Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিনে আটকা পড়েছে দুই শতাধিক পর্যটক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 September, 2023, 07:45 pm
Last modified: 30 September, 2023, 07:47 pm

Related News

  • বৈরী আবহাওয়ায় বন্ধ সামিটের এলএনজি টার্মিনাল, তীব্র গ্যাস সংকট 
  • চট্টগ্রাম বোর্ডের সাথে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন দেশের সব অঞ্চলের বাদ পড়া এইচএসসি পরীক্ষার্থীরা
  • সেন্টমার্টিন রুটের আটলান্টিক ক্রুজ জাহাজে আগুন, ১ ক্রু নিহত
  • কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে চলাচলকারী 'দ্য আটলান্টিক ক্রুজ' জাহাজে আগুন
  • সেন্ট মার্টিনে পর্যটকের ঢল, জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত সব টিকিট আগাম বিক্রি

বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিনে আটকা পড়েছে দুই শতাধিক পর্যটক

টিবিএস রিপোর্ট
30 September, 2023, 07:45 pm
Last modified: 30 September, 2023, 07:47 pm
ফাইল ছবি

কক্সবাজারে বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে; এতে সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছে দুই শতাধিক পর্যটক।

নিরাপত্তার কারণে শনিবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকার বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন টেকনাফের ইউএনও মোহাম্মদ আদনান চৌধুরী।

তবে দ্বীপে আটকা পড়া পর্যটকদের যাতে কোনো অসুবিধা না হয়, সেজন্য ব্যবস্থা নিতে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ইউএনও আরও বলেন, 'শুক্রবার সকালে টেকনাফ থেকে এমভি বারো আউলিয়া জাহাজটিতে করে ৮৫২ জন পর্যটক সেন্টমার্টিনে বেড়াতে যান। দুপুরের পর থেকে বৈরী আবহাওয়ার কারণে জাহাজটিতে করে ৬ শতাধিক পর্যটক টেকনাফ ফিরে এলেও অন্যরা রাত্রিযাপনের জন্য দ্বীপে অবস্থান করেন—ফলে তারা সেখানে আটকা পড়েছেন।'

বুধবার (২৭ সেপ্টেম্বর) থেকে এমভি বারো আউলিয়া টেকনাফ-সেন্টমার্টিন রুটে পরীক্ষামূলক যাত্রা চালাচ্ছে।

বিআইডব্লিউটিএ চট্টগ্রামের আঞ্চলিক উপ-পরিচালক নয়ন শীল বলেন, 'চলতি মৌসুমে সাত দিনের জন্য পরীক্ষামূলক চলাচলে এমভি বারো আউলিয়া নামের জাহাজটিকে অনুমতি দেওয়া হয়েছে। এতে সফলতা পাওয়া গেলে অন্যগুলোকেও চলাচলের অনুমতি দেওয়া হবে।'

ইউএনও আদনান জানান, মৌসুমী বায়ুর প্রভাবে সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় শুক্রবার বিকেল থেকে কক্সবাজারে বৈরী আবহাওয়া বিরাজ করছে।

তাই কক্সবাজারের আবহাওয়া অধিদপ্তর উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে সামুদ্রিক নৌযানকে সাবধানে চলাচল করতে নির্দেশনা দিয়েছে।

ইউএনও বলেন, আবহাওয়া স্বাভাবিক হলে আটকা পড়া পর্যটকদের নিরাপদে সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।

Related Topics

টপ নিউজ

সেন্ট মার্টিন / বৈরী আবহাওয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের
  • ছবি: পিএমও
    যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • বৈরী আবহাওয়ায় বন্ধ সামিটের এলএনজি টার্মিনাল, তীব্র গ্যাস সংকট 
  • চট্টগ্রাম বোর্ডের সাথে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন দেশের সব অঞ্চলের বাদ পড়া এইচএসসি পরীক্ষার্থীরা
  • সেন্টমার্টিন রুটের আটলান্টিক ক্রুজ জাহাজে আগুন, ১ ক্রু নিহত
  • কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে চলাচলকারী 'দ্য আটলান্টিক ক্রুজ' জাহাজে আগুন
  • সেন্ট মার্টিনে পর্যটকের ঢল, জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত সব টিকিট আগাম বিক্রি

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

2
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

6
ছবি: পিএমও
বাংলাদেশ

যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net