Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
দ্বিপাক্ষিক বাণিজ্যের সুযোগ বৃদ্ধিতে সৌদি আরব সফরে ব্যবসায়ীদের বৃহৎ প্রতিনিধিদল

অর্থনীতি

আরব নিউজ
30 October, 2023, 02:20 pm
Last modified: 30 October, 2023, 02:22 pm

Related News

  • তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত
  • সোমবারে তেহরান সফর করবেন পাকিস্তানের সেনাপ্রধান, জানাল ইরান
  • তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত
  • লাইফ ইজ ম্যাথ: জীবনের প্রতিটি সিদ্ধান্তেই আছে হিসাব
  • দ্বিপাক্ষিক চুক্তি করেই রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়ে দিয়েছিল শেখ হাসিনার সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্যের সুযোগ বৃদ্ধিতে সৌদি আরব সফরে ব্যবসায়ীদের বৃহৎ প্রতিনিধিদল

রিয়াদের উদ্দেশ্যে যাওয়া প্রতিনিধি দলে রয়েছে বাংলাদেশের শীর্ষ বাণিজ্যিক কোম্পানির কয়েক ডজন ব্যবসায়ী নেতৃবৃন্দ। এই সফরের মাধ্যমে নতুন নতুন বাণিজ্য সম্ভাবনা তৈরী হবে বলে আশা তাদের। 
আরব নিউজ
30 October, 2023, 02:20 pm
Last modified: 30 October, 2023, 02:22 pm
ছবি: ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি

ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে গতকাল (রবিবার) একটি বাণিজ্য প্রতিনিধিদল সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছে৷ এই সফরের মাধ্যমে বাংলাদেশের ব্যবসায়ী নেতারা দেশটির সাথে বাণিজ্য বৃদ্ধি এবং নতুন সুযোগ তৈরির চেষ্টা করবেন। 

গত মার্চ থেকেই ঢাকা ও রিয়াদের মধ্যে বাণিজ্য সহযোগিতার সুযোগ বৃদ্ধি নিয়ে আলোচনা হচ্ছে। তারই ধারাবাহিকতায় সৌদির বাণিজ্যমন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ আল-কাসাবির নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সরকার এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আমন্ত্রণে ঢাকা সফর করেছিলেন। 

তখন সৌদি আরব বাংলাদেশের জ্বালানি, সমুদ্রবন্দর ও কৃষি শিল্পে বিনিয়োগের জন্য বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছিল। এছাড়াও দুই দেশের চেম্বার অব কমার্স দ্বিপাক্ষিক ব্যবসায়িক সম্পর্ক তদারকির জন্য একটি যৌথ কাউন্সিল প্রতিষ্ঠা করে৷ 

রিয়াদের উদ্দেশ্যে যাওয়া প্রতিনিধি দলে রয়েছে বাংলাদেশের শীর্ষ বাণিজ্যিক কোম্পানির কয়েক ডজন ব্যবসায়ী নেতৃবৃন্দ। এই সফরের মাধ্যমে নতুন নতুন বাণিজ্য সম্ভাবনা তৈরী হবে বলে আশা তাদের। 

প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট সামীর সাত্তার। তিনি আরব নিউজকে বলেন, "সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ থেকে সৌদি আরবে এটাই সবচেয়ে বড় ব্যবসায়িক প্রতিনিধিদল সফরে যাচ্ছেন। প্রতিনিধি দলে বিভিন্ন নেতৃস্থানীয় কোম্পানির ৫৩ জন ব্যবসায়ী রয়েছেন।"

সামীর সাত্তার আরও বলেন, "আমরা মধ্যপ্রাচ্যের বাজারে আমাদের ব্যবসার পরিসর আরও বাড়াতে চাই। আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর বিপুল সম্ভাবনা রয়েছে। কারণ আমরা রপ্তানি বহুমুখীকরণের সুযোগকে বৃদ্ধি করার জন্য কাজ করছি।"

বাংলাদেশী ব্যবসায়িক এই প্রতিনিধিদলের মধ্যে দেশের বহু বৃহৎ কোম্পানি। এরমধ্যে ইউনাইটেড গ্রুপ ও ইফাদ গ্রুপও রয়েছে৷ এরা অবকাঠামো নির্মাণ, স্বাস্থ্যসেবা, অটোমোবাইল এবং ভোগ্যপণ্যের ব্যবসার জন্য পরিচিত।

এ সম্পর্কে ইউনাইটেড গ্রুপের ডিরেক্টর মালিক তালহা ইসমাইল বারী আরব নিউজকে বলেন, "আমরা সৌদি আরবে ব্যবসার জন্য সম্ভাব্য অংশীদার এবং সঠিক কোম্পানিগুলোর সাথে দেখা করতে চাই। যাতে করে আমরা তাদের সাথে আমরা যৌথ উদ্যোগ গড়ে তুলতে পারি।"

ইসমাইল বারী আরও বলেন, "আমরা বহুমুখী লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা যদি তাদের আস্থা তৈরি করতে পারি, তাহলে আরও বেশি সংখ্যক সৌদি কোম্পানি এখানে বিনিয়োগ করবে।" এছাড়াও সৌদি আরবে কিছু বৃহত্তম উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে বলে প্রযুক্তিগত আদান-প্রদানের সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি। 

