Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
ফ্যাশন হাউজ প্রাদা-কে দিয়ে স্পেস স্যুট বানাবে নাসা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
06 October, 2023, 04:10 pm
Last modified: 06 October, 2023, 04:15 pm

Related News

  • অ্যাপোলো ১৩-এর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস: মানুষ নিয়ে সর্বোচ্চ দূরত্ব পাড়ি দিল আর্টেমিস ২ 
  • অর্ধশতাব্দী পর চাঁদে মানব মিশনের সূচনা, উৎক্ষেপণের পর পৃথিবীর কক্ষপথে নাসার আর্টেমিস–২
  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • মহাকাশ স্টেশন থেকে ইতিহাসে প্রথম ‘মেডিকেল ইভাকুয়েশন’: পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী
  • মঙ্গলগ্রহে প্রথমবারের মতো বজ্রপাতের শব্দ রেকর্ডের দাবি নাসার

ফ্যাশন হাউজ প্রাদা-কে দিয়ে স্পেস স্যুট বানাবে নাসা

চলতি বছরের শুরুতেই একটি প্রটোটাইপ স্পেস স্যুট উন্মোচন করা হয়। স্যুটটির ওজন ছিল ৫৫ কেজি এবং বলা হয়েছিল সেটি নারী নভোচারীর জন্য বেশি উপযুক্ত হবে। 
টিবিএস ডেস্ক 
06 October, 2023, 04:10 pm
Last modified: 06 October, 2023, 04:15 pm
১৯৬৯ সালে চন্দ্রপৃষ্ঠে স্পেস স্যুটে বাজ অলড্রিন। ছবি: নাসা

২০২৫ সালে চাঁদে নভোচারী পাঠানোর পরিকল্পনা করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তারজন্য স্পেস স্যুটের ডিজাইনে পরিবর্তন আনা হচ্ছে। আর এই কাজের জন্য নিয়োগ পেয়েছে ইতালীয় ফ্যাশন হাউজ 'প্রাদা'। খবর বিবিসির। 

অ্যাক্সিওম স্পেস নামের একটি প্রাইভেট কোম্পানির সঙ্গে স্যুটের পুরো ডিজাইন প্রক্রিয়ায় যুক্ত থাকবে প্রাদা।  

এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাক্সিওম জানিয়েছে, এই প্রকল্পে স্পেস স্যুটের উপকরণ বাছাই ও  পোশাক তৈরিতে প্রাদার দক্ষতা কাজে লাগানো হবে। 

নাসার পাঁচটি অভিযানে যুক্ত থাকা ও চারবার স্পেসওয়াক করা অধ্যাপক জেফরি হফম্যান বলেন, বিভিন্ন ধরনের কাপড় নিয়ে প্রাদার অভিজ্ঞতা আছে এবং নতুন স্পেস ‍স্যুটের বাইরের স্তরে কিছু সত্যিকারের প্রযুক্তিগত অবদান রাখতে পারে প্রতিষ্ঠানটি। 

তিনি আরো বলেন, তবে স্পেস স্যুটে অভিনব কোন নকশা দেখার প্রত্যাশা করা উচিত নয়। কারণ স্পেস স্যুট একধরনের ক্ষুদ্র মহাকাশযান। এটিকে অবশ্যই নভোচারীদের চাপ এবং অক্সিজেন সরবরাহ করতে হবে এবং তাদেরকে যথাযথ তাপমাত্রায় রাখতে সক্ষম হতে হবে।  

চলতি বছরের শুরুতেই অ্যাক্সিওম একটি প্রটোটাইপ স্পেস স্যুট উন্মোচন করে, যা নাসার ২০২৫ সালের আর্টেমিস ৩ মিশনে ব্যবহার করা হবে বলে জানানো হয়। স্যুটটির ওজন ছিল ৫৫ কেজি এবং বলা হয়েছিল সেটি নারী নভোচারীর জন্য বেশি উপযুক্ত হবে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে নাসা এবং প্রাদা জানায়, চন্দ্রপৃষ্ঠে আরো বেশি অনুসন্ধানের লক্ষ্যে স্পেস স্যুটে উদ্ভাবনী প্রযুক্তি এবং ডিজাইন ব্যবহার করা হবে । 

আর্টেমিস ৩ মিশনের মাধ্যমে ১৯৭২ সালের অ্যাপলো ১৭ অভিযানের পর প্রথমবার চাঁদে নভোচারী অবতরণ করানো হবে। এবং এই অভিযানের ক্রুদের মধ্যে একজন নারী থাকবেন। অর্থাৎ মিশন সফল হলে প্রথমবার কোনো নারী চাঁদে পা রাখবেন। 

Related Topics

টপ নিউজ

নাসা / নভোচারী / চন্দ্রাভিযান / চন্দ্রপৃষ্ঠ / স্পেস স্যুট / প্রাদা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • অ্যাপোলো ১৩-এর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস: মানুষ নিয়ে সর্বোচ্চ দূরত্ব পাড়ি দিল আর্টেমিস ২ 
  • অর্ধশতাব্দী পর চাঁদে মানব মিশনের সূচনা, উৎক্ষেপণের পর পৃথিবীর কক্ষপথে নাসার আর্টেমিস–২
  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • মহাকাশ স্টেশন থেকে ইতিহাসে প্রথম ‘মেডিকেল ইভাকুয়েশন’: পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী
  • মঙ্গলগ্রহে প্রথমবারের মতো বজ্রপাতের শব্দ রেকর্ডের দাবি নাসার

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net