Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
ইউক্রেনের ফ্রন্টলাইন শহরের কাছাকাছি চলে এসেছে রুশ বাহিনী: ব্লগারদের প্রতিবেদন

আন্তর্জাতিক

রয়টার্স
10 November, 2024, 03:25 pm
Last modified: 10 November, 2024, 03:28 pm

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে

ইউক্রেনের ফ্রন্টলাইন শহরের কাছাকাছি চলে এসেছে রুশ বাহিনী: ব্লগারদের প্রতিবেদন

রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষের ব্লগাররা জানিয়েছে, রুশ বাহিনী ইউক্রেনের সন্টসিভকা গ্রামে প্রবেশ করেছে এবং উত্তরপশ্চিম থেকে কুরাখোভ শহরের দিকে অগ্রসর হচ্ছে।
রয়টার্স
10 November, 2024, 03:25 pm
Last modified: 10 November, 2024, 03:28 pm
২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর ইউক্রেনের দোনেস্ক অঞ্চলে ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণের কারণে কুরাখোভ শহরের আশেপাশের এলাকাগুলো থেকে বেসামরিক জনগণকে সরিয়ে নেওয়ার সময় এক পুলিশ কর্মকর্তা রাস্তায় দাড়িয়ে দায়িত্ব পালন করছিলেন। ছবি: রয়টার্স।

সামরিক ব্লগারদের দাবি, ইউক্রেন যুদ্ধে ডনবাস অঞ্চল পুরোপুরি দখলের উদ্দেশ্যে রুশ বাহিনী দেশটির পূর্বাঞ্চলীয় ফ্রন্টলাইন বা সম্মুখভাগের একটি প্রধান শহরের কাছাকাছি অবস্থান করছে। তারা গত শুক্রবার এক প্রতিবেদনে এ অভিযোগ করেছে।

উভয় পক্ষের ব্লগাররা জানিয়েছে, রুশ বাহিনী ইউক্রেনের সন্টসিভকা গ্রামে প্রবেশ করেছে এবং উত্তরপশ্চিম থেকে কুরাখোভ শহরের দিকে অগ্রসর হচ্ছে।

তবে গ্রামটি রাশিয়ার দখলে চলে যাওয়ার বিষয়ে কিছু জানায়নি ইউক্রেন কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, কুরাখোভ এবং উত্তর-পশ্চিমে অবস্থিত গুরুত্বপূর্ণ সরবরাহকেন্দ্র পোক্রভস্কের চারপাশে পূর্বাঞ্চলীয় ফ্রন্টে রুশ বাহিনীর সঙ্গে তাদের তীব্র লড়াই চলেছে।

এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেন, "কুরাখোভ এবং পোক্রভস্ক অঞ্চলগুলো বর্তমানে সবচেয়ে চ্যালেঞ্জিং। সামরিক কমান্ড ও ব্রিগেড কমান্ড অবস্থান শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছে।"

এ বিষয়ে ইউক্রেনের জেনারেল স্টাফ সন্টসিভকা গ্রাম সম্পর্কে কিছু বলেননি। তিনি জানিয়েছেন, কুরাখোভের কাছে রাশিয়ার ৩২টি আক্রমণের মধ্যে ১৮টি এবং পোক্রভস্কের কাছে ১৯টি আক্রমণ প্রতিহত করেছে ইউক্রেনীয় বাহিনী।

জনপ্রিয় ইউক্রেনীয় সামরিক ব্লগ 'ডিপস্টেট' সন্টসিভকাকে একটি অনিশ্চিত এলাকা হিসেবে চিহ্নিত করেছে। এলাকাটি কার নিয়ন্ত্রণে রয়েছে তা স্পষ্ট নয় বলে ব্লগটিতে জানানো হয়েছে।

অ্যালেক্স নামে এক ইউক্রেনীয় কর্মকর্তা বলেন, রুশ বাহিনী ইউক্রেনীয় প্রতিরক্ষা ভেদ করে গ্রামটিতে অবস্থানঙ করেছে। ব্লু জেড বিয়ার্ড নামে পরিচিত এক রাশিয়ান ব্লগারও একই তথ্য দিয়ে বলেন, রুশ বাহিনীর এ অগ্রগতি শেষ পর্যন্ত কুরাখোভকে ঘিরে ফেলতে সহায়তা করবে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরু করার পর প্রথম রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হয় রাশিয়া। কিন্তু সেখানে ব্যর্থ হওয়ার পর রুশ বাহিনী ডনবাস অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছে। 

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরু করার পর প্রথমে রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হতে ব্যর্থ হওয়ার পর রাশিয়ান বাহিনী এখন ডনেস্ক এবং লুহানস্ক অঞ্চল নিয়ে গঠিত ডনবাস অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে।

বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ধারাবাহিকভাবে বেশ কয়েকটি গ্রাম দখলের কথা জানিয়েছে এবং পোক্রভস্কের দিকে অগ্রসর হচ্ছে।

ওপেন সোর্সের তথ্য অনুসারে, সেপ্টেম্বরে রুশ বাহিনী ২০২২ সালের মার্চের পর থেকে সবচেয়ে দ্রুতগতিতে ইউক্রেনের দিকে অগ্রসর হয়েছে। যদিও ইউক্রেন রাশিয়ার দক্ষিণ কুর্স্ক অঞ্চলের একটি অংশ পুনর্দখল করেছিল।

Related Topics

টপ নিউজ

রাশিয়া / ইউক্রেন যুদ্ধ / কুরাখোভ / ডনবাস / ব্লগার / প্রতিবেদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net