Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
‘শুধু সাকিবকে দোষ দিয়ে লাভ নেই, আরও ১০ জন খেলে’

খেলা

04 November, 2023, 12:10 am
Last modified: 04 November, 2023, 12:23 am

Related News

  • বিশ্বকাপ না খেলতে যাওয়ার সিদ্ধান্ত ক্রীড়ামন্ত্রী হিসেবে আমারই ছিল, এতদিন পর তদন্তের কারণ বুঝলাম না: আসিফ নজরুল
  • আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন
  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ

‘শুধু সাকিবকে দোষ দিয়ে লাভ নেই, আরও ১০ জন খেলে’

মাঠ ও মাঠের বাইরে অনেক বিতর্কেই অতীতে সাকিবের নাম জড়িয়েছে। সমালোচনার ঝড় বয়ে গেছে তাকে ঘিরে। আবার সবকিছুই আড়াল পড়ে গেছে তার মাঠের পারফরম্যান্সে। কিন্তু এবার দলের মতো সাকিবও ব্যর্থ।
04 November, 2023, 12:10 am
Last modified: 04 November, 2023, 12:23 am

বিশ্বকাপে ব্যর্থতার বৃত্তে বন্দী হয়ে আছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ম্যাচে জেতার পর টানা ছয় ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। দলগত ব্যর্থতা হলেও সবচেয়ে বেশি দায় দেওয়া হচ্ছে অধিনায়ক সাকিব আল হাসানকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে সমালোচনার শেষ নেই। তবে বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলছেন, দলের ব্যর্থতার দায় শুধু সাকিবের নয়। 

বিসিবির এই পরিচালকের মতে, বিশ্বকাপে সাকিবই কেবল খারাপ পারফরম্যান্স করেননি; পুরো দলই ব্যর্থ। তাই  ব্যর্থতার দায় দলের প্রতিটা ক্রিকেটারের। এমনকি কোচিং স্টাফদেরও দায় দেখছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। 

মাঠ ও মাঠের বাইরে অনেক বিতর্কেই অতীতে সাকিবের নাম জড়িয়েছে। সমালোচনার ঝড় বয়ে গেছে তাকে ঘিরে। আবার সবকিছুই আড়াল পড়ে গেছে তার মাঠের পারফরম্যান্সে। কিন্তু এবার দলের মতো সাকিবও ব্যর্থ। ছয় ম্যাচে তার রান মোটে ১০৪। বল হাতে উইকেট নিয়েছেন ৭টি। দলের সঙ্গে সাকিবও অনুজ্জ্বল, তাই আলোচনায় উঠে আসছে মাঠের বাইরের ব্যাপারগুলো। 

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ-ই দেশে ফেরেন সাকিব। শৈশবের কোচ নাজমুল আবেদী ফাহিমের সঙ্গে ব্যাটিং অনুশীলন করলেও মিরপুরে মাঠ ছাড়ার সময় 'ভুয়া, ভুয়া' বলা হয় তাকে উদ্দেশ্য করে। নেদারল্যান্ডসের বিপক্ষে হারের ম্যাচেও দুয়োধ্বনি শুনতে হয় বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। 

এসব আলোচনা তো আছেই, সঙ্গে যোগ করা হচ্ছে বিশ্বকাপের আগ মুহূর্তে সাকিবের দেওয়া বিতর্কিত সেই সাক্ষাৎকারও। যেখানে তিনি ঢালাওভাবে সমালোচনা করেন বিশ্বকাপ স্কোয়াড থেকে নিজের নাম সরিয়ে নেওয়া তামিম ইকবালের। ওই সাক্ষাৎকার দলের মনোযোগে ব্যাঘাত ঘটিয়েছে, যার প্রভাব বিশ্বকাপ পারফরম্যান্সেও পড়েছে বলে অনেকের ধারণা।  

ব্যাটে কিংবা বলে; সাকিবের পারফরম্যান্স থাকেই। এবারের বিশ্বকাপেই কেবল সেটা হয়নি। খালেদ মাহমুদ বলছেন, দলগত পারফরম্যান্স না আসার কারণেই এমন হয়েছে। শুক্রবার দিল্লিতে টিম হোটেলে সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'সাকিব তো তার শতভাগের ১০ ভাগও নেই…। সে নিজেও বোঝে খুব ভালো। এই জন্যই হয়তো ঢাকায় গিয়েছিল ট্রেনিং করতে।'

'ওর মাথার মধ্যে ছিল কিংবা ও মরিয়া ছিল পারফর্ম করার জন্য। শুধু ওর পারফম্যান্স নয়, ও চায় দল জিতুক। ওর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, দল পারফর্ম করতে পারছে না, জিততে পারছে না। ২০১৯ বিশ্বকাপে দলকে যেভাবে এগিয়ে নিয়েছে, এবার অধিনায়ক হিসেবে সামনে থেকে পারফর্ম করতে না পারাও একটা কারণ হতে পারে।' যোগ করেন তিনি।

ব্যর্থতার দায় দলের সবাইকে দিয়ে খালেদ মাহমুদ বলেন, 'শুধু সাকিবকে দোষ দিয়ে লাভ নেই। সাকিব একা খেলে না, আরও ১০ জন খেলে। অধিনায়ক তো অবশ্যই ভিন্ন ব্যাপার, আলাদা দায়িত্ব আছে। তবে খেলোয়াড় হিসেবে তো সবারই দায়িত্ব এক। সাকিব যখন ব্যাট করে, তখন তো আর সে অধিনায়ক নয়, সে একটা ব্যাটসম্যান। যখন বোলিং করে, তখন সে বোলার। তবে দিনশেষে সব ব্যাটসম্যান বা বোলারকেই সমান দায় নিতে হবে।'

'সাকিবের একার ব্যর্থতা নয়। হ্যাঁ, অধিনায়ক হিসেবে সমালোচনা নিতেই হবে। সেটা স্বাভাবিক। তবে সেটা সাকিবের একার নয়, আমাদের সবারই সেই সমালোচনা নিতে হবে। আমি যেমন দলের অংশ, আমারও হয়তো ব্যর্থতা আছে। আমি মনে করি, ব্যর্থতা আমাদের সবারই, আমরা করতে পারিনি।' বলেন সাবেক এই অধিনায়ক। 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / খালেদ মাহমুদ সুজন / বিশ্বকাপ / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু
  • ছবি: টিবিএস
    নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী
  • সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

Related News

  • বিশ্বকাপ না খেলতে যাওয়ার সিদ্ধান্ত ক্রীড়ামন্ত্রী হিসেবে আমারই ছিল, এতদিন পর তদন্তের কারণ বুঝলাম না: আসিফ নজরুল
  • আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন
  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে

3
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

4
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী

6
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net