Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
অক্ষত ফিতাসহ শিশুর ২ হাজার বছর পুরনো জুতার খোঁজ পেল প্রত্নতত্ত্ববিদরা!  

আন্তর্জাতিক

সিএনএন
21 September, 2023, 12:00 pm
Last modified: 21 September, 2023, 12:25 pm

Related News

  • হিল জুতো কি আসলেই পায়ের আকৃতি বদলে দেয়?
  • বিশ্ব মাতানো 'স্নিকার ডিজাইনার' সালেহি বেম্বুরি আসছেন নিজের জুতার ব্র্যান্ড নিয়ে 
  • পায়ের জুতোটাও এবার পরিষ্কার করুন! বিশেষজ্ঞরা জানাচ্ছেন সহজ উপায়
  • মিশরের জাদুঘর থেকে উধাও হওয়া ফারাওয়ের অমূল্য সোনার ব্রেসলেটটি চুরির পর গলিয়ে ফেলা হয়েছে
  • শোরুম থেকে ফুটপাতে: পান্থপথ যেভাবে কম দামে ব্র্যান্ডের জুতার জন্য আস্থার নাম হয়ে উঠল

অক্ষত ফিতাসহ শিশুর ২ হাজার বছর পুরনো জুতার খোঁজ পেল প্রত্নতত্ত্ববিদরা!  

উদ্ধারকৃত জুতার ফিতাটি সম্ভবত ফ্লাক্স বা লিনেন দিয়ে তৈরি। এক্ষেত্রে খনির ভেতর শিশুর জুতা খুঁজে পাওয়ার ঘটনাটি বেশ কৌতূহলোদ্দীপক। কেননা এতে আন্দাজ করা যায়, এই খনিতে শিশুরাও হয়তো কাজ করতো। 
সিএনএন
21 September, 2023, 12:00 pm
Last modified: 21 September, 2023, 12:25 pm
ছবি: সিএনএন

অস্ট্রিয়ায় অক্ষত ফিতাসহ প্রায় দুই হাজার বছরেরও বেশি পুরনো একটি জুতার খোঁজ পেয়েছে প্রত্নতত্ত্ববিদরা। তারা ধারণা করছেন, সাইজ বিবেচনায় জুতাটি কোনো এক শিশুর ছিল।

জার্মান মাইনিং মিউজিয়ামের তথ্যমতে, জুতাটি সম্ভবত খ্রিস্টপূর্ব ২য় শতাব্দীতে তৈরি করা হয়েছিল। সম্প্রতি অস্ট্রিয়ায় পশ্চিমাঞ্চল ডুরনবার্গে খনন করতে যেয়ে জুতাটি পাওয়া যায়।

প্রেস রিলিজে বলা হয়, ডুরনবার্গে লৌহ যুগের প্রথম দিক থেকেই রক সল্ট খননের কাজ চালু হয়েছিল। এই সল্টগুলো জৈব বস্তু সংরক্ষণের জন্য বেশ উপযোগী। যার ফলে হাজার হাজার বছর পরেও জুতাটি বেশ ভালো অবস্থায় রয়েছে।

জার্মান মাইনিং মিউজিয়ামের রিসার্চ ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর টমাস স্টোলেনার বলেন, "ডুরনবার্গে কয়েক দশক ধরে চলমান গবেষণা কার্যক্রমে মূল্যবান সব তথ্য বের হয়ে এসেছে। এতে বৈজ্ঞানিকভাবে তৎকালীন সময়ের খনির কার্যক্রম সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে। এখান থেকে আমরা যে জুতাটি পেয়েছি, সেটার অবস্থা বেশ ভালো।"

মিউজিয়ামটি মূলত লৌহ যুগের খনি শ্রমিকদের কাজ এবং জীবন সম্পর্কে তথ্য পাওয়ার জন্য ডুরনবার্গে এ বিশাল কর্মযজ্ঞ চালাচ্ছে। সেখানে ঐতিহাসিক জুতাটি ছাড়াও কাঠের বেলচা, ব্লেডের টুকরোসহ আরও বহু জিনিস পাওয়া গিয়েছে।

জাদুঘর কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, উদ্ধারকৃত জুতার ফিতাটি সম্ভবত ফ্লাক্স বা লিনেন দিয়ে তৈরি। এক্ষেত্রে খনির ভেতর শিশুর জুতা খুঁজে পাওয়ার ঘটনাটি বেশ কৌতূহলোদ্দীপক। কেননা এতে আন্দাজ করা যায় যে, এই খনিতে শিশুরাও হয়তো কাজ করতো। 

স্টোয়েলনার আরও বলেন, "জৈব পদার্থগুলো সাধারণত সময়ের সাথে সাথে পচে যায়। সেক্ষেত্রে ডুরনবার্গে পাওয়া শিশুর জুতা, কাপড়ের অবশিষ্টাংশ কিংবা মলমূত্রও লৌহ যুগের খনি শ্রমিকদের জীবন সম্পর্কে বিশেষ ধারণা প্রদান করে।"

Related Topics

টপ নিউজ

জুতা / ফিতা / প্রত্নতত্ত্ব / প্রত্নতত্ত্ববিদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • হিল জুতো কি আসলেই পায়ের আকৃতি বদলে দেয়?
  • বিশ্ব মাতানো 'স্নিকার ডিজাইনার' সালেহি বেম্বুরি আসছেন নিজের জুতার ব্র্যান্ড নিয়ে 
  • পায়ের জুতোটাও এবার পরিষ্কার করুন! বিশেষজ্ঞরা জানাচ্ছেন সহজ উপায়
  • মিশরের জাদুঘর থেকে উধাও হওয়া ফারাওয়ের অমূল্য সোনার ব্রেসলেটটি চুরির পর গলিয়ে ফেলা হয়েছে
  • শোরুম থেকে ফুটপাতে: পান্থপথ যেভাবে কম দামে ব্র্যান্ডের জুতার জন্য আস্থার নাম হয়ে উঠল

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net