Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
সবার ভোটাধিকার নিশ্চিত করাই ইসির সর্বোচ্চ অগ্রাধিকার: সিইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 November, 2023, 03:05 pm
Last modified: 10 November, 2023, 03:54 pm

Related News

  • ১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: ইসি মাছউদ
  • এবারের নির্বাচন কোনো আনুষ্ঠানিকতা নয়, জাতীয় স্বার্থ রক্ষার দায়িত্ব: ভোলায় ইসি সানাউল্লাহ 
  • নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে-বিপক্ষে প্রচার করতে পারবে না: ইসি আনোয়ারুল
  • কারো পক্ষ নিলে কমিশন কঠোর হবে, এক গ্লাস পানিও খাবেন না: ইসি সানাউল্লাহ
  • এবারের নির্বাচন হবে লাইনচ্যুত রেলকে লাইনে এনে চালু করার মতো: ইসি সানাউল্লাহ 

সবার ভোটাধিকার নিশ্চিত করাই ইসির সর্বোচ্চ অগ্রাধিকার: সিইসি

তিনি আরও বলেন, “নির্বাচন কমিশনের যে দায়িত্ব তার মধ্যে একটি জিনিস হচ্ছে, যতদূর সম্ভব নির্বাচন পক্রিয়াটাকে দৃশ্যমান করে স্বচ্ছতা সৃষ্টি করা, স্বচ্ছতা সৃষ্টি করা গেলে সম্ভাব্য অপপ্রচারগুলো ঢাকা পড়ে যাবে।”
টিবিএস রিপোর্ট
10 November, 2023, 03:05 pm
Last modified: 10 November, 2023, 03:54 pm
কাজী হাবিবুল আওয়াল। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে যেন কোনো বাধা না আসে তা নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন।

শুক্রবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ডিসি-এসপিদের দুই দিন ব্যাপী ট্রেনিংয়ের দ্বিতীয় দফার উদ্বোধনকালে এ কথা বলেন কাজী হাবিবুল আওয়াল।

তিনি আরও বলেন, "নির্বাচন কমিশনের যে দায়িত্ব তার মধ্যে একটি জিনিস হচ্ছে, যতদূর সম্ভব নির্বাচন পক্রিয়াটাকে দৃশ্যমান করে স্বচ্ছতা সৃষ্টি করা, স্বচ্ছতা সৃষ্টি করা গেলে সম্ভাব্য অপপ্রচারগুলো ঢাকা পড়ে যাবে।"

তিনি বলেন, "স্বচ্ছতা হচ্ছে এমন একটি জিনিস যেটি সত্যেরও হয় আবার মিথ্যা ও অনাচারের হয়। অর্থাৎ অনাচার হলে স্বচ্ছভাবে প্রকাশ পাবে আবার সদাচার হলেও স্বচ্ছভাবেই তা প্রকাশ পাবে।"

"ইতোমধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সারা দেশ মাতোয়ারা হয়ে রয়েছে। এটা নিয়ে পক্ষে-বিপক্ষে প্রতিদিন বক্তব্য হচ্ছে। এমনকি এটা একটা গ্রোবাল ডাইমেনশন পেয়ে গেছে। পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের নির্বাচনটা দেখতে আগ্রহী। বিভিন্ন দেশ ও সংস্থা থেকে পর্যবেক্ষকরাও আসবেন," যোগ করেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার ডিসি-এসপিদের উদ্দেশ্য করে বলেন, "নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে যদি ক্ষমতা প্রয়োগের প্রয়োজন পড়ে, তবে ক্ষমতার শক্তিটা দেখাবেন।"

ডিসি-এসপিদের দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, "আমাদের মূল বার্তাটা হলো, আমরা কমিশন থেকে দেখতে চাই আপনারা এমনভাবে দায়িত্ব পালন করছেন যাতে আপনাদের প্রজ্ঞা, শক্তি, মেধা ও জ্ঞান দিয়ে নির্বাচনটাকে সত্যিকার অর্থে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করা যায়। আমাদের বার্তাটা হচ্ছে, নির্বাচনটা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল করবেন।"

"গতকালকেও আমরা রাষ্ট্রপতিকে বলেছি। উনিও চেয়েছেন নির্বাচনটা যাতে সুশৃঙ্খল হয়। সুশৃঙ্খল আমি করাতে পারবো না। এটা আপনাদেরকেই করাতে হবে।"

সিইসি জোর দিয়ে বলেন, "নির্বাচনটা অনুধাবন করতে হবে। এটাকে দায়িত্ববোধ নিয়ে অনুধাবন করতে হবে ক্ষমতা বা শক্তি দিয়ে নয়। দায়িত্ব পালন করতে গিয়ে যদি আপনার ক্ষমতা প্রয়োগের প্রয়োজন হয় তখন ক্ষমতার শক্তিটা দেখাবেন। কিন্তু প্রথমে আপনেরা দায়িত্ব দিয়ে অনুধাবন করার চেষ্টা করবেন নির্বাচনটা কী, নির্বাচন কেনো হয়, নির্বাচনের প্রয়োজনীয়তা কী, জনগণ ভোট দিবে কেনো।"

"যদি গণতন্ত্র ও প্রজাতন্ত্র বুঝে থাকেন তাহলে এগুলোও বুঝবেন। গণতন্ত্রকে তার চেতনাগত অর্থে বাস্তবায়ন যদি আমরা না করতে পারি তাহলে জাতির সাথে আমাদের জন্য একটা ব্যর্থটা হবে। তাই আমি আশা করবো আপনারা আপনাদের দায়িত্ববুদ্ধি দিয়ে গণতন্ত্র ও নির্বাচনের যুদ্ধ সফল করবেন।"

"নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রাণ। সেজন্য এর গুরুত্ব অনুধাবন করে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন।"

তিনি বলেন, "আমাদের মূল চাওয়াটা হচ্ছে, যারা ভোটার রয়েছে তারা যেনো ভোট দিতে পারে। এ জিনিসটা আমরা দেখতে চাচ্ছি। ভোটের দিন যদি কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তবে নিরপেক্ষতাও প্রশ্নবিদ্ধ হতে পারে। আমাদের ব্যর্থতা ও অদক্ষতা প্রতিহত করতে হবে।"

এর আগে গতকাল (৯ নভেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সিইসি বলেন, "নির্দিষ্ট সময়ে নির্বাচন করতে আমাদের বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী আমরা খুব দ্রুত তফসিল ঘোষণা করবো।"

 

 

 

Related Topics

টপ নিউজ

কাজী হাবিবুল আউয়াল / নির্বাচন কমিশনার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • ১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: ইসি মাছউদ
  • এবারের নির্বাচন কোনো আনুষ্ঠানিকতা নয়, জাতীয় স্বার্থ রক্ষার দায়িত্ব: ভোলায় ইসি সানাউল্লাহ 
  • নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে-বিপক্ষে প্রচার করতে পারবে না: ইসি আনোয়ারুল
  • কারো পক্ষ নিলে কমিশন কঠোর হবে, এক গ্লাস পানিও খাবেন না: ইসি সানাউল্লাহ
  • এবারের নির্বাচন হবে লাইনচ্যুত রেলকে লাইনে এনে চালু করার মতো: ইসি সানাউল্লাহ 

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net