করা যেতে পারে। এ ছাড়া যশোর ও কুষ্টিয়ায় নমুনা পরীক্ষায় দ্রুততম সময়ের মধ্যে ল্যাব চালু হলে- খুলনার ওপর অনেকটাই চাপ কমবে। 

তিনি আরও বলেন, খুমেকে জনবল আছে। এখানে এই মুহূর্তে আরেকটি মেশিন দেওয়া হলে আমাদের নমুনা পরীক্ষার সংখ্যাও বৃদ্ধি পাবে। ফলে সৃষ্ট জটিলতাগুলো অনেকটাই নিরসন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
 

Related Topics

টপ নিউজ

খুমেক হাসপাতাল / করোনা টেস্ট / পিসিআর মেশিন সঙ্কট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও
  • ফুডনেভারকামস নিজেকে একটি 'ডোপামিন কিচেন' বলে দাবি করে। ছবি: পুরভাংশ পারমার
    টাকা না দিয়েই কেনাকাটার রোমাঞ্চ, ভারতে জনপ্রিয় হচ্ছে ‘ডোপামিন সাইট’
  • চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা
  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?
  • অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
    বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা
  • বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ
    বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ

Related News

  • খুলনা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ওষুধ ব্যবসায়ীদের সংঘর্ষ: ২ ব্যবসায়ী গ্রেপ্তার
  • চিকিৎসক-সংকট, নেই পর্যাপ্ত শয্যা; ভোগান্তিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীরা
  • বিমানবন্দরে কোভিড পরীক্ষার সুবিধা না থাকায় আটকে পড়েছেন বাংলাদেশি প্রবাসীরা 
  • পরীক্ষা কমায় কমেছে শনাক্তও
  • ‘করোনা পরীক্ষা অস্বস্তিকর’

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও

2
ফুডনেভারকামস নিজেকে একটি 'ডোপামিন কিচেন' বলে দাবি করে। ছবি: পুরভাংশ পারমার
ফিচার

টাকা না দিয়েই কেনাকাটার রোমাঞ্চ, ভারতে জনপ্রিয় হচ্ছে ‘ডোপামিন সাইট’

3
চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা

4
ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?

5
অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা

6
বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ
অর্থনীতি

বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net