Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
নয় মাসে রাজনৈতিক সহিংসতায় ৬০ জন নিহত, ৬,৭৪৩ জন আহত হয়েছেন: প্রতিবেদন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 October, 2023, 05:50 pm
Last modified: 03 October, 2023, 05:53 pm

Related News

  • ৩ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৭, আহত ১,২২৭: এইচআরএসএস-এর প্রতিবেদন
  • মে মাসে মব-গণপিটুনিতে ৩১ ও রাজনৈতিক সহিংসতায় ৫ প্রাণহানি: এইচআরএসএস
  • মার্চে রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেল ১৮ জনের, আহত ৯১২: এইচআরএসএস
  • তফসিল ঘোষণার ৩৬ দিনের মধ্যে অন্তত ১৫ রাজনৈতিক নেতা-কর্মী নিহত: টিআইবি
  • এইচআরএসএসের মাসিক প্রতিবেদন: নভেম্বরে ৯৬ রাজনৈতিক সহিংসতায় নিহত ১২, আহত ৮৭৪

নয় মাসে রাজনৈতিক সহিংসতায় ৬০ জন নিহত, ৬,৭৪৩ জন আহত হয়েছেন: প্রতিবেদন

টিবিএস রিপোর্ট
03 October, 2023, 05:50 pm
Last modified: 03 October, 2023, 05:53 pm
২০২৩ সালের ২৯ জুলাই বিএনপি সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পরের চিত্র। ছবি: ডিএমপি

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে রাজনৈতিক সহিংসতার মোট ৬৮৯টি ঘটনায় অন্তত ৬০ জন নিহত ও ৬ হাজার ৭৪৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই সময়ে বিএনপি ও জামায়াতের ৪ হাজার ৩১ নেতাকর্মীসহ প্রায় ৪ হাজার ২১৪ জন রাজনৈতিক গ্রেপ্তারের শিকার হয়েছেন।

বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও এইচআরএসএসের তদন্ত ইউনিট এবং স্থানীয় প্রতিনিধিদের তথ্যের ভিত্তিতে ২০২৩ সালের নয় মাসব্যাপী মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এই ৯ মাসে ২২৩টি মামলায় ৭ হাজার ৬৪৮ জন বিরোধী নেতাকর্মীর নাম ধরে এবং ৪৫ হাজার ৮৪৪ জনকে অজ্ঞাতনামা করে আসামি করা হয়েছে।

এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি দলের নেতাকর্মীদের দ্বারা বিরোধী দলের ১৯৯টি সভা-সমাবেশে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে।

এইচআরএসএসের ২০২৩ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সংগ্রহ করা তথ্য অনুসারে, প্রায় ১৪০টি ঘটনায় একজন সাংবাদিক নিহত, ১২১ জন আহত, ১৪ জন হুমকি পেয়েছেন, পাঁচজন গ্রেপ্তার এবং ৭৭ জন লাঞ্ছিত হয়েছেন।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিম নিহত হয়েছেন।

এই নয় মাসে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-তে ৫৫ জনকে গ্রেপ্তার, ১৪৪ জনকে আসামি এবং ৫৩টি মামলা করা হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

রাজনৈতিক সহিংসতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • কোলাজ: টিবিএস
    ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার
  • ভারতের পাঠানো ট্রেনে কোচ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চালু করল চট্টগ্রাম বন্দর  
  • জুবায়ের আহমদ। ছবি: সংগৃহীত
    প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক

Related News

  • ৩ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৭, আহত ১,২২৭: এইচআরএসএস-এর প্রতিবেদন
  • মে মাসে মব-গণপিটুনিতে ৩১ ও রাজনৈতিক সহিংসতায় ৫ প্রাণহানি: এইচআরএসএস
  • মার্চে রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেল ১৮ জনের, আহত ৯১২: এইচআরএসএস
  • তফসিল ঘোষণার ৩৬ দিনের মধ্যে অন্তত ১৫ রাজনৈতিক নেতা-কর্মী নিহত: টিআইবি
  • এইচআরএসএসের মাসিক প্রতিবেদন: নভেম্বরে ৯৬ রাজনৈতিক সহিংসতায় নিহত ১২, আহত ৮৭৪

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

3
কোলাজ: টিবিএস
অর্থনীতি

ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার

4
ভারতের পাঠানো ট্রেনে কোচ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা

5
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চালু করল চট্টগ্রাম বন্দর  

6
জুবায়ের আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net