Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
মরক্কোয় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২,০০০-এর বেশি

আন্তর্জাতিক

রয়টার্স
09 September, 2023, 09:15 am
Last modified: 10 September, 2023, 09:14 am

Related News

  • ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর: ত্রাণমন্ত্রী
  • সাতক্ষীরায় এমন ভূমিকম্প আগে কখনো হয়নি: আবহাওয়া অফিস 
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • সিলেটে আবার ভূমিকম্প, এবার উৎপত্তিস্থল ছাতকে
  • সিসমোফোবিয়া কী? কম্পন শেষেও ভূমিকম্পের আতঙ্ক কেন হয়?

মরক্কোয় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২,০০০-এর বেশি

স্থানীয় সময় রাত ১১টা ১১ মিনিটে ৬.৮ মাত্রায় আঘাত হানে ভূমিকম্পটি।
রয়টার্স
09 September, 2023, 09:15 am
Last modified: 10 September, 2023, 09:14 am
ছবি: রয়টার্স

শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে মরক্কোতে শক্তিশালী এক ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। শনিবার (৯ সেপ্টেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে রাষ্ট্রীয় গণমাধ্যম হতাহতের এ তথ্য জানিয়েছে।

ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, মারাকেশের ৭২ কিমি (৪৫ মাইল) দক্ষিণ-পশ্চিমে, ১৮.৫ কিলোমিটার গভীতায় এটলাস পর্বতমালা ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল।

স্থানীয় সময় রাত ১১টা ১১ মিনিটে ৬.৮ মাত্রায় আঘাত হানে ভূমিকম্পটি। এর ১৯ মিনিট পরেই আঘাত হানে আরেকটি আফটারশক।

গত ছয় দশকের মধ্যে মরক্কোতে এটিই সবচেয়ে শক্তিশালী ও ভয়াবহ ভূমিকম্প বলে উল্লেখ করা হয়েছে।

WATCH: 6.8-magnitude earthquake hits Morocco, killing more than 300 people pic.twitter.com/sOHj2HRSMs— BNO News (@BNONews) September 9, 2023

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মারাকেশ এবং দেশের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় মানুষ মারা গেছে। এক স্থানীয় কর্মকর্তা জানান, বেশিরভাগ মৃত্যু হয়েছে পাহাড়ি এলাকায়; দুর্গম অঞ্চল হওয়ায় যেখানে পৌঁছানো কঠিন হয়ে দাঁড়িয়েছে।

ছবি: রয়টার্স

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত ২,০১২ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। সেইসঙ্গে আহত হয়েছেন ২,০৫৯ জন, যাদের মধ্যে ১,৪০৪ জনের অবস্থা গুরুতর। 

ছবি: রয়টার্স

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওগুলোতে দেখা যায়, ভূমিকম্পের ফলে অনেক ভবনের দেওয়াল ফেটে গেছে; ভবনের অংশ ধসে পড়েছে; এতে আতঙ্কিত হয়ে রাস্তায় রাত কাটিয়েছে মানুষ।

ভূমিকম্পের কেন্দ্রস্থল এটলাস পর্বতমালার প্রত্যন্ত অঞ্চলে হলেও কাসাব্লাঙ্কা, এসাউইরা এবং রাজধানী রাবাতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

Related Topics

টপ নিউজ

ভূমিকম্প / মরক্কো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 
  • সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
    ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • গ্রাফিক্স: টিবিএস
    জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
    আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

Related News

  • ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর: ত্রাণমন্ত্রী
  • সাতক্ষীরায় এমন ভূমিকম্প আগে কখনো হয়নি: আবহাওয়া অফিস 
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • সিলেটে আবার ভূমিকম্প, এবার উৎপত্তিস্থল ছাতকে
  • সিসমোফোবিয়া কী? কম্পন শেষেও ভূমিকম্পের আতঙ্ক কেন হয়?

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 

3
সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের

4
গ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

5
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

6
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net