Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 30, 2026
খালেদার বিরুদ্ধে ১১ মামলার অভিযোগ গঠন ও আমলে নেয়ার শুনানি ১৩ নভেম্বর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 October, 2023, 01:40 pm
Last modified: 12 October, 2023, 03:12 pm

Related News

  • সব হাসপাতাল ও মেডিকেল কলেজের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই কিনে রাখার নির্দেশ
  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান
  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে
  • খালেদা জিয়ার ৮২তম জন্মদিন কাল: দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা

খালেদার বিরুদ্ধে ১১ মামলার অভিযোগ গঠন ও আমলে নেয়ার শুনানি ১৩ নভেম্বর

এসব মামলায় খালেদার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ রয়েছে।
টিবিএস রিপোর্ট
12 October, 2023, 01:40 pm
Last modified: 12 October, 2023, 03:12 pm
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ১০ মামলায় অভিযোগ গঠন ও একটিতে অভিযোগপত্র আমলে নেয়ার বিষয়ে শুনানির জন্য আগামী ১৩ নভেম্বর দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এসব মামলায় খালেদার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) এসব মামলায় খালেদা জিয়ার হাজিরার দিন ধার্য থাকলেও অসুস্থতাজনিত কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। এজন্য এসব শুনানির জন্য তারিখ পেছানোর আবেদন করেন খালেদার আইনজীবী।

সময়ের আবেদনের ওপর শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আছাদুজ্জামান পরবর্তী দিন ধার্য করে আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ১১ মামলার মধ্যে যাত্রাবাড়ী থানায় করা একটি হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। অন্য ১০ মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ছিল আজ।

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে ২০১৬ সালের ২৫ জানুয়ারি আদালতে রাষ্ট্রদ্রোহের মামলা হয় খালেদা জিয়ার বিরুদ্ধে।

এদিকে ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রোল বোমা হামলা হয়। এতে বাসের ২৯ যাত্রী দগ্ধ ও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ওই ঘটনায় পরদিন ২৪ জানুয়ারি খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা হয়। এছাড়া ২০১৫ সালে দারুস সালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে হয় আটটি মামলা। এ আট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আসামি করা হয়।

খালেদা জিয়া ছাড়া এসব মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপি নেতা আমানউল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল ও সুলতান সালাউদ্দিন টুকু।

Related Topics

টপ নিউজ

খালেদা জিয়া / খালেদা জিয়ার কারাবাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জুনিয়র দীপের সঙ্গে হাত মিলাচ্ছেন তাহসিফ। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া
    জুনিয়রের ডাকে রাতে বের হন, ‘আম্মু আমি আসছি’ মেসেজ দিয়ে আর ফেরেননি তাহসিফ—জানালেন বাবা
  • বাইন্যান্সের লোগো। ছবি: এপি
    ক্রিপ্টোর ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং: বাইন্যান্সের ৬৩০ কোটি ডলার চুরি, সব লেনদেন স্থগিত
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ট্রাম্পের চাপে কিউবার ওপর নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘের ভোটে ৩৪ বছরে প্রথমবার বিরত যে দেশগুলো
  • বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকোট। ইলাস্ট্রেশন: এএফপি/অ্যাক্সিওস
    ইসরায়েলের নির্বাচন: কারও নেই সংখ্যাগরিষ্ঠতা, আরব দলগুলোকে চায় না কোনো পক্ষই; যে ৪ সমীকরণে কাটবে অচলাবস্থা
  • প্রতীকী ছবি: জেকম্প/ফ্রিপিক
    ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল ক্যানসার সৃষ্টিকারী উপাদান ‘আফলাটক্সিন’, পুরো চালানের বিতরণ সাময়িক স্থগিত
  • বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি ও উদ্ধার হওয়া মোটরসাইকেল। ছবি: টিবিএস
    তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে মিলল মোটরসাইকেল, চলছে যাচাই

Related News

  • সব হাসপাতাল ও মেডিকেল কলেজের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই কিনে রাখার নির্দেশ
  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান
  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে
  • খালেদা জিয়ার ৮২তম জন্মদিন কাল: দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা

Most Read

1
জুনিয়র দীপের সঙ্গে হাত মিলাচ্ছেন তাহসিফ। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া
বাংলাদেশ

জুনিয়রের ডাকে রাতে বের হন, ‘আম্মু আমি আসছি’ মেসেজ দিয়ে আর ফেরেননি তাহসিফ—জানালেন বাবা

2
বাইন্যান্সের লোগো। ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিপ্টোর ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং: বাইন্যান্সের ৬৩০ কোটি ডলার চুরি, সব লেনদেন স্থগিত

3
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের চাপে কিউবার ওপর নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘের ভোটে ৩৪ বছরে প্রথমবার বিরত যে দেশগুলো

4
বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকোট। ইলাস্ট্রেশন: এএফপি/অ্যাক্সিওস
আন্তর্জাতিক

ইসরায়েলের নির্বাচন: কারও নেই সংখ্যাগরিষ্ঠতা, আরব দলগুলোকে চায় না কোনো পক্ষই; যে ৪ সমীকরণে কাটবে অচলাবস্থা

5
প্রতীকী ছবি: জেকম্প/ফ্রিপিক
বাংলাদেশ

ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল ক্যানসার সৃষ্টিকারী উপাদান ‘আফলাটক্সিন’, পুরো চালানের বিতরণ সাময়িক স্থগিত

6
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি ও উদ্ধার হওয়া মোটরসাইকেল। ছবি: টিবিএস
বাংলাদেশ

তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে মিলল মোটরসাইকেল, চলছে যাচাই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net