Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
লাগাতার আন্দোলনে যাচ্ছে বিএনপি

বাংলাদেশ

জয়নাল আবেদীন শিশির
12 September, 2023, 01:00 pm
Last modified: 12 September, 2023, 01:01 pm

Related News

  • মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা
  • দলকে চাঙ্গা করতে অক্টোবর-নভেম্বরে কাউন্সিল আয়োজনের পরিকল্পনা বিএনপির
  • তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু
  • মার্চে রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেল ১৮ জনের, আহত ৯১২: এইচআরএসএস
  • বিএনপি গণভোটের প্রস্তাব দিলেও দুই-তৃতীয়াংশ আসন পেয়ে রাতারাতি মত বদলেছে: শফিকুর রহমান

লাগাতার আন্দোলনে যাচ্ছে বিএনপি

আগামী ১৬ সেপ্টেম্বর থেকে বিএনপি তার সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলকে নিয়ে দেশের বিভিন্ন স্থানে তারুণ্যের রোডমার্চ কর্মসূচি শুরু করবে বলে জানা গেছে।
জয়নাল আবেদীন শিশির
12 September, 2023, 01:00 pm
Last modified: 12 September, 2023, 01:01 pm

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে নির্বাচনের তফসিল ঘোষণার আগে দেশব্যাপী লাগাতার আন্দোলনে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আগামী ১৬ সেপ্টেম্বর থেকে বিএনপি তার সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অংশগ্রহণে দেশের বিভিন্ন স্থানে তারুণ্যের রোডমার্চ কর্মসূচি শুরু করবে বলে জানা গেছে দলীয় সূত্রে।  

এছাড়া চলতি মাসে পর্যায়ক্রমে সমাবেশ ও গণমিছিলের মতো কর্মসূচিও ঘোষণা করবে দলটি। সোমবার (১১ সেপ্টেম্বর) বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তাদের কর্মসূচি চূড়ান্ত হওয়ার কথা ছিল বলে জানা যায়।

সূত্র জানায়, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন এলাকায় তারুণ্যের সমাবেশের কর্মসূচি তৈরি করেছে দলটি। ১৬ সেপ্টেম্বর রংপুর, সৈয়দপুর ও দিনাজপুরে; ১৭ সেপ্টেম্বর বগুড়া, সান্তাহার, নওগাঁ ও রাজশাহীতে; ২১ সেপ্টেম্বর ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটে; ২৬ সেপ্টেম্বর ঝিনাইদহ, যশোর, নোয়াপাড়া ও খুলনায় এবং কুমিল্লা, ফেনী, মিরসরাই ও চট্টগ্রাম রোডে আগামী ৩০ সেপ্টেম্বর তারুণ্যের সমাবেশ করবে বিএনপি।

তারুণ্যের সমাবেশের পাশাপাশি প্রতি শুক্র ও শনিবার ঢাকায় বিশেষ গুরুত্ব দিয়ে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, সমাবেশ ও গণমিছিল করবে দলটি।

সোমবার জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত ডা. জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে এক মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, "সময় খুব কম, আসুন ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাই। আমাদের বিজয় সুনিশ্চিত।"

আন্দোলনে উদ্বুদ্ধ করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, "আসুন, জাতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে লড়াই করি।"

এর আগে, গত ২৮ জুলাই ঢাকায় বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এইদিন দলটি ২৯ জুলাইয়ে রাজধানীর প্রবেশপথে অবস্থান কর্মসূচি ঘোষণা দেয় এবং নেতাকর্মী ও সমর্থকদের ঢাকাত্যাগ না করতে বলে। সেদিন ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার পাশাপাশি পুলিশের সঙ্গে সহিংসতার মধ্য দিয়ে প্রায় পাঁচ ঘণ্টার অবস্থান কর্মসূচি শেষ হয়।

এরপর পুলিশের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ এনে ও নেতাকর্মীদের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের হওয়ার কারণে বিএনপির আন্দোলন কিছুটা পিছিয়ে যায়।

বিরোধীদলীয় নেতারা বলছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাম্প্রতিক সময়ে দলের আন্দোলন পর্যবেক্ষণ করছেন এবং বেশ কিছু ভুলত্রুটি চিহ্নিত করেছেন। বিএনপির প্রভাবশালী নেতাদের ভবিষ্যতে যেকোনো ধরনের শিথিল মনোভাবের বিরুদ্ধে  সতর্ক করেন তিনি। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, "চলমান আন্দোলনের শেষ পর্যায়ে রয়েছি আমরা, যা শীঘ্রই দৃশ্যমান হয়ে উঠবে। এবারের কর্মসূচি সরকার উৎখাত না হওয়া পর্যন্ত চলবে।"

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, "আগামী শনিবার থেকে সরকার উৎখাতের কর্মসূচি শুরু হতে যাচ্ছে, এতে কোনো বিরতি থাকবে না। সরকার উৎখাত হলেই এই আন্দোলন শেষ হবে।"
 
Related Topics

টপ নিউজ

বিএনপির কর্মসূচি / তারুণ্যের সমাবেশ / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক:টিবিএস
    জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
    সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
  • ট্রাম্পের করা পোস্ট।
    দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

Related News

  • মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা
  • দলকে চাঙ্গা করতে অক্টোবর-নভেম্বরে কাউন্সিল আয়োজনের পরিকল্পনা বিএনপির
  • তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু
  • মার্চে রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেল ১৮ জনের, আহত ৯১২: এইচআরএসএস
  • বিএনপি গণভোটের প্রস্তাব দিলেও দুই-তৃতীয়াংশ আসন পেয়ে রাতারাতি মত বদলেছে: শফিকুর রহমান

Most Read

1
ইনফোগ্রাফিক:টিবিএস
অর্থনীতি

জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

5
সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
বাংলাদেশ

সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা

6
ট্রাম্পের করা পোস্ট।
আন্তর্জাতিক

দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net