Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 20, 2026
মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন ‘চীনপন্থী’ মুইজ্জু 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 October, 2023, 11:40 am
Last modified: 01 October, 2023, 11:41 am

Related News

  • ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু; হবে পাঁচ ধাপে
  • স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে আরও সময় নিতে চায় বিএনপি
  • ‘ভারতের প্রেসিডেন্ট নির্বাচনে ১২৫ মিলিয়ন লোক ভোট দিয়েছে’: এবার ব্রাজিলকে ভারতের সঙ্গে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ‘নৌকা’ প্রতীক স্থগিত করল ইসি, একক প্রার্থীর ক্ষেত্রে যুক্ত হলো ‘না’ প্রতীক
  • ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন রাষ্ট্রপতির ভাই মির্জা ফয়সল আমিন  

মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন ‘চীনপন্থী’ মুইজ্জু 

মোহমেদ সলিহ প্রেসিডেন্ট থাকাকালীন মালদ্বীপ সরকার ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করেছিল। ইতোমধ্যেই তিনি নিজের পরাজয় মেনে নিয়ে প্রতিপক্ষ মুইজ্জুকে স্বাগত জানিয়েছেন।
টিবিএস ডেস্ক
01 October, 2023, 11:40 am
Last modified: 01 October, 2023, 11:41 am
ছবি: রয়টার্স

মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন 'চীনপন্থী' নেতা হিসেবে পরিচিত মোহামেদ মুইজ্জু। শতকরা ৫৪ ভাগ ভোট পেয়ে বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিতম মোহমেদ সলিহকে পরাজিত করেছেন তিনি। খবর বিবিসির।

বর্তমান মেয়াদে মোহমেদ সলিহ প্রেসিডেন্ট থাকাকালীন মালদ্বীপ সরকার ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করেছিল। ইতোমধ্যেই তিনি নিজের পরাজয় মেনে নিয়ে প্রতিপক্ষ মুইজ্জুকে স্বাগত জানিয়েছেন। দেশটির নির্বাচন কমিশন ফলাফল ঘোষণার পরই তিনি এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে অভিনন্দন জানান।

গত ৯ সেপ্টেম্বর প্রথম দফায় নির্বাচনে এককভাবে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট পাননি। ফলে এ নির্বাচন গড়ায় দ্বিতীয় দফায় (রানঅফ), যার ফলাফলে জয়ী হলেন মুইজ্জু। প্রথম দফার নির্বাচনে মুইজ্জু পেয়েছিলেন ৪৬ শতাংশ ভোট। আর সলিহ ৩৯ শতাংশ।

মুইজ্জু মূলত প্রগ্রেসিভ পার্টি অব দ্য মালদ্বীপের (পিপিএম) নেতৃত্বাধীন জোট থেকে প্রেসিডেন্ট পদে নির্বাচন করেছেন। এর আগে তিনি রাজধানী মালের মেয়ের ছিলেন। তার ক্যাম্পেইনের অন্যতম স্লোগান ছিল 'ইন্ডিয়া আউট'। 

আপাতত তত্ত্বাবধায়ক প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ৬১ বছর বয়সী মোহমেদ সলিহ। আগামী ১৭ নভেম্বর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন মুইজ্জু। 

মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টির হয়ে ২০১৮ সালে ক্ষমতায় আসার পর থেকেই ভারতের সাথে সুসম্পর্ক জোরদার করেছিলেন মোহমেদ সলিহ। একইসাথে দিল্লির সাথে মালে বেশ ঘনিষ্ঠ সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক রক্ষা করে চলেন। এটিকে তিনি 'ইন্ডিয়া ফাস্ট' পলিসি হিসেবে অভিহিত করেন।   

অপেক্ষাকৃত কম শক্তিধর দেশ মালদ্বীপ দীর্ঘদিন ধরে ভারতের বলয়ে রয়েছে। এতে করে দিল্লি খুব সহজেই ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ কিছু অংশে নিজেদের কর্তৃত্ব রাখতে পেরেছিল।

অন্যদিকে মালদ্বীপ ভারত মহাসাগরের মাঝখানে একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। ৪৫ বছর বয়সী নবনির্বাচিত মুইজ্জুর চীনের সাথে বেশ ভালো সম্পর্ক রয়েছে।

প্রতিনিয়ত নৌ-শক্তিতে শক্তিমত্তা বৃদ্ধি করতে থাকা চীন ভারত মহাসাগরের কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ সব অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় মরিয়া। তাই চীন ও ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্কের ক্ষেত্রে এ নির্বাচন তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

