Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 28, 2026
বিরোধী নেতাদের সাজা, আটক স্বৈরাচারী শাসকদের পুরনো প্র্যাকটিস: মির্জা ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 October, 2023, 02:45 pm
Last modified: 11 October, 2023, 02:49 pm

Related News

  • জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন
  • রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের মতো ব্যক্তিত্ব পাওয়া দুর্লভ: দেবপ্রিয়
  • রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি, ২০ আগস্ট ভোট
  • মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হতে পারেন রিজভী আহমেদ

বিরোধী নেতাদের সাজা, আটক স্বৈরাচারী শাসকদের পুরনো প্র্যাকটিস: মির্জা ফখরুল

“সরকার ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের আগে যেমন করেছিল, এখনও ঠিক সেটাই করে যাচ্ছে এক তরফা নির্বাচন করার জন্য,” বলেন তিনি।
টিবিএস রিপোর্ট
11 October, 2023, 02:45 pm
Last modified: 11 October, 2023, 02:49 pm
ফাইল ছবি: টিবিএস/জয়নাল আবেদীন শিশির

বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে আটকের ঘটনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'বিরোধী নেতাদের সাজা ও তাদের আটক করা স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসকদের পুরনো প্র্যাকটিস'।

"জোর করে অনেক কিছু করতে চায় তারা। কিন্তু কোনো লাভ হয়না। তাদের তাকে [এ্যানী] ছেড়েই দিতে হবে," বলেন তিনি।

আজ বুধবার (১১ অক্টোবর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, "শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে গত রাতে বাসা থেকে নিয়ে গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশ বলছে, তার বিরুদ্ধে মামলা রয়েছে, তাকে তো অন্যভাবে নেওয়া যেত।"

"সরকার ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের আগে যেমন করেছিল, এখনও ঠিক সেটাই করে যাচ্ছে এক তরফা নির্বাচন করার জন্য," বলেন তিনি।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, "সরকার তাকে হত্যা করতে চায়। আওয়ামী লীগের কথাতে বোঝা যায়, তারা কেমন সন্ত্রাসী।"

"আমাদের চলমান আন্দোলন দিন থেকে দিন তীব্রতর হচ্ছে। আমরা বিশ্বাস করি, অতি অল্প সময়ের মধ্যে জনগণের রোষানলের শিকার হয়ে পদত্যাগে তারা বাধ্য হবে," বলেন তিনি।

সামনের নির্বাচন নিয়ে তাদের ভাবনা কী এমন প্রশ্নে তিনি বলেন, "নির্বাচন নিয়ে আমাদের ভাবনা নেই। আমরা বলছি পদত্যাগ করে সরকারকে সরতে হবে। সাংঘর্ষিক একটা অবস্থা তৈরি করে তারা চাচ্ছে ১৪ ও ১৮ সালের মতো একটা ফাঁকা নির্বাচন করতে। কিন্তু এবার সেটা আর করতে পারবে না।"

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি সংলাপের পথ বন্ধ করে দিয়েছে- এমন প্রশ্ন রাখলে তিনি বলেন, "এটা কতো বড় মিথ্যা কথা আপনারা ভালো করেই জানেন। আমরা বরাবরই বলে আসছি, একটা বিষয়ে আলোচনা হতে পারে। তা ছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনা হতে পারে না। সেটা হলো নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিষয়, তা ছাড়া অন্য কোনো বিষয়ে নয়।"

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী।

 

Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল / বিএনপি নেতা আটক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
    জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
    ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • রোনান ও ডেকলান সুলিভান এ বছর বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সৌজন্যে
    যুক্তরাষ্ট্র থেকে এসে বাংলাদেশের ফুটবলে আলো ছড়াচ্ছেন সুলিভান ভাইয়েরা, স্বপ্ন বিশ্বকাপ খেলার
  • ছবি: রয়টার্স
    নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?
  • ছবি: সংগৃহীত
    দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক

Related News

  • জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন
  • রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের মতো ব্যক্তিত্ব পাওয়া দুর্লভ: দেবপ্রিয়
  • রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি, ২০ আগস্ট ভোট
  • মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হতে পারেন রিজভী আহমেদ

Most Read

1
পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

2
সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান

3
রোনান ও ডেকলান সুলিভান এ বছর বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সৌজন্যে
খেলা

যুক্তরাষ্ট্র থেকে এসে বাংলাদেশের ফুটবলে আলো ছড়াচ্ছেন সুলিভান ভাইয়েরা, স্বপ্ন বিশ্বকাপ খেলার

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net