Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
সাকিব-মুশফিক জুটির পর মাহমুদউল্লাহর ব্যাটে বাংলাদেশের মাঝারি পুঁজি

খেলা

টিবিএস রিপোর্ট
13 October, 2023, 06:20 pm
Last modified: 13 October, 2023, 08:55 pm

Related News

  • ভিসার চড়া খরচে মাঠে থাকতে পারেননি মা, স্পেনকে রুখে দিয়েও কাঁদলেন কেপ ভার্দের গোলরক্ষক
  • যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সেই সোমালি রেফারিকে পুরো টুর্নামেন্ট ফি দেবে ফিফা
  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • ফেসবুকে বিশ্বকাপ: মৌসুমি ফ্যান বনাম আসল ফ্যান

সাকিব-মুশফিক জুটির পর মাহমুদউল্লাহর ব্যাটে বাংলাদেশের মাঝারি পুঁজি

সাকিব ও মুশফিক আউট হওয়ার পর মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া বাকিদের কেউ-ই দলের হয়ে ব্যাট চালাতে পারলেন না। কিন্তু দায়িত্বশীল ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ যে ইনিংস খেললেন, তাতে বড় হলো না বাংলাদেশের সংগ্রহ। 
টিবিএস রিপোর্ট
13 October, 2023, 06:20 pm
Last modified: 13 October, 2023, 08:55 pm

প্রথম বলেই উইকেট, এরপর কিছুটা প্রতিরোধের পর হঠাৎ-ই দিকহারা অবস্থা। সেখান থেকে হাল ধরে ১০০ ছুঁইছুঁই জুটিতে অনেকটা পথ এগিয়ে দিলেন অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। এ দুজন আউট হওয়ার পর মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া বাকিদের কেউ-ই দলের হয়ে ব্যাট চালাতে পারলেন না। কিন্তু দায়িত্বশীল ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ যে ইনিংস খেললেন, তাতে বড় হলো না বাংলাদেশের সংগ্রহ। 

শুক্রবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিং করা বাংলাদেশ ৯ উইকেটে ২৪৫ রান তুলেছে। ৭৫ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ইনিংস সেরা ৬৬ রান করেন মুশফিক। বিশ্বকাপে এটা তার অষ্টম হাফ সেঞ্চুরি, যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

শেষ দিকে নেমে এক পাশ আগলে খেলা মাহমুদউল্লাহ ৪৯ বলে ২টি করে চার ও ছক্কায় অপরাজিত ৪১ রান করেন। মুশফিকের সঙ্গে ৯৬ রানের জুটি গড়া সাকিব ৫১ বলে ৩টি চার ও ২টি ছক্কায় করেন ৪০ রান। এই ইনিংস খেলার পথে বিরাট কোহলি ও ক্রিস গেইলকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার ছয় নম্বরে উঠে গেছেন তিনি। 

ইনিংসের প্রথম বলেই আউট হন লিটন কুমার দাস, আরেক ওপেনার তানজিদ হাসান তামিম করেন ১৬ রান। গত কয়েক ম্যাচ ধরে ব্যাটে-বলে অবদান রেখে আসা মেহেদী হাসান মিরাজ ৪৬ বলে ৪টি চারে ৩০ রান করেন। এ ছাড়া তাওহিদ হৃদয় ১৩ ও তাসকিন আহমেদ ১৭ রান করেন।

নিউজিল্যান্ডের লকি ফার্গুসন সর্বোচ্চ ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট পান ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি। এই দুই উইকেট দিয়ে ওয়ানডেতে ২০০ উইকেট পূর্ণ হয়েছে বোল্টের। একটি করে উইকেট পান মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস।    

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-নিউজিল্যান্ড ক্রিকেট ম্যাচ / বিশ্বকাপ / মুশফিকুর রহিম / সাকিব আল হাসান / মাহমুদউল্লাহ রিয়াদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ভিসার চড়া খরচে মাঠে থাকতে পারেননি মা, স্পেনকে রুখে দিয়েও কাঁদলেন কেপ ভার্দের গোলরক্ষক
  • যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সেই সোমালি রেফারিকে পুরো টুর্নামেন্ট ফি দেবে ফিফা
  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • ফেসবুকে বিশ্বকাপ: মৌসুমি ফ্যান বনাম আসল ফ্যান

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net