Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
সে, আমি ও অন্য কেউ

ইজেল

আফসান চৌধুরী
18 September, 2023, 04:55 pm
Last modified: 18 September, 2023, 04:55 pm

Related News

  • নুন, নৌবহর এবং রক্ত: হরমুজ যেভাবে বাণিজ্যের শ্বাস!
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • বোকা বাকশোর কথকতা
  • এপস্টেইনের ‘ললিতা এক্সপ্রেস’ 
  • দহনদাহনপ্রিয় তোমাদেরই জন্মসহচর

সে, আমি ও অন্য কেউ

আফসান চৌধুরী
18 September, 2023, 04:55 pm
Last modified: 18 September, 2023, 04:55 pm

ব্যাপারটা এমন কিছু ছিল না। বাজার করে ফেরার পথে রিকশা পাচ্ছিল না। হাতের ব্যাগটা ভর্তি শাকসবজি-তেল এই সব নিয়ে। অনেক বাজার। টানতে টানতে হাত ধরে আসছিল। এমনিতে রিকশা পাওয়া যায়, আজ কী যে হলো? 

এমন সময় একটা রিকশা আসে এক প্যাসেঞ্জার নিয়ে। সে প্রায় হুমড়ি খেয়ে কাছে যায়। যাত্রী লোকটা তাকে এভাবে আসতে দেখে বলে, 'আমি তো খালি করছি না, একটা টুথপেস্ট কিনব তারপর আবার চলে যাব। আপনি কৈ যাবেন?' 

সে বলে, 'নিকেতন বাজার গেট।' 

'ঠিক আছে শেয়ারে আসেন। আপনি উঠেন, আমি আসতাসি,' বলে লোকটা নেমে গিয়ে দোকানে যায়। সে উঠে অপেক্ষা করে। লোকটা ফিরে আসলে রিকশা রওনা হয়।

২
সকালে ঘুম থেকে উঠে সে গোসল সারে, নাশতা খায়, তারপর বাজার তোলে ফ্রিজে। ডিভাইসে দিনের খবর পড়ে। রাজনীতি, খুন, আক্সিডেন্ট, অসুখ, পরকীয়া, যুদ্ধ ও সব খবর মন খারাপ করে দেয়। তাই খেলার খবরে যায়। মেসি, আন্তন, কোহলি, সাকিব... নামগুলার মধ্যে সে হারিয়ে যায়। মানুষ তো নাম ছাড়া কিছু না। নামের সাথেই থাকে পরিচয়। চেহারা না দেখলেও চলে। হঠাৎ বেল বাজে, বুয়াটা এল বোধ হয়। সে দরজা খোলে। বুয়াটা তার দিকে তাকিয়ে থাকে বোকার মতো। তারপর বলে, 'সায়েব নাই ?'

মানে? 

'সায়েব কৈ? আপ্নে কে?'

লোকটা কিছু বলার আগে বুয়াটা পিঠ দেখিয়ে নিচে চলে যায়।

৩
নিজেকেই রান্না চাপাতে হয়। অত ভালো সে পারে না তাই বুয়াটাকে রেখেছে কিন্তু আজ কী যে ঝামেলা হলো, কিছুই বোঝা গেল না। তা-ও সবজি, মাছ বসিয়ে সে বাথরুমে যায়। হাত ধুতে গিয়ে সে আয়নার দিকে তাকায়। প্রথমে তার খেয়াল হয়নি। মুখটা দেখে, দেখে যে চেহারাটা আয়না থেকে তার দিকে তাকিয়ে আছে, সেটা তার না, যেটার সাথে তার জন্মের পরিচয়। সে তাকিয়েই থাকে। এটা কে? তার মাথা তখন ভয় ভাবনার অনেক দূরে চলে গেছে। সে কে তবে?

৪
ফোন করে তার এক বন্ধুকে এই সব বলতে যায় কিন্তু কথা বেশি আগায় না। তার বন্ধু তাকে কোন স্ক্যামার ভেবে লাইন কেটে দেয়। বলে তার বন্ধুর গলা সে চেনে, এটা সে না। ফোন চুরি করে সে ব্ল্যাকমেল করছে বন্ধুর নাম নিয়ে। পুলিশে খবর দেবে। লাইন কেটে দেয়। একই ঘটনা ঘটে আরও কয়েকজনের সাথে। সে ফোন করা বন্ধ করে দেয়। শরীর, গা অন্যজনের, এমনকি চেরাটাও ও কাপড়-কাগজপত্র সব একই, কিন্তু সে অচেনা হয়ে গেছে। তার ভয় লাগতে থাকে। কৈ যাবে, কৈ পালাবে সে নিজের কাছ থেকে?

৫
সে ৯৯৯-এ পুলিশকে ফোন করে জানাবে ভেবে দেখে লাইন ডিসকানেক্ট করে দিয়েছে। তার বন্ধু নিশ্চয় কমপ্লেন করেছে। তখন সে এত অস্থির হয়ে পড়ে যে আর ঘরে থাকতে পারে না। রাস্তায় বেরিয়ে যায় দরজায় তালা না লাগিয়েই। পাড়ার দোকানদারটা তাকে দেখে জিজ্ঞাসা করে কাকে খুঁজছে। সে উত্তর না দিয়ে সামনে আগায়। দেখে একদল লোক চিৎকার করছে এদিক ওদিক তাকাচ্ছে, কাকে যেন খুঁজছে।

৬
কিছু বোঝার আগেই লোকগুলা তাকে দেখতে পেয়ে ছুটে আসতে থাকে তার দিকে। সে কিছু বোঝার আগেই কোনো অজানা ভয়ে সে পালাতে থাকে। কেন, কোথাও কিছুই বোঝে না। কিন্তু পালানো যায় না। ধরে ফেলে চড়, কিল থাপ্পড় চলতেই থাকে ক্ষিপ্ত মানুষের ও মার খেতে খেতে সে ক্রমে জ্ঞান হারাতে থাকে তখন দেখে অবিকল তার আগের/নিজের চেহারার একজন মানুষ আততায়ী ভিড়ের মধ্যে থেকে মনোযোগ দিয়ে দেখছে সে মারা গেছে কি না।

Related Topics

টপ নিউজ

ইজেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • নুন, নৌবহর এবং রক্ত: হরমুজ যেভাবে বাণিজ্যের শ্বাস!
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • বোকা বাকশোর কথকতা
  • এপস্টেইনের ‘ললিতা এক্সপ্রেস’ 
  • দহনদাহনপ্রিয় তোমাদেরই জন্মসহচর

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net