Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
আওয়ামী লীগের শেষবার্তা — শেখ হাসিনাই নির্বাচনী সরকারের প্রধানমন্ত্রী থাকবেন: কাদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 October, 2023, 06:20 pm
Last modified: 18 October, 2023, 06:45 pm

Related News

  • সংখ্যাগরিষ্ঠের জোরে বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হতে চায়?: হান্নান মাসুদ
  • নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীসহ ৫ বিল পাস
  • আ. লীগের পক্ষে ৩ সন্তানসহ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আটক নারী
  • শুধু একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি: নাহিদ
  • আত্মসমর্পণ করে জামিন পেলেন বরিশাল জেলা আ.লীগের সাধারণ সম্পাদক তালুকদার ইউনুস

আওয়ামী লীগের শেষবার্তা — শেখ হাসিনাই নির্বাচনী সরকারের প্রধানমন্ত্রী থাকবেন: কাদের

'আমি আপনাকে শেষবার্তা এটাই দিচ্ছি যে, আগামী নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী থাকবেন। নির্বাচনের পর ইনশাল্লাহ জনগণের ভোটে নির্বাচিত হয়ে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন। এটাই আমাদের বার্তা — অন্যথা হবে না।’
টিবিএস রিপোর্ট
18 October, 2023, 06:20 pm
Last modified: 18 October, 2023, 06:45 pm
আওয়ামী লীগের শান্তি সমাবেশে। ১৮ অক্টোবর, ২০২৩। ছবি: টিবিএস

নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগে বিএনপির আল্টিমেটামের বিপরীতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ শেষবার্তা দিয়ে বলেছে, আগামী নির্বাচনে শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী থাকবেন এবং তার অধীনেই নির্বাচন হবে।

বুধবার (১৮ অক্টোবর) রাজধানীতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে বলেন, 'আপনি শেষবার্তা দিচ্ছেন ক্ষমতা ছেড়ে দিতে। আমি আপনাকে শেষবার্তা এটাই দিচ্ছি যে, আগামী নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী থাকবেন।'

শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে বুধবার বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, 'মির্জা ফখরুল হুঁশিয়ারি উচ্চারণ করেন, আমাদেরকে ধমক দেন, ভয় দেখাস। মির্জা ফখরুল পাঁচ তারকা হোটেলের নাস্তা খেয়ে অনশন করেন তিন ঘণ্টা, আড়াই ঘণ্টা হলে তারপরে বিদেশি জুস খেয়ে অনশন বন্ধ করে দেন। এ আন্দোলন তারা করছেন।'

মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে তিনি বলেন, "তারা বার্তা দিচ্ছেন। কে আপনারা বার্তা দেওয়ার? কার কাছে ক্ষমতা দেবেন শেখ হাসিনা — আপনার কাছে না আপনার 'দণ্ডিত যুবরাজ' তারেক রহমানের কাছে?"

কাদের বলেন, 'আপনি শেষবার্তা দিচ্ছেন ক্ষমতা ছেড়ে দিতে। আমি আপনাকে শেষবার্তা এটাই দিচ্ছি যে, আগামী নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী থাকবেন। নির্বাচনের পর ইনশাল্লাহ জনগণের ভোটে নির্বাচিত হয়ে শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। এটাই আমাদের বার্তা — অন্যথা হবে না।'

নেতাকর্মীদের উদ্দেশ্যে কাদের বলেন, 'শেখ হাসিনা পদত্যাগ করবে? বলেন কোন দোষে? বাংলাদেশের যিনি ম্যাজিক লিডার, শেখ হাসিনা।'

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'বিএনপি হলো খুনির দল, এদের হাতে রক্ত।'

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপির যোগাযোগের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, 'উৎসাহিত হচ্ছেন, কারণ পশ্চিমারা নাকি উৎসাহ দিচ্ছে। ফখরুল সাহেব, দুনিয়ার অবস্থা ভালো না। তাদের নিজেদের ঘর সামলানোই কঠিন। তারা ঘর সামলাবে নাকি আপনাকে উৎসাহ দেবে? উৎসাহ দেওয়ার দিন শেষ।'

বিএনপি অবরোধ করলে দাঁড়াতে দেবেন না উল্লেখ করে কাদের বলেন, 'অবরোধ করবেন? পালটা অবরোধ দেব। অবরোধ যারা করবে, তারাই সাধারণ মানুষের জন্য বাধা।'

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, শাহজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, মির্জা আজম।

বিকেল ৩টায় সমাবেশ শুরুর আগে ঢাকা মহানগর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা স্লোগানসহ মিছিল নিয়ে সমাবেশস্থলে হাজির হন।

Related Topics

টপ নিউজ

আওয়ামী লীগ / ওবায়দুল কাদের / নির্বাচনকালীন সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

Related News

  • সংখ্যাগরিষ্ঠের জোরে বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হতে চায়?: হান্নান মাসুদ
  • নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীসহ ৫ বিল পাস
  • আ. লীগের পক্ষে ৩ সন্তানসহ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আটক নারী
  • শুধু একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি: নাহিদ
  • আত্মসমর্পণ করে জামিন পেলেন বরিশাল জেলা আ.লীগের সাধারণ সম্পাদক তালুকদার ইউনুস

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

3
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

4
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

5
য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net