Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
দেশের উন্নয়ন হলেও এর সুফল সবার কাছে পৌঁছায়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 September, 2023, 02:55 pm
Last modified: 25 September, 2023, 03:15 pm

Related News

  • সংস্কারের পরিকল্পনা প্রস্তুত করা সহজ, বাস্তবায়ন কঠিন: দেবপ্রিয় ভট্টাচার্য
  • অন্তর্বর্তী সরকারের দম ফুরিয়ে গেছে: দেবপ্রিয় ভট্টাচার্য
  • সমাজ থেকে বৈষম্য দূর না হলে নির্বাচন-সংস্কার কোনোটিই সুষ্ঠুভাবে করা সম্ভব নয়: দেবপ্রিয় ভট্টাচার্য
  • অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে, এই প্রশ্ন এখন সবার মধ্যে: দেবপ্রিয় ভট্টাচার্য
  • এ সরকারের অর্থনৈতিক স্বচ্ছতা কোথায়?—প্রশ্ন দেবপ্রিয়র

দেশের উন্নয়ন হলেও এর সুফল সবার কাছে পৌঁছায়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

তিনি বলেন, দারিদ্র্যের হার ২০১০ সালের ৩১.৫ শতাংশ থেকে ২০২২ সালে ১৮.৭ শতাংশে নেমে আসলেও এ সময়ে আয় বৈষম্য বেড়েছে ৯ শতাংশ। 
টিবিএস রিপোর্ট
25 September, 2023, 02:55 pm
Last modified: 25 September, 2023, 03:15 pm
ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ইলাস্ট্রেশন: টিবিএস

গত ৫০ বছরে দেশে উন্নয়নের আদর্শ স্থাপন হলেও আয় ও ব্যয়ে বৈষম্য, সরকারি প্রতিষ্ঠানগুলোর অদক্ষতা, দুর্নীতি, জবাবদিহিতার অভাবসহ বিভিন্ন কারণে উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছায়নি বলে মন্তব্য করেছেন এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর কেআইবি অডিটোরিয়ামে সিটিজেনস প্ল্যাটফর্ম ফর এসডিজি, বাংলাদেশ কর্তৃক আয়োজিত 'বাংলাদেশস ডেভেলপমেন্ট ন্যারেটিভ অ্যান্ড দ্য প্যারালাল রিয়েলিটিস' শীর্ষক সংলাপে তিনি বলেন, "গত কয়েক বছরে দেশে আলির্গাক সমাজের উদ্ভব হয়েছে, যাদের কাছে বিশাল সম্পদ কেন্দ্রীভূত হচ্ছে, আবার তাদের কাছে রাজনৈতিক ক্ষমতাও অনেক।"

তিনি বলেন, দারিদ্র্যের হার ২০১০ সালের ৩১.৫ শতাংশ থেকে ২০২২ সালে ১৮.৭ শতাংশে নেমে আসলেও এ সময়ে আয় বৈষম্য বেড়েছে ৯ শতাংশ।

অতিধনী ১০ শতাংশ মানুষের কাছে মোট আয়ের ৪১ শতাংশের বিপরীতে অতি দরিদ্র ১০ শতাংশ মানুষের কাছে যাচ্ছে মোট আয়ের মাত্র ১.৩১ শতাংশ।  

আয়ে বৈষম্য বেড়ে যাওয়ার কারণে গত ১২ বছরে ব্যয় বৈষম্যও বেড়েছে অন্তত ৪ শতাংশ। 

এ অর্থনীতিবিদ আরও বলেন, "জিডিপি, জাতীয় আয়, রপ্তানি রেমিট্যান্স, স্বাস্থ্য, শিক্ষাসহ সব সূচকে উন্নতি হলেও সবাই এর সমান ভাগিদার হতে পারেন নি। খাতভিত্তিক, জনসংখ্যাভিত্তিক ও এলাকাভিত্তিক বৈষম্যের কারণে অনেকেই এই উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন।"

