Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে নতুন শ্রম আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
09 October, 2023, 06:20 pm
Last modified: 09 October, 2023, 06:23 pm

Related News

  • মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
  • কর্তৃপক্ষের হুঁশিয়ারি উপেক্ষা করেই কর্মবিরতিতে শ্রমিক-কর্মচারীরা, অচলাবস্থায় চট্টগ্রাম বন্দর
  • চাকরি হারানোর আশঙ্কায় টেক্সটাইল মিল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি শ্রমিকদের
  • ইউরোপ যেভাবে উদ্ভাবনের পথ আটকে দেয়
  • মালয়েশিয়াগামীদের থেকে অতিরিক্ত অর্থ আদায়: ৬০ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দুদকের মামলা

মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে নতুন শ্রম আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

এতদিন ধরে প্রসূতি নারী শ্রমিকদের ছুটি ছিল ১৬ সপ্তাহ বা ১১২ দিন। এই ছুটি সন্তান প্রসবের আগে ও পরে আট সপ্তাহ করে নিতে হতো। এখন থেকে মোট ছুটি হবে ১২০ দিন এবং শ্রমিকরা তার সুবিধা অনুযায়ী সন্তান প্রসবের আগে অথবা পরে পুরো ছুটি একসাথে ভোগ করতে পারবেন। 
টিবিএস রিপোর্ট 
09 October, 2023, 06:20 pm
Last modified: 09 October, 2023, 06:23 pm
ছবি- মুমিত এম/ টিবিএস

শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধিসহ একাধিক পরিবর্তন করে নতুন শ্রম আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৯ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেন। তিনি বলেন, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করে বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) ২০২৩ প্রণয়ন করা হয়েছে। 

শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর আইনের সাথে সামঞ্জস্য বজায় রাখার জন্য এই পরিবর্তন করা হয়েছে। 

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেন বলেন, এতদিন ধরে প্রসূতি নারী শ্রমিকদের ছুটি ছিল ১৬ সপ্তাহ বা ১১২ দিন। এই ছুটি সন্তান প্রসবের আগে ও পরে আট সপ্তাহ করে নিতে হতো। এখন থেকে মোট ছুটি হবে ১২০ দিন এবং শ্রমিকরা তার সুবিধা অনুযায়ী সন্তান প্রসবের আগে অথবা পরে পুরো ছুটি একসাথে ভোগ করতে পারবেন। 

এছাড়া ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রেও বড় পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে যেসব কারখানায় তিন হাজারের বেশি শ্রমিক রয়েছে সেখানে ১৫% শ্রমিক স্বাক্ষর করে এবং সম্মতি দিয়ে ট্রেড ইউনিয়ন গঠন করতে পারবে।  তবে যেসব প্রতিষ্ঠানের শ্রমিকের সংখ্যা ৩,০০০ পর্যন্ত সেখানে আগের মত কমপক্ষে ২০% শ্রমিককে জোটবদ্ধ হয়ে ট্রেড ইউনিয়ন করতে হবে। তবে গ্রুপ অব কোম্পানির ক্ষেত্রে ২০% শ্রমিক জোটবদ্ধ হলে ট্রেড ইউনিয়ন করতে পারবে, যা শ্রম আইন- ২০০৬ এ ছিল ৩০%।  

শ্রমিকদের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য নতুন আইনে নতুন একটি ধারা যোগ করা হয়েছে বলে জানান মন্ত্রী পরিষদ বিভাগের সচিব। তিনি বলেন দেশে ১৩ টি শ্রম আদালত আছে।  জেলা জজ পর্যায়ের বিচারকরা এসব আদালতে বিচার করেন। 

শ্রম আদালতের রায়ে কোনো পক্ষ ক্ষুব্ধ হলে তারা শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল করতে পারেন। এই ট্রাইব্যুনালের বিচারকের দায়িত্বে থাকেন অবসরপ্রাপ্ত বিচারক। অনেক সময় দেখা যায় এই ট্রাইব্যুনালের রায়ও কোনো পক্ষ মানতে চাচ্ছে না। তারা হাইকোর্টে গিয়ে আপিল করেন, এতে বিচার কাজ শেষ হতে অনেক সময় লেগে যায়। এজন্য এখন থেকে ট্রাইব্যুনালের রায়ে  যদি কোন পক্ষ সন্তুষ্ট না হন তাকে হাইকোর্টের আপিল বিভাগে গিয়ে আপিল করতে হবে।  

জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শ্রমিকদের সাথে কোন ধরনের বৈষম্য করা যাবে না বলে নতুন আইনে উল্লেখ করা হয়েছে। 

মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, গভীর সমুদ্র বন্দর নির্মাণ সম্পর্কিত আইন প্রণয়নের জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

Related Topics

টপ নিউজ

শ্রমিক / শ্রম আইন / মাতৃত্বকালীন ছুটি / ট্রেড ইউনিয়ন / মন্ত্রীসভা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
    উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

Related News

  • মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
  • কর্তৃপক্ষের হুঁশিয়ারি উপেক্ষা করেই কর্মবিরতিতে শ্রমিক-কর্মচারীরা, অচলাবস্থায় চট্টগ্রাম বন্দর
  • চাকরি হারানোর আশঙ্কায় টেক্সটাইল মিল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি শ্রমিকদের
  • ইউরোপ যেভাবে উদ্ভাবনের পথ আটকে দেয়
  • মালয়েশিয়াগামীদের থেকে অতিরিক্ত অর্থ আদায়: ৬০ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দুদকের মামলা

Most Read

1
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
মতামত

সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

3
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

5
বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

6
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net