Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
খাজা টাওয়ারে অগ্নিকাণ্ড: আরও একজনের মরদেহ উদ্ধার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 October, 2023, 10:00 am
Last modified: 27 October, 2023, 10:25 am

Related News

  • দেড় ঘণ্টার চেষ্টায় চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে
  • কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: আসামি ইমান উল্লাহ কারাগারে, রিমান্ড শুনানি সোমবার
  • বেইলি রোডে অগ্নিকাণ্ড: ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
  • বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, স্থানান্তরের সময় ২ রোগীর মৃত্যু
  • রাজধানীর উত্তরায় কাঁচাবাজারে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে এল

খাজা টাওয়ারে অগ্নিকাণ্ড: আরও একজনের মরদেহ উদ্ধার

ভবন থেকে এ পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এদের মধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন নারী।
টিবিএস রিপোর্ট
27 October, 2023, 10:00 am
Last modified: 27 October, 2023, 10:25 am
ছবি- নায়েম আলী/ টিবিএস

গতকাল মহাখালীর খাজা টাওয়ারে আগুন লাগার পর থেকে সেখানে কর্মরত নিখোঁজ এক নারীর মৃতদেহ শুক্রবার (২৭ অক্টোবর) রাতে উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ জনে।

নিহতের চাচাতো ভাই আজিম জানান, শুক্রবার রাত ১২টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খাজা টাওয়ার ভবন থেকে আকলিমার লাশ উদ্ধার করে।

তিনি জানান, "আকালিমা খাজা টাওয়ারে রেস অনলাইন লিমিটেডে কাজ করতেন। বিকেল ৪টার দিকে ফোন করে আমাদেরকে আগুন লাগার খবর জানায় সে। আকলিমা বলছিল যে সে আটকে আছে। পরে তার লাশ পাওয়া গেল।"

এর আগে, অগ্নিকাণ্ডে হাসনা হেনা (২৭) নামে এক নারীর মৃত্যু হয়।

নিহত হাসনা হেনা ওই ভবনের ৯ম তলায় অরবিট নামের একটি ইন্টারনেট সার্ভিস কোম্পানির সেলসে কাজ করতেন। জানা গেছে, আগুনের আতঙ্কে একটি তার ধরে গ্রিল টপকে নামার সময়ে তার ছিঁড়ে পড়ে যান হাসনা হেনা।

তার মরদেহ মেট্রোপলিটন পুলিশ হাসপাতালে রাখা হয়েছে বলে জানান তার স্বামী সনি।

এছাড়া ভবন থেকে বের হওয়ার চেষ্টা করার সময় আহত হয়েছেন আরও কয়েকজন।

ভবন থেকে এ পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এদের মধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন নারী।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর মহাখালী এলাকার ১৪তলা বাণিজ্যিক ভবন খাজা টাওয়ারে আগুন লাগে।

শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের মতে, যে তলায় আগুনের সূত্রপাত হয়েছিল সেখানে একটি আইএসপি অফিস রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, তারা সেখানে আটকে পড়া বেশিরভাগ মানুষকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় সারাদেশে ইন্টারনেট পরিষেবা ব্যাহত হয়।

ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবির সভাপতি এমদাদুল হক বলেন, শীর্ষস্থানীয় কয়েকটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের ব্যান্ডউইডথ আসত খাজা টাওয়ারের দুই ডেটা সেন্টার থেকে। এই ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ৭০ শতাংশ দিয়ে থাকে। যেহেতু ডেটা সেন্টারগুলো বন্ধ হয়েছে, তাই ইন্টারনেট সেবায় বিঘ্ন হচ্ছে।

Related Topics

টপ নিউজ

অগ্নিকাণ্ড / অগ্নিকাণ্ডে মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • কিম জং উন। ছবি: রয়টার্স
    ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

Related News

  • দেড় ঘণ্টার চেষ্টায় চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে
  • কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: আসামি ইমান উল্লাহ কারাগারে, রিমান্ড শুনানি সোমবার
  • বেইলি রোডে অগ্নিকাণ্ড: ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
  • বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, স্থানান্তরের সময় ২ রোগীর মৃত্যু
  • রাজধানীর উত্তরায় কাঁচাবাজারে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে এল

Most Read

1
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

4
কিম জং উন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

6
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net