স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব থাকায় পিছিয়ে থাকা লোকজন নিজেদের অধিকার সম্পর্কে আওয়াজ তুলতে পারছেন না উল্লেখ করে তিনি বলেন, "অর্থনৈতিক উন্নতির মধ্যেও সামষ্টিক অর্থনীতির কয়েকটি সূচকে বেশ অসামঞ্জস্য রয়েছে।"

তিনি বলেন, বেশ কয়েক বছর ধরে ব্যক্তি খাতের বিনিয়োগ জিডিপির ২৩ শতাংশে রয়েছে, যা নিম্ন মধ্যম আয়ের দেশগুলোর গড় ৩০ শতাংশ থেকে অনেক কম।

স্বাস্থ্য খাতে জিডিপির ২ শতাংশের কম, শিক্ষায় ১ শতাংশ, সামাজিক নিরাপত্তায় ২.৫২ শতাংশ বরাদ্দকে অপমানজনক বলে মন্তব্য করেন তিনি।

দেশের আর্থসামাজিক পরিপ্রেক্ষিতে শোভন কর্মসংস্থানের অভাব, আঞ্চলিক বৈষম্য, নারীর প্রতি সহিংসতা, পরিবেশের ঝুঁকি, সরকারি প্রতিষ্ঠানের অদক্ষতা, মূল্যবোধের অধপতন ও দুর্নীতির বিস্তারকে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেন।

তিনি বলেন, "শোভন কর্মসংস্থান না থাকায় শিক্ষিত বেকার বেড়েছে। এর ফলে অনেকেই কম মজুরিতে কাজ করছেন।"

অবকাঠামো উন্নয়নেও বৈষম্য রয়েছে মন্তব্য করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ছোট দেশ হলেও অনেক এলাকা বরাদ্দে পিছয়ে আছে। এর ফলে ভারসাম্য উন্নয়ন নিশ্চিত হচ্ছে না।

তিনি বলেন, "দুর্নীতির বিস্তার, স্থানীয় পর্যায়ে অদক্ষতার কারণে সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হচ্ছে না।"

এই সমস্যার সমাধানে গণতান্ত্রিক পুনরুদ্ধারসহ মোট ১১টি সুপারিশ করে এই অর্থনীতিবিদ বলেন, "সুষম ও অন্তর্ভুক্তিমূলক উন্নতি নিশ্চিত করতে হলে গণতান্ত্রিক পুনরুদ্ধার জরুরি।"

সেন্টার ফর পলিসি ডায়লগের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যন অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্ল্যাটফর্মের কোর গ্রুপ মেম্বার, এনজিও ও ব্যক্তিখাতের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেছেন, "আমরা দীর্ঘদিন ধরে লড়াই, সংগ্রাম করছি। দেশটিকে বাসযোগ্য করার চেষ্টা করছি। আমরা একদিকে বাসযোগ্য করার চেষ্টা করছি, অন্যদিকে টাকা পাচারকারীরা এই দেশ থেকে টাকা নিয়ে আমেরিকা, ইংল্যান্ড, মালেশিয়াকে বাসযোগ্য করার চেষ্টা করছে।"

Related Topics

টপ নিউজ

দেবপ্রিয় ভট্টাচার্য / বাংলাদেশের উন্নয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

Related News

  • সংস্কারের পরিকল্পনা প্রস্তুত করা সহজ, বাস্তবায়ন কঠিন: দেবপ্রিয় ভট্টাচার্য
  • অন্তর্বর্তী সরকারের দম ফুরিয়ে গেছে: দেবপ্রিয় ভট্টাচার্য
  • সমাজ থেকে বৈষম্য দূর না হলে নির্বাচন-সংস্কার কোনোটিই সুষ্ঠুভাবে করা সম্ভব নয়: দেবপ্রিয় ভট্টাচার্য
  • অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে, এই প্রশ্ন এখন সবার মধ্যে: দেবপ্রিয় ভট্টাচার্য
  • এ সরকারের অর্থনৈতিক স্বচ্ছতা কোথায়?—প্রশ্ন দেবপ্রিয়র

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

3
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

4
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

5
য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net