Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 05, 2026
‘৪০ বছর অপেক্ষা করছি, আর না…’ ইইউতে যোগ দেওয়া নিয়ে ক্ষোভ ঝাড়লেন এরদোয়ান

আন্তর্জাতিক

এএফপি; ডয়চে ভেলে
02 October, 2023, 09:30 pm
Last modified: 02 October, 2023, 09:30 pm

Related News

  • শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহ তুরস্কের: বিমানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে তুর্কি রাষ্ট্রদূত
  • ইইউ থেকে গাড়ি আমদানির শুল্ক বাড়িয়ে ২৫% করার ঘোষণা ট্রাম্পের
  • ইইউ’র মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার ইতালি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বেপরোয়া যুক্তরাষ্ট্রের বিকল্প খুঁজছে বিরক্ত ‘মধ্যম শক্তির’ মিত্র দেশগুলো
  • ইসরায়েল নিরাপত্তার অজুহাতে আরও ‘ভূমি দখল’ করছে: তুরস্ক

‘৪০ বছর অপেক্ষা করছি, আর না…’ ইইউতে যোগ দেওয়া নিয়ে ক্ষোভ ঝাড়লেন এরদোয়ান

এএফপি; ডয়চে ভেলে
02 October, 2023, 09:30 pm
Last modified: 02 October, 2023, 09:30 pm
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: এপি

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রোববার বলেছেন, তারা আর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য হওয়ার আশা করেন না। কারণ ব্লকটি তুরস্ককে চার দশক ধরে স্রেফ অপেক্ষায়ই রেখেছে। 

এরদোয়ান বলেন, তুরস্ক 'ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে আর কিছু আশা করে না, তারা আমাদেরকে ৪০ বছর ধরে তাদের দরজার সামনে দাঁড় করিয়ে রেখেছে।'

পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনের আগে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, 'আমরা ইইউকে দেওয়া সব প্রতিশ্রুতি রেখেছি, কিন্তু তারা তাদের প্রায় কোনো প্রতিশ্রুতিই রক্ষা করেনি।'

এরদোয়ান আরও বলেন, ইইউতে তার দেশের যোগ দেওয়ার জন্য 'প্রবেশ প্রক্রিয়ার নতুন কোনো দাবি বা শর্ত সহ্য করবেন' না।

বৃহস্পতিবার ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটসের (ইসিএইচআর) দেওয়া একটি রায়ও এরদোয়ানের এই ক্ষোভের কারণ। ২০১৬ সালে অভ্যুত্থানচেষ্টার পরিপ্রেক্ষিতে একজন শিক্ষককে দোষী সাব্যস্ত করায় তুরস্কের নিন্দা করেছে ইসিএইচআর। ওই শিক্ষক অভিযুক্ত চক্রান্তকারীদের সঙ্গে যুক্ত একটি মেসেজিং অ্যাপ ডাউনলোড করেছিলেন।

এরদোয়ানকে ক্ষমতাচ্যুত করার ব্যর্থ চেষ্টার নেপথ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রচারক ফেথুল্লাহ গুলেনের নেতৃত্বে একটি গোষ্ঠী রয়েছে বলে দাবি করছে তুরস্ক। দেশটির অভিযোগ, পরিকল্পনাটি সমন্বয়ে বাইলক নামে একটি মেসেজিং অ্যাপ ব্যবহার করা হয়েছিল।

রোববার এরদোয়ান ইসিএইচআরের সিদ্ধান্তটির সমালোচনা করেন।

উল্লেখ্য, ১৯৮৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার চেষ্টা করছে তুরস্ক। কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে তুরস্কের আবেদন বাতিল করে দিয়েছে ব্লকটি। 

তবে ইইউর সদস্যপদ দেওয়ার প্রক্রিয়াটিও একটু জটিল বলে জানানো হয়েছে ডয়চে ভেলে বাংলার এক প্রতিবেদনে। 

ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার মতো বিষয়ে সিদ্ধান্ত নিতে ইইউর সব সদস্যের সমর্থন, অর্থাৎ ঐকমত্য প্রয়োজন। এছাড়া অভিবাসন ও আশ্রয়ের শর্তাবলির বিষয়ে সিদ্ধান্ত নিতেও ১৫টি সদস্যদেশের সমর্থন প্রয়োজন। 

এই পরিস্থিতিএ ইইউর সদস্য যত বেশি হবে, ভেটো প্রয়োগের কারণে কোনো সিদ্ধান্ত আটকে যাওয়ার ঝুঁকি তত বেশি হবে বলে জানানো হয় ডয়চে ভেলের প্রতিবেদনে। অন্যদিকে ইইউর সদস্য হতে যেসব দেশ আবেদন করেছে, তাদের বেশিরভাগেরই জিডিপি বর্তমানে ইইউর সবচেয়ে দরিদ্র সদস্যদেশ বুলগেরিয়ার চেয়েও কম। 

এরকম নানামুখী কারণে ইইউর সদস্য বাড়ানো নিয়ে জটিলতা রয়েছে। তবে এসব জটিলতা সত্ত্বেও ২০৩০ সালের মধ্যে ইইউ তার পরিধি বাড়ানোর জন্য প্রস্তুত হতে পারে বলে সম্প্রতি জানিয়েছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট শার্ল মিশেল।

Related Topics

টপ নিউজ

তুরস্ক / ইইউ / ইউরোপীয় ইউনিয়ন / এরদোয়ান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
    বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
  • ছবি: এএনআই
    তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার
  • মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
    পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

Related News

  • শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহ তুরস্কের: বিমানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে তুর্কি রাষ্ট্রদূত
  • ইইউ থেকে গাড়ি আমদানির শুল্ক বাড়িয়ে ২৫% করার ঘোষণা ট্রাম্পের
  • ইইউ’র মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার ইতালি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বেপরোয়া যুক্তরাষ্ট্রের বিকল্প খুঁজছে বিরক্ত ‘মধ্যম শক্তির’ মিত্র দেশগুলো
  • ইসরায়েল নিরাপত্তার অজুহাতে আরও ‘ভূমি দখল’ করছে: তুরস্ক

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
অর্থনীতি

দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 

2
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

3
বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম

4
ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার

5
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net