Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
অনন্ত বিজয় দাশ হত্যা: আসামী অনুপস্থিত, পিছিয়েছে স্বাক্ষ্যগ্রহণ

টপ নিউজ

টিবিএস রিপোর্ট
01 August, 2019, 05:25 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • ব্লগার অভিজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফারাবির জামিন বহাল
  • ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলা: জামিন পেলেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফারাবী
  • ইউক্রেনের ফ্রন্টলাইন শহরের কাছাকাছি চলে এসেছে রুশ বাহিনী: ব্লগারদের প্রতিবেদন
  • ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর পোকরোভস্কের কাছাকাছি পৌঁছে গেছে রুশ বাহিনী: সামরিক ব্লগাররা
  • ব্লগার অনন্ত বিজয়ের খুনি বেঙ্গালুরুতে গ্রেপ্তার

অনন্ত বিজয় দাশ হত্যা: আসামী অনুপস্থিত, পিছিয়েছে স্বাক্ষ্যগ্রহণ

বৃহস্পতিবার (১ আগস্ট) স্বাক্ষ্য গ্রহণ করার কথা থাকলেও কারাগারে থাকা মামলার এজাহারভুক্ত আসামী শফিউর রহমান ফারাবীকে আদালতে হাজির না করায় তা সম্ভব হয়নি।
টিবিএস রিপোর্ট
01 August, 2019, 05:25 pm
Last modified: 25 August, 2019, 04:23 am
অনন্ত বিজয় দাশ। ছবি: উইকিপিডিয়া

সিলেটে বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার স্বাক্ষ্য গ্রহণ আবার পিছিয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) স্বাক্ষ্য গ্রহণ করার কথা থাকলেও  কারাগারে থাকা মামলার এজাহারভুক্ত আসামী শফিউর রহমান ফারাবীকে আদালতে হাজির না করায় তা সম্ভব হয়নি। পরবর্তী স্বাক্ষ্যগ্রহণের তারিখ ১ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত।

মামলায় আসামী পক্ষের আইনজীবী এমাদউল্লাহ শহীদুল ইসলাম শাহীন জানান, বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ মমিনুন নেসার আদালতে এই মামলার স্বাক্ষ্য গ্রহণের তারিখ ছিলো।

যথাসমেয় নির্ধারিত সাক্ষী পুলিশ পরিদর্শক মো. নুরুল আলম,  ময়নাতদন্তকারী ডা. শামসুল ইসলাম ও সংস্কৃতিকর্মী রজত কান্তি গুপ্ত আদালতে হাজির হন। তবে কারান্তরীণ আসামী শফিউর রহমান ফারাবিকে আদালতে হাজির করা হয়নি। একারণে স্বাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে আগামী ১ সেপ্টেম্বর নির্ধারণ করেন আদালত।

নানা অজুহাতে চাঞ্চল্যকর এই মামলার বিচারকাজ বিলম্বিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এমাদউল্লাহ শহীদুল ইসলাম।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১২ মে সিলেট নগরীর সাগরদিগীর পাড়ের নিজ বাসার সামনে উগ্রবাদীরা কুপিয়ে অনন্ত বিজয় দাশকে হত্যা করে। এ ঘটনায় অনন্তর বড় ভাই রত্নেশ্বর বাদী হয়ে হয়ে নগরীর বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে ৬ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র প্রদান করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এজাহাভুক্ত আসামীরা হলেন- মান্নান ইয়াহিয়া, আবুল খয়ের রশিদ আহমদ, শফিউর রহমান ফারাবী, আবুল হোসেন, ফয়সল আহমদ ও হারুন অর রশিদ। এর মধ্যে মান্না ইয়াহিয়া কারাগারে আটক অবস্থায় মারা যান। আবুল খয়ের রশিদ আহমদ ও শফিউর রহমান ফারাবী কারান্তরীন এবং অপর আসামিরা পলাতক রয়েছেন।

মামলায় স্বাক্ষী করা হয়েছে ২৯ জনকে। এর মধ্যে ৭ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।

বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে পূবালী ব্যাংকে কর্মজীবন শুরু করেন। সিলেটের জাউয়াবাজারে অবস্থিত পূবালী ব্যাংক শাখায় কর্মরত ছিলেন তিনি। ‘যুক্তি’ নামে বিজ্ঞান বিষয়ক একটি ছোট কাগজ সম্পাদনা করতেন অনন্ত।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে শুরু হয়েছে বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার বিচার। অভিজিৎ রায়কে ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

  

Related Topics

বাংলাদেশ

অভিজিৎ হত্যা / অনন্ত বিজয় দাশ / ব্লগার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • ব্লগার অভিজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফারাবির জামিন বহাল
  • ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলা: জামিন পেলেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফারাবী
  • ইউক্রেনের ফ্রন্টলাইন শহরের কাছাকাছি চলে এসেছে রুশ বাহিনী: ব্লগারদের প্রতিবেদন
  • ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর পোকরোভস্কের কাছাকাছি পৌঁছে গেছে রুশ বাহিনী: সামরিক ব্লগাররা
  • ব্লগার অনন্ত বিজয়ের খুনি বেঙ্গালুরুতে গ্রেপ্তার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net