Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
৭০ বছর বয়সে তৃতীয় বিয়ে করলেন কিংবদন্তী রেসলার হাল্ক হোগান

বিনোদন

এনডিটিভি
25 September, 2023, 02:15 pm
Last modified: 26 September, 2023, 03:23 pm

Related News

  • পাগড়ি খুঁজছেন? আছে সঙ্গীতা শীলের ‘পাগড়ি বাঁধাই’
  • ব্রাহ্মণবাড়িয়ায় বিয়েতে দাওয়াত নিয়ে দুপক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ১৫
  • ‘আমরা অনেক দিন ধরেই আলাদা আছি’: দ্বিতীয় স্ত্রী রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে তাহসান 
  • বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজড করার নির্দেশ হাইকোর্টের
  • জাস্টিন ট্রুডোর সাথে কেটি পেরির প্রেম, অবশেষে মুখ খুললেন সাবেক স্ত্রী সোফি

৭০ বছর বয়সে তৃতীয় বিয়ে করলেন কিংবদন্তী রেসলার হাল্ক হোগান

প্রায় এক বছর আগে দ্বিতীয় স্ত্রী জেনিফার ম্যাকড্যানিয়েলের সাথে হাল্ক হোগানের বিচ্ছেদ ঘটে। এরপরেই ৪৫ বছর বয়সী স্কাই ডেইলির সাথে প্রেমের সম্পর্কে জড়ান এই রেসলার।
এনডিটিভি
25 September, 2023, 02:15 pm
Last modified: 26 September, 2023, 03:23 pm
ছবি: পিপল ডট কম

৭০ বছর বয়সে বিয়ে করেছেন মার্কিন সাবেক পেশাদার রেসলার হাল্ক হোগান। ৪৫ বছর বয়সী সঙ্গী স্কাই ডেইলির সাথে জুটি বেঁধেছেন ডব্লিওডব্লিও'র এই তারকা।

গত শুক্রবার ফ্লোরিডায় অনেকটা চুপিসারে চার্চে বিয়ের অনুষ্ঠানটি আয়োজিত হয়। সেখানে হাল্ক ও স্কাইয়ের পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরাই শুধু আমন্ত্রিত ছিল।

তবে বিয়েতে উপস্থিত ছিলেন না হাল্ক হোগানের ৩৫ বছর বয়সী কন্যা ব্রুক। এটি কিংবদন্তি এই রেসলারের তৃতীয় বিয়ে।

টিএমজেড ট্যাবলয়েড কর্তৃক প্রকাশিত ছবিতে দেখা যায়, বিয়েতে হাল্ক হোগান একটি কালো রঙের টাক্সেডো ও নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে মাথায় ব্যান্ডানা পরেছেন। আর সঙ্গী ডেইলি সাদা রঙের চাকচিক্যময় গাউন পরেছেন।

স্কাই ডেইলি পেশায় একজন ইয়োগা প্রশিক্ষক ও হিসাবরক্ষক। চলতি বছরের জুলাই মাসে তারা দুজনে এনগেজমেন্ট করেছিলেন। 

হাল্ক ছয় ক্যারেটের ডায়মন্ড রিং দিয়ে ফ্লোরিডার একটি রেস্টুরেন্টে স্কাইকে বিয়ের প্রস্তাব দেন। ঐ আংটির দাম ছিল প্রায় ১ লাখ মার্কিন ডলার।    

এ সম্পর্কে ডিলেট করা এক ইনস্টাগ্রাম স্টোরিতে হাল্ক তখন জানান, তিনি বন্ধুর এক বিয়ের অনুষ্ঠানে প্রেমিকা স্কাইকে প্রোপোজ করেন। জবাবে স্কাই প্রস্তাব সাড়া দিয়ে বলেন, তিনি 'হ্যাঁ' বলার জন্য উন্মুখ হয়ে ছিলেন।

প্রায় এক বছর আগে দ্বিতীয় স্ত্রী জেনিফার ম্যাকড্যানিয়েলের সাথে হাল্ক হোগানের বিচ্ছেদ ঘটে। এরপরেই স্কাই ডেইলির সাথে প্রেমের সম্পর্কে জড়ান এই রেসলার। ২০২২ সালে ২৬ ফেব্রুয়ারি এই প্রেমিক যুগলকে প্রথমবারের মতো মার্কিন সংগীতশিল্পী ব্রেট মাইকেলের কন্সার্টে একসাথে দেখা যায়।

স্কাইয়ের সাথে প্রেমের সম্পর্কের ব্যাপারে সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব ছিলেন হাল্ক। গত মার্চ মাসে টুইট করে এই রেসলার জানান, আমার সাথে যার বেশি ছবি প্রকাশ হচ্ছে তিনিই আমার নতুন সঙ্গী।

দ্বিতীয় স্ত্রী জেনিফারের সাথে হাল্ক হোগানের ১১ বছরের সংসার ছিল। ২০১০ সাথে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

হাল্ক হোগানের প্রথম স্ত্রী ছিল লিন্ডা হোগান। ১৯৮৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত তাদের দীর্ঘ ২৬ বছরের সংসার ছিল। এ দম্পতি মোট দুই সন্তানের জনক। 

অন্যদিকে হাল্কের মতোই স্কাই ডেইলিরও এটি তৃতীয় বিয়ে। তার নয় বছর বয়সী এক মেয়ে এবং ১৪ ও ১৬ বছর বয়সী দুই ছেলে সন্তান রয়েছে। 

হাল্ক হোগান রেসলিং দুনিয়ায় বেশ পরিচিত মুখ। তার আসল নাম টেরি বোলিয়া।

১৯৮০ এর দশকে জনপ্রিয় রেসলারদের মধ্যে হাল্ক অন্যতম। অনেকে তাকে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা রেসলারদের একজন বলে বিবেচিত করেন। 

Related Topics

টপ নিউজ

হাল্ক হোগান / রেসলার / রেসলিং / বিচ্ছেদ / বিয়ে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে
  • ছবি: টিবিএস
    জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

Related News

  • পাগড়ি খুঁজছেন? আছে সঙ্গীতা শীলের ‘পাগড়ি বাঁধাই’
  • ব্রাহ্মণবাড়িয়ায় বিয়েতে দাওয়াত নিয়ে দুপক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ১৫
  • ‘আমরা অনেক দিন ধরেই আলাদা আছি’: দ্বিতীয় স্ত্রী রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে তাহসান 
  • বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজড করার নির্দেশ হাইকোর্টের
  • জাস্টিন ট্রুডোর সাথে কেটি পেরির প্রেম, অবশেষে মুখ খুললেন সাবেক স্ত্রী সোফি

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

4
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net