Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
রাশিয়ার কৃষিপণ্যকে সাশ্রয়ী মূল্যের মনে করে ঢাকা, সমস্যা অর্থ প্রদান প্রক্রিয়ায়

বাংলাদেশ

ইউএনবি
07 September, 2023, 04:40 pm
Last modified: 07 September, 2023, 05:14 pm

Related News

  • ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ নেই: রাশিয়া
  • পুতিন-জেলেনস্কি বৈঠকের কোনো পরিকল্পনা নেই: রুশ পররাষ্ট্রমন্ত্রী
  • যুক্তরাষ্ট্র-রাশিয়া আলোচনার পর ইউক্রেনকে যুদ্ধের জন্য দায়ী করলেন ট্রাম্প
  • বাইডেন প্রশাসনের ‘নিষেধাজ্ঞা’ প্রত্যাহারে আলোচনা করেছেন ল্যাভরভ ও রুবিও: রাশিয়া
  • ইউক্রেনে পরাজয় ঠেকাতে ‘যেকোনো পন্থা’ অবলম্বন করবে রাশিয়া: ল্যাভরভ

রাশিয়ার কৃষিপণ্যকে সাশ্রয়ী মূল্যের মনে করে ঢাকা, সমস্যা অর্থ প্রদান প্রক্রিয়ায়

রাশিয়া জি-টু-জি( দুই দেশের সরকারি পর্যায়ে চুক্তি) ভিত্তিতে বিভিন্ন খাদ্যপণ্য, যেমন- হলুদ মটর, ছোলা, লাল মসুর, সবুজ মসুর ডাল এবং সূর্যমুখী তেল সরবরাহে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী।
ইউএনবি
07 September, 2023, 04:40 pm
Last modified: 07 September, 2023, 05:14 pm
ছবি: ফ্রিপিক

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ঢাকায় আসছেন। তার দেশ 'সর্বোত্তম, সবচেয়ে সাশ্রয়ী' মূল্যে বাংলাদেশে বেশকিছু কৃষিপণ্য সরবরাহ করতে আগ্রহী।

বাংলাদেশের কর্মকর্তারা রুশ মন্ত্রীর সফরকে ঘিরে এই তথ্য জানিয়েছেন।

রাশিয়া জি-টু-জি( দু দেশের সরকারি পর্যায়ে চুক্তি) ভিত্তিতে বিভিন্ন খাদ্যপণ্য, যেমন- হলুদ মটর, ছোলা, লাল মসুর, সবুজ মসুর ডাল এবং সূর্যমুখী তেল সরবরাহে- বাংলাদেশের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী।

বাংলাদেশ যদি এই সুনির্দিষ্ট ক্ষেত্রে সহযোগিতা উন্নয়নে আগ্রহী হয়, তাহলে রাশিয়ানরা বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে।

রাশিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞার আলোকে বাংলাদেশ সম্ভবত অর্থপ্রদানের সমস্যাগুলোতে ফোকাস করবে, কারণ অফারটি দামের ক্ষেত্রে খুব সাশ্রয়ী মনে হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ৭ থেকে ৮ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করবেন।

বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাকে স্বাগত জানাবেন।

নগরীর একটি হোটেলে দ্বিপক্ষীয় বৈঠকের পর বৃহস্পতিবার রাত ৮টায় যৌথভাবে সাংবাদিকদের মুখোমুখি হবেন তারা।

বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদে পররাষ্ট্রমন্ত্রী থাকা ল্যাভরভ আগামীকাল শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

সফরকালে রাশিয়া-বাংলাদেশ সম্পর্কের বর্তমান অবস্থা বিস্তারিতভাবে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

তিনি বলেন, দুই পক্ষ সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যা নিয়েও মতবিনিময় করবে।

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সফরে তারা খাদ্য, সার, জ্বালানি এবং রোহিঙ্গা সংকটের মতো বিষয় নিয়েও আলোচনা করতে পারেন।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন,'ইউক্রেন সঙ্কটের পর থেকে বিশ্বজুড়ে যে জটিল পরিস্থিতি দেখা দিয়েছে আমরা তা নিয়ে আলোচনা করব। আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা তুলে ধরব।'

রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা স্বীকার করে তিনি বলেন, যত দ্রুত সম্ভব ইউক্রেন সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য রাশিয়াকে অনুরোধ করতে পারে বাংলাদেