Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
যে কৌশলে ইসরায়েলের লৌহ প্রাচীর ভেঙে ঢোকে হামাস

আন্তর্জাতিক

দ্য ওয়াশিংটন পোস্ট 
10 October, 2023, 09:30 pm
Last modified: 11 October, 2023, 10:24 am

Related News

  • ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র: সিএনএন
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প
  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান
  • ‘আজ রাতে তেহরানকে জ্বলতে হবে’: ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী বেন-গভির

যে কৌশলে ইসরায়েলের লৌহ প্রাচীর ভেঙে ঢোকে হামাস

প্রথমে ড্রোন ব্যবহার করে সীমান্ত বেড়ার সংশ্লিষ্ট পর্যবেক্ষণ টাওয়ার, যোগাযোগ অবকাঠামো এবং অস্ত্রাগারে বিস্ফোরণ ঘটিয়েছে হামাস। এরপর সদস্যরা ফ্যান-চালিত হ্যাং গ্লাইডারে করে সীমান্ত পার হয়েছে। ছিল আরো নানা কৌশল।
দ্য ওয়াশিংটন পোস্ট 
10 October, 2023, 09:30 pm
Last modified: 11 October, 2023, 10:24 am
গ্রাফিক্স: ওয়াশিংটন পোস্ট

গাজা উপত্যকা থেকে শনিবার (৭ অক্টোবর) হামাসের একের পর এক রকেট হামলায় হতভম্ব হয়ে যায় ইসরায়েল। আর এই হামলা হয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত সুরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে একটিকে খুব সহজেই ফাঁকি দিয়ে। 

ইসরায়েলে অন্তত ৯০০ জন নিহত এবং ২,৬০০ জনেরও বেশি আহত হয়েছে। জিম্মি করা হয়েছে শতাধিক লোককে। 

ইসরায়েল-গাজা সীমান্ত দেয়ালকে বলা হয় 'স্মার্ট ফেন্স', বাংলায় অর্থ করলে বলা যায় অত্যাধুনিক বেড়া। অত্যাধুনিক সব প্রযুক্তিতে সজ্জিত এই দেয়াল স্বয়ংক্রিয়ভাবে নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘনের কোনো চেষ্টা দেখলেই তা শনাক্ত করতে পারে। 

'আয়রন ওয়াল'

গাজা সীমান্তের ৪০ মাইল এলাকাজুড়ে ইসরায়েলের 'স্মার্ট ফেন্স' নির্মাণের কাজ শেষ হয় ২০২১ সালে। ২০ ফুট উঁচু বেড়ার নিচে আবার কংক্রিটও বসানো হয়েছে। যাতে সুড়ঙ্গ করে ঢোকা না যায়। 

২০১৪ সালের যুদ্ধে সুড়ঙ্গ তৈরি করে হামাসের হামলার পর ২০১৬ সালে এই প্রকল্পের ঘোষণা দেয় ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্সের মতে, বেড়া তৈরির জন্য প্রয়োজন হয়েছে ১ লাখ ৪০ হাজার টনেরও বেশি লোহা ও স্টিল।  এছাড়া বসানো হয়েছে শত শত ক্যামেরা, রাডার এবং সেন্সর। গাজার কৃষকদের সীমান্ত পার্শ্ববর্তী স্থানে চলাচলেও সীমাবদ্ধতা আনা হয়। সম্ভাব্য হুমকির পূর্বাভাস পেতে এবং অনুপ্রবেশকারীদের গতি ধীর করতে বসানো হয় পর্যবেক্ষণ টাওয়ার এবং বালিয়াড়ি। 
 
২০২১ সালে তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী বেনি গানৎজ বলেন, হামাস এবং দক্ষিণ ইসরায়েলের মধ্যে 'আয়রন ওয়াল' এর প্রতিরোধ ব্যবস্থা বসানো হয়েছে। 

গ্রাফিক্স: ওয়াশিংটন পোস্ট

কিন্তু শনিবারের অতর্কিত, সমন্বিত এবং সুপরিকল্পিত হামলায় হামাস সেই দেয়াল ভেঙে ঢুকে পড়ে। ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগের তথ্যমেত, এক দুই জায়গায় নয়, সীমান্তের ২৯টি জায়গা দিয়ে প্রবেশ করেছে হামাস সদস্যরা। অথচ সীমান্তের প্রতি ৫০০ ফুট পরপরই পর্যবেক্ষণ টাওয়ার আছে। কিন্তু দেখা গেছে, হামাস সদস্যরা খুব কম প্রতিরোধের মুখোমুখি হয়েছিলেন। 