এমতবস্থায় মালদ্বীপে 'চীনপন্থী' নেতার জয় ভারতের জন্য স্বাভাবিকভাবেই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। একইসাথে গালফ অঞ্চল থেকে জ্বালানী সরবারাহের জন্য বেইজিংয়ের এই অঞ্চলে কর্তৃত্ব স্থাপন জরুরী।

গত দশকে ভারতের পক্ষ থেকে মালদ্বীপকে দুইটি হেলিকপ্টার ও একটি ছোট এয়ারক্রাফট দেওয়া হয়েছিল। ২০২১ সালে মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ভারতীয় এয়ারক্রাফটগুলো রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য ৭৫ জন ভারতীয় সেনা দেশটিতে অবস্থান করছে।

সংবাদটি প্রকাশিত হওয়ার পর থেকেই মালদ্বীপের বিরোধী দলগুলোর পক্ষ থেকে 'ইন্ডিয়া আউট' ক্যাম্পেইন চালু করা হয়। যার অংশ হিসেবে ভারতীয় সেনাদের দেশটি ত্যাগের দাবি তোলা হয়। 

মোহমেদ সলিহ এর পূর্বে মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে ছিলেন প্রোগ্রেসিভ পার্টির আরেক নেতা আবদুল্লাহ ইয়ামিন। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি প্রেসিডেন্ট থাকাকালীন মালদ্বীপের সাথে চীনের সম্পর্ক আর ঘনিষ্ঠ হয়।

তৎকালীন সময়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভে যোগ দেয় মালদ্বীপ। একইসাথে বড় অবকাঠামো নির্মাণের জন্য বেইজিংয়ের কাছ থেকে দেশটি বিপুল ঋণ আদায় করে।

আব্দুল্লাহ ইয়ামিন বর্তমানে দুর্নীতির দায়ে জেলে ১১ বছরের সাজা ভোগ করছেন। তাই সদ্য সমাপ্ত নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। এদিকে নির্বাচনে জয়লাভের পরপরই দলের কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইয়ামিনের মুক্তি দাবি জানিয়েছেন মুইজ্জু।

ফলাফল ঘোষণার পর থেকে মালদ্বীপ জুড়ে শুরু হয়েছে পিপিএম কর্মীদের আনন্দ-উল্লাস। মুইজ্জুর হাজার হাজার সমর্থকেরা দলটির হেডকোয়ার্টারের সামনে জয় উদযাপনের জন্য জড়ো হয়েছেন।

১৯৭৮ সালে জন্মগ্রহণ করা মুইজ্জু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর যুক্তরাজ্যের লীডস ইউনিভার্সিটির থেকে পিএইচডি সম্পন্ন করেছেন। ২০১২ সালে গৃহায়ন মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি মালদ্বীপের রাজনীতিতে প্রবেশ করেন।  

২০১৩ সালে ইয়ামিন ক্ষমতায় আসলে দায়িত্বে বহাল থাকেন মুইজ্জু। তখন তিনি মালের সাথে বিমানবন্দরে সহজে যোগাযোগের জন্য ২০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যায়ে ব্রিজ নির্মাণের প্রকল্প গ্রহণ করেন। একইসাথে বেশ কিছু বড় বড় প্রজেক্টও হাতে নেয়। তিনি ২০২১ সালে চমক হিসেবে পিপিএম-এর পক্ষ থেকে প্রথমবারে মতো মালের মেয়র নির্বাচনেও জয়লাভ করেন।

Related Topics

টপ নিউজ

মালদ্বীপ / প্রেসিডেন্ট নির্বাচন / জয় / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
    পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী
  • ছবি: সংগৃহীত
    দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু
  • মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
  • জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
    ১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

Related News

  • ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু; হবে পাঁচ ধাপে
  • স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে আরও সময় নিতে চায় বিএনপি
  • ‘ভারতের প্রেসিডেন্ট নির্বাচনে ১২৫ মিলিয়ন লোক ভোট দিয়েছে’: এবার ব্রাজিলকে ভারতের সঙ্গে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ‘নৌকা’ প্রতীক স্থগিত করল ইসি, একক প্রার্থীর ক্ষেত্রে যুক্ত হলো ‘না’ প্রতীক
  • ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন রাষ্ট্রপতির ভাই মির্জা ফয়সল আমিন  

Most Read

1
বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক

পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ

2
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু

5
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
বাংলাদেশ

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’

6
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net