Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
ডলার সংকট: ৩ মাসে রিজার্ভ থেকে ৩.৭৫ বিলিয়ন ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক

অর্থনীতি

তন্ময় মোদক
10 October, 2023, 12:10 pm
Last modified: 10 October, 2023, 12:13 pm

Related News

  • ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে রিজার্ভ ৬৩ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য সরকারের
  • আকু বিল পরিশোধের পর গ্রস রিজার্ভ কমে ২৪ বিলিয়ন ডলার
  • ঈদের আগে রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার ছাড়াল
  • মার্চ পর্যন্ত সার সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে লাগবে ১.৭২ বিলিয়ন ডলার
  • এলসি খুলতে পারছে না ব্যাংক, অনিশ্চিত ইউরিয়া আমদানি

ডলার সংকট: ৩ মাসে রিজার্ভ থেকে ৩.৭৫ বিলিয়ন ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক

২০২৩ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ১৩.৫৮ বিলিয়ন ডলার বিক্রি করে। 
তন্ময় মোদক
10 October, 2023, 12:10 pm
Last modified: 10 October, 2023, 12:13 pm
ইনফোগ্রাফ: টিবিএস

গত দেড় বছর ধরে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে থাকলেও বাজারে ডলার সংকটের কারণে রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ করতে পারেনি বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, চলতি অর্থবছর ২০২৩-২৪ সালের প্রথম তিন মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে রিজার্ভ থেকে ৩.৭৫ বিলিয়ন ডলার বিক্রি হয়েছে। আন্তর্জাতিক পেমেন্ট নিষ্পত্তির জন্য ডলার সংকটে থাকা ব্যাংকগুলোকে সাহায্য করতে হয়েছে কেন্দ্রীয় ব্যাংককে। 

এর আগে, ২০২৩ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ১৩.৫৮ বিলিয়ন ডলার বিক্রি করে। 

রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ায় ইতোমধ্যেই সংকটে রয়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এরমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের দ্বারা ক্রমাগত ডলার বিক্রি, রিজার্ভের ওপর আরও চাপ সৃষ্টি করেছে। সেপ্টেম্বর শেষে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে এসেছে ২১.০৫ বিলিয়ন ডলারে।

কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে বলেন, রিজার্ভের ডলার জ্বালানি, সার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ আমদানিকৃত পণ্যের এলসি পরিশোধে ব্যবহৃত হয়। তিনি বলেন, রিজার্ভ থেকে ব্যাংকগুলোকে সহায়তা বাণিজ্যিক ব্যাংকগুলোর এলসি খোলার সক্ষমতা বাড়ায়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর সময়ের মধ্যে দেশের বৈদেশিক মুদ্রা থেকে ১৬.১৪ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ট্রেজারি বিভাগের এক কর্মকর্তাক বলেন, "আমাদের ওপর পেমেন্টের অনেক চাপ রয়েছে৷

"আমরা কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে যে পরিমাণ ডলার চাচ্ছি তা পাচ্ছি না। তবে কেন্দ্রীয় ব্যাংক আমাদের সহায়তা করার চেষ্টা করছে। অন্যদিকে, বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন (বাফেদা) ঘোষিত ডলার রেট অনুসরণ করার কারণেও আমরা রেমিট্যান্স কম পাচ্ছি," বলেন তিনি।

বর্তমানে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রির জন্য ডলারপ্রতি দর রাখছে ১১০ টাকা ৫০ পয়সা করে। আবার বাফেদার সিদ্ধান্ত অনুযায়ী, বাণিজ্যিক ব্যাংকগুলো সর্বোচ্চ ১১০ টাকা ৫০ পয়সা দরে ​​এক ডলার বিক্রি করতে পারবে।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, ডলারের বিনিময় হার বাজারভিত্তিক না হওয়ায় সরবরাহের তুলনায় ডলারের চাহিদা অনেক বেশি। তাই রিজার্ভ থেকে ডলার বিক্রি করার পর বাজারে ডলারের ঘাটতি রয়ে যাচ্ছে বলে জানান তিনি।

"ডলারের বাজার ভিত্তিক রেট অবশ্যই করতে হবে, তবে কেন্দ্রীয় ব্যাংক কখন করবে তা আমাদের দেখতে হবে। আমাদের রিজার্ভ ক্রমাগত কমছে। চাহিদা মেটাতে কেন্দ্রীয় ব্যাংক ডলারের রেট ধরে রেখে এবং ডলার বিক্রি করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে। তবে আমাদের মনে রাখতে হবে রিজার্ভ সীমাহীন নয়। তাই রিজার্ভের পতন ঠেকাতে ডলারকে বাজার ভিত্তিক হতে হবে।"

তিনি আরও বলেন, "আমরা লক্ষ্য করেছি, কেন্দ্রীয় ব্যাংক যখন ডলারের হার নির্ধারণ করে দেয়, তখন রেমিট্যান্স প্রবাহ অনেক কমে যায়। সেপ্টেম্বরে রেমিট্যান্স আয় ১.৩৪ বিলিয়ন ডলারে নেমে এসেছে। কিন্তু জুলাই মাসে, এ ধরনের কঠোরতার না থাকায় রেমিট্যান্স এসেছে প্রায় ২ বিলিয়ন ডলার।"

Related Topics

টপ নিউজ

ডলার সংকট / বৈদেশিক মুদ্রার রিজার্ভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
    ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 
  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
  • ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
    নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

Related News

  • ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে রিজার্ভ ৬৩ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য সরকারের
  • আকু বিল পরিশোধের পর গ্রস রিজার্ভ কমে ২৪ বিলিয়ন ডলার
  • ঈদের আগে রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার ছাড়াল
  • মার্চ পর্যন্ত সার সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে লাগবে ১.৭২ বিলিয়ন ডলার
  • এলসি খুলতে পারছে না ব্যাংক, অনিশ্চিত ইউরিয়া আমদানি

Most Read

1
ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
আন্তর্জাতিক

ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 

2
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

3
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

4
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

5
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net