Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 04, 2026
তামিম-বিতর্ক বিশ্বকাপে প্রভাব ফেলতে পারে, মেনে নিলেন সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট, কলকাতা থেকে
29 October, 2023, 11:40 am
Last modified: 29 October, 2023, 11:48 am

Related News

  • ২০২৬ বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে খেলানোর প্রস্তাব মার্কিন দূতের
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে

তামিম-বিতর্ক বিশ্বকাপে প্রভাব ফেলতে পারে, মেনে নিলেন সাকিব

দীর্ঘ সময় নেতৃত্ব দিলে দলে অধিনায়কের অনুসারী তৈরি হতে পারে, যা স্বাভাবিক। তামিমকে নিয়ে বলা সাকিবের অনেক ‘অপ্রিয়’ কথা তাদের ভালো নাও লাগতে পারে। নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে আসা সাকিব দ্বিমত করলেন না।
টিবিএস রিপোর্ট, কলকাতা থেকে
29 October, 2023, 11:40 am
Last modified: 29 October, 2023, 11:48 am

আড়াই বছর ধরে বাংলাদেশকে ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া ক্রিকেটার হঠাৎ-ই দলের বাইরে, বিশ্বকাপ মিশনে নেই তার নাম। তামিম ইকবালকে ছাড়াই করা হয় বিশ্বকাপের দল ঘোষণা। থামেনি এখানেই, একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তামিমের কিছু বক্তব্য নিয়ে কঠোর সমালোচনা করেন সাকিব আল হাসান। 

দীর্ঘ সময় নেতৃত্ব দিলে দলে অধিনায়কের অনুসারী তৈরি হতে পারে, যা স্বাভাবিক। তামিমকে নিয়ে বলা সাকিবের অনেক 'অপ্রিয়' কথা তাদের ভালো নাও লাগতে পারে। সব মিলিয়ে এই বিতর্ক কী তাহলে বিশ্বকাপে বাংলাদেশের খেলায় প্রভাব ফেলেছে? নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশ অধিনায়ক দ্বিমত করলেন না। সাকিব মনে করেন, ওই বিতর্কের প্রভাব বাংলাদেশের খেলায় পড়তে পারে।     

গত মাসের কথা। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ‍সিরিজ হার, কিউইদের দ্বিতীয় সারির দল হওয়ায় অস্বস্তি ছিল বাংলাদেশের। দুদিন পর বাংলাদেশের ক্রিকেটে নামে চরম অস্থিরতা। আলোচনার কেন্দ্রবিন্দুতে তামিম। অভিজ্ঞ এই ওপেনারের বিশ্বকাপ দলে থাকা না থাকা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। শেষ পর্যন্ত তামিম নিজেই বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেন। 

কী কারণে তার এমন সিদ্ধান্ত, সেটা সবাইকে জানাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন তামিম। যে ভিডিওতে তিনি দাবি করেন, বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি না খেলতে বিসিবির উচ্চ পর্যায়ের একজন তাকে ফোন করেছিলেন। অথবা খেললেও যেন নিচের দিকে ব্যাটিং করেন। ম্যাচের ১২ দিন আগে এমন নির্দেশনা দেওয়ায় 'ষঢ়যন্ত্রের' গন্ধ পান তামিম। তার মনে হয়েছিল, বাধা তৈরি করতেই তাকে নিয়ে বিভিন্ন রকমের ইস্যু বানানো হয়েছে। 

তামিমের ব্যাখ্যা সে সময় মনে ধরেনি সাকিব আল হাসানের। সাক্ষাৎকারে বাংলাদেশ অধিনায়ক তার দীর্ঘ দিনের সতীর্থকে নিয়ে ঢালাওভাবে সমালোচনা করেন, যা বিতর্ক আরও বাড়িয়ে দেয়। নিচে ব্যাটিং করতে বলায় তামিম যে বিরক্ত হন, এটাকে স্রেফ শিশুসুলভ আখ্যা দেন সাকিব। স্বভাবতই দুই সিনিয়র ক্রিকেটারের মধ্যে এমন বিরোধে দলে প্রভাব পড়ার কথা। 

বিশ্বকাপেও বাংলাদেশের খেলায় সেটার প্রভাব পড়তে পারে বলে মেনে নিয়েছেন সাকিব। কলকাতার ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পর তামিম-বিতর্ক নিয়ে করা প্রশ্নে তিনি বলেন, 'ফেলতেই (প্রভাব) পারে, অস্বাভাবিক কিছু না। কার মনের ভেতর কী আছে, তা বোঝা মুশকিল। আপনি যেটা বলছেন, আমি ভিন্নমত পোষণ করি না। প্রভাব ফেলতেই পারে।'

দলের ভালোর জন্য যেকোনো জায়গায় খেলার মানসিকতা রাখার কথা সাক্ষাৎকারে উল্লেখ করেন সাকিব। এভাবে কেউ না ভাবলে, সে শুধু নিজের কথা ভাবছেন বলে জানান তিনি। তামিম টিমম্যান কিনা, এই প্রশ্নও তোলেন সাকিব। তিনি বলেছিলেন, 'আমি অনূর্ধ্ব-১৫ থেকে খেলা শুরু করেছি বাংলাদেশের হয়।, তখন থেকে দেখে আসছি, খুব ভালোভাবে যে খেলোয়াড় দলের জন্য অবদান রাখছে, ভালো করছে; তাকে কখনও বাদ দেয়নি বাংলাদেশের কোনো দল।'

'কোনো দিনও না। সিম্পল একটা উদাহরণ দিই, রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) ছিলেন না, হঠাৎ করে বিশ্বকাপ দলে এলেন। হয়তো যে দুই ম্যাচে খেলেছেন, সেভাবে অবদান রাখতে পারেননি সেভাবে। সুযোগ ছিল, পারফেক্ট স্টেজ ছিল ভালো করার ওনার জন্য। তবে ওনার যে নিবেদন, দলের প্রতি দায়বদ্ধতা, ইচ্ছা ছিল, সবাই দেখেছে সবকিছু। পার্থক্য আছে।' যোগ করেন সাকিব। 

সেই সাক্ষাৎকারে সাকিব আরও বলেন, 'আলোচনাই হয়নি এটা (মিডল অর্ডারে তামিমের ব্যাটিং করা নিয়ে) নিয়ে আমার সঙ্গে। কেউ যদি বলে থাকে, সেটা অথরাইজড কেউ। আগে থেকে আলাপ করে রাখতে চেয়েছিল, যেন দুই পক্ষের জন্যই ভালো হয়। এতে খারাপের কিছু দেখি না। খারাপের জন্য তো বলবে না।'  

'রোহিতের (রোহিত শর্মা) মতো ক্রিকেটার সাত নম্বর থেকে এসে ১০ হাজার করে ফেলেছে। মাঝে মাঝে সে-ও যদি তিন-চারে খেলে, ব্যাটিংয়ে না নামে, খুব একটা কি সমস্যা হয়? এটা আসলে আমার কাছে মনে হয়, একদম বাচ্চা মানুষের মতো, "আমার ব্যাট আমি খেলব। আর কেউ খেলতে পারবে না"।' বলেন সাকিব। 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / তামিম ইকবাল / বিশ্বকাপ / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
    রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?
  • চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
    ৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন
  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
    ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি
  • দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
    সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

Related News

  • ২০২৬ বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে খেলানোর প্রস্তাব মার্কিন দূতের
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে

Most Read

1
২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?

2
চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
আন্তর্জাতিক

৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন

3
ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের

4
বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি

5
দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা

6
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net