Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
ওআইসি প্রতিবেশিদের সংলাপের মাধ্যমে তাদের সমস্যা সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশ

ইউএনবি
19 October, 2023, 02:25 pm
Last modified: 19 October, 2023, 02:31 pm

Related News

  • বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব
  • বাংলাদেশ-সৌদি আরব অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করার বিশাল সম্ভাবনা রয়েছে: গভর্নর
  • দক্ষ কর্মী নিয়োগ বৃদ্ধি ও অধিকারের সুরক্ষায় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ঐতিহাসিক চুক্তি সই
  • সৌদি-বাংলাদেশ চেম্বার অব কমার্সের যাত্রা শুরু, লক্ষ্য দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ
  • ‘আমি ভাবছিলাম সিঙ্গাপুর যাব, যেতে পারি?’: হাসিনা-তাপসের আরও একটি ‘ফোনালাপ’ ভাইরাল

ওআইসি প্রতিবেশিদের সংলাপের মাধ্যমে তাদের সমস্যা সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

বৃহস্পতিবার ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
ইউএনবি
19 October, 2023, 02:25 pm
Last modified: 19 October, 2023, 02:31 pm
ছবি: ইউএনবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওআইসি (ইসলামি সহযোগিতা সংস্থা) প্রতিবেশিদেশগুলোকে সংলাপের মাধ্যমে তাদের সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন।

তিনি তার আহ্বান পুনর্ব্যক্ত করেন, "… এমনকি ওআইসি দেশগুলোর প্রতিবেশিদের মধ্যে সমস্যা থাকলেও একটি অভিন্ন কারণের বিরুদ্ধে লড়াই করার জন্য সংলাপের মাধ্যমে তা সমাধান করুন।"

বৃহস্পতিবার ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

সৌদি রাষ্ট্রদূত আগামী ৬-৮ নভেম্বর জেদ্দায় অনুষ্ঠিতব্য ওআইসি'র 'উইমেন ইন ইসলাম' সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি হস্তান্তর করেন।

তিনি ২০৩৪ ফিফা বিশ্বকাপ আয়োজনে বাংলাদেশের সমর্থন চেয়ে আরেকটি চিঠি হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন।

রাষ্ট্রদূত এক্সপো ২০৩০ আয়োজনে বাংলাদেশের নতুন করে সমর্থনের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

শেখ হাসিনা রাষ্ট্রদূতকে অবহিত করেন, বাংলাদেশ একটি ইমাম সম্মেলন আয়োজন করতে যাচ্ছে এবং তিনি পবিত্র দুই মসজিদের ইমামদের এই অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে বলেন, বাংলাদেশ ইতোমধ্যে ভারতের সঙ্গে মুদ্রা বিনিময় চালু করেছে এবং অন্যান্য দেশের সঙ্গেও তা করতে চায়।

রাষ্ট্রদূত উল্লেখ করেন, তার দেশ প্রস্তাবটি বিবেচনা করবে।

তিনি পবিত্র দুই মসজিদের খাদেমকে তার শুভেচ্ছা জানান।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের হৃদয়ে সৌদি আরবের জন্য বিশেষ স্থান রয়েছে।

প্রেস সচিব বলেন, রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ধারাবাহিক অগ্রগতির প্রশংসা করেন।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-সৌদি আরব / ওআইসি / প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
    হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
    ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র
  • ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
    ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

Related News

  • বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব
  • বাংলাদেশ-সৌদি আরব অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করার বিশাল সম্ভাবনা রয়েছে: গভর্নর
  • দক্ষ কর্মী নিয়োগ বৃদ্ধি ও অধিকারের সুরক্ষায় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ঐতিহাসিক চুক্তি সই
  • সৌদি-বাংলাদেশ চেম্বার অব কমার্সের যাত্রা শুরু, লক্ষ্য দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ
  • ‘আমি ভাবছিলাম সিঙ্গাপুর যাব, যেতে পারি?’: হাসিনা-তাপসের আরও একটি ‘ফোনালাপ’ ভাইরাল

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

2
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

3
ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার

4
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

5
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র

6
৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
অর্থনীতি

৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net