ইসমাইল বারী জানান, ইউনাইেড গ্রুপের নজর রয়েছে সৌদিতে ব্যবহৃত 'অত্যাধুনিক প্রযুক্তির' উপর। এছাড়াও বাংলাদেশ সৌদি আরবের স্মার্ট সিটি প্রযুক্তিও গ্রহণ করতে পারে বলে জানান তিনি। 

বাংলাদেশের প্রতিনিধি দলে গার্মেন্টস, লজিস্টিকস এবং ফার্মাসিউটিক্যালসের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরাও অন্তর্ভুক্ত রয়েছে। তারা মক্কা, মদিনাসহ সৌদির বিভিন্ন শহরে ব্যবসায়ীদের সাথে বৈঠক করবেন।

অন্যদিকে ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান তাসকিন আহমেদ জানান, বাংলাদেশি ব্যবসায়ীরা জ্বালানি খাতে আরও বেশি পরিমাণে সৌদি বিনিয়োগ আকৃষ্ট করতে চাইছে।

তাসকিন আহমেদ বলেন, "সৌদি আরব একটি সমৃদ্ধ অর্থনীতির দেশ। তারা বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রচুর বিনিয়োগ করছে। আমাদের প্রধান লক্ষ্যগুলির মধ্যে একটি হল এই বিনিয়োগগুলিকে লুফে নেওয়া। 

তাসকিন আহমেদ আরও বলেন, "কীভাবে সৌদি বিনিয়োগগুলো আমরা আমাদের দেশে কাজে লাগাতে পারি? আমরা অটোমোবাইল ও বৈদ্যুতিক যানবাহন খাতে বিনিয়োগের সম্ভাবনা বৃদ্ধিতে কাজ করার চেষ্টা করব।"

অন্যদিকে ঢাকাভিত্তিক জেনেক্স ইনফোসিস নামের একটি আইটি সার্ভিস ম্যানেজমেন্ট কোম্পানি আরব নিউজকে জানায়, কোম্পানিটি টেলিযোগাযোগে বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্য রয়েছে।

এ বিষয়ে জেনেক্স ইনফোসিসের ডিরেক্টর এনায়েতুল ইসলাম বলেন, "আমরা সৌদি ব্যবসায়ীদের সাথে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে নতুন বাজার অনুসন্ধান করতে চাই। তাই বাংলাদেশে কিছু যৌথ উদ্যোগে বিনিয়োগ আনার চেষ্টা করব, বিশেষ করে টেলিকম অবকাঠামোতে।"

এনায়েতুল ইসলাম আরও বলেন, "সৌদি আরব আমাদের জন্য একটি নতুন বাজার হতে পারে। এখানে নতুন বাজার তৈরীর একটি বিশাল সম্ভাবনা রয়েছে।"

২০২১ সালে নভেম্বরে জাতিসংঘের ঘোষণা অনুযায়ী, অর্থনৈতিক ধারাবাহিকতা অব্যাহত থাকলে ২০২৬ সালের মধ্যেই বাংলাদেশে এলডিসিভুক্ত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটাবে। এতে করে এতদিন উন্নত দেশগুলোতে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে পেয়ে আসা অনেক সুযোগ বাংলাদেশ আর লাভ করবে না।   

এ বিষয়ে সামির সাত্তার গত জুলাইয়ে বলেন, "আমাদের রপ্তানির বাজারে বৈচিত্র্য আনতে হবে। এক্ষেত্রে আমাদের শুধু একটি কিংবা দুটি অঞ্চলে মনোযোগ দিলেই চলবে না।"

অন্যদিকে সৌদির রাষ্ট্রদূত ঈশা আল-দুহাইলান তাদের প্রতিনিধিদল সফরের সময় বলেন, "আমি বাংলদেশের ব্যবসায়ী ও কোম্পানিগুলোকে সৌদি আরব সফরে এসে ব্যবসার সুযোগ লুফে নেওয়ার কথা বলেছি। আমাদের ভিশন ২০৩০ অনুযায়ী বিনিয়োগের ক্ষেত্রে সৌদি আরবের ব্যবসায়ীদের সঙ্গে যৌথ উদ্যোগ গ্রহণের পরামর্শ দিয়েছি।"

সৌদি রাষ্ট্রদূত আরও বলেন, "সৌদি আরবে ব্যবসার অনেক বড় সুযোগ রয়েছে। এখেন যেকোনো ব্যবসায়িক ক্ষেত্রের কথা শুধু ভাবুন, দেখবেন আপনি সেখানেই বিনিয়োগ করতে পারবেন।"

Related Topics

টপ নিউজ

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) / ব্যবসা / দ্বিপাক্ষিক চুক্তি / সফর / ব্যবসায়িক সংগঠন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
    বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
    ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন
  • তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
    তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

Related News

  • তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত
  • সোমবারে তেহরান সফর করবেন পাকিস্তানের সেনাপ্রধান, জানাল ইরান
  • তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত
  • লাইফ ইজ ম্যাথ: জীবনের প্রতিটি সিদ্ধান্তেই আছে হিসাব
  • দ্বিপাক্ষিক চুক্তি করেই রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়ে দিয়েছিল শেখ হাসিনার সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Most Read

1
প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
আন্তর্জাতিক

বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

3
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

4
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন

5
তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
বাংলাদেশ

তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়

6
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net