মূলত পশ্চিম তীর নিয়ে ব্যস্ত ছিল ইসরায়েলি সামরিক বাহিনী। তাই গাজা সীমান্তে কর্মী সংখ্যা ছিল কম। আর সেই সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছে হামাস। 

গ্রাফিক্স: ওয়াশিংটন পোস্ট

ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির সন্ত্রাস দমন কর্মসূচির পরিচালক ম্যাথিউ লেভিট বলেন, এই অত্যাধুুনিক সীমান্ত প্রাচীরের সবচেয়ে শক্তিশালী দিক হলো নিরাপত্তা লঙ্ঘন হলেই সতর্ক সংকেত পাওয়া। কিন্তু আপনি যখন আগে আগে সেই সতর্ক সংকেত দেখতে পান না, তখন এটি কেবলই একটি বেড়া। অনেক উঁচু বেড়া, তবে কেবলই বেড়া। 

১, ড্রোন থেকে বিস্ফোরণ ফেলা

ড্রোন ব্যবহার করে সীমান্ত বেড়ার সংশ্লিষ্ট পর্যবেক্ষণ টাওয়ার, যোগাযোগ অবকাঠামো এবং অস্ত্রাগারে বিস্ফোরণ ঘটিয়েছে হামাস। 

গ্রাফিক্স: ওয়াশিংটন পোস্ট

২. রকেট ও সম্মুখ হামলার সমন্বয় 

ইসরায়েল জানিয়েছে, হামাস তিন হাজারের বেশি রকেট হামলা চালিয়েছে। কিছু রকেট তেল আবিব এবং জেরুজালের পর্যন্ত পৌঁছেছে। আর হামাস সদস্যরা ফ্যান-চালিত হ্যাং গ্লাইডারে করে সীমান্ত পার হয়েছে। 

গ্রাফিক্স: ওয়াশিংটন পোস্ট

৩. বেড়াজুড়ে বিস্ফোরণ 

সীমান্ত বেড়া ভাঙতে হামাস সদস্যরা বিস্ফোরক ব্যবহার করেছে। এরপর মোটরসাইকেল দিয়ে ফাঁক গলে ভেতরে ঢুকেছে বাকিরা। 

গ্রাফিক্স: ওয়াশিংটন পোস্ট

৪. বুলডোজার ব্যবহার 

বেড়ায় ভাঙনের পর বাকি কাজটুকো করেছে বুলডোজার। সীমানা প্রাচীর ভেঙে দেওয়ার পর বড় বড় সাঁজোয়া যান নিয়ে ইসরায়েলে প্রবেশ করে হামাস। 

গ্রাফিক্স: ওয়াশিংটন পোস্ট
ছবি: রয়টার্স ভিয়া ওয়াশিংটন পোস্ট

বিশেষজ্ঞরা বলছেন, এই হামলার জন্য অন্তত এক সপ্তাহের পরিকল্পনা প্রয়োজন ছিল। 

ব্রুকিংস ইনস্টিটিউশনের সিনিয়র ফেলো মাইকেল ই. ও'হ্যানলন বলেন, 'মূল কাজ ছিল কয়েক সপ্তাহ আগে থেকে সরঞ্জামগুলিকে নির্দিষ্ট স্থানে নিয়ে আসা। তারপর সেগুলোকে গোপন রাখা। 

তিনি বলেন, হ্যাং গ্লাইডার, মোটরসাইকেল কিংবা গাড়িগুলা পার্কিং এলাকায় কিংবা নির্মাণ কাজ চলছে এমন জায়গায় লুকিয়ে রাখা সম্ভব। কিন্তু বেড়ার কাছাকাছি বুলডোজার লুকিয়ে রাখার সক্ষমতা অবাক করার মতো বিষয়। 

Related Topics

টপ নিউজ

ইসরায়েল / হামাস / গাজা / ফিলিস্তিন / আল আকসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র: সিএনএন
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প
  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান
  • ‘আজ রাতে তেহরানকে জ্বলতে হবে’: ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী বেন-গভির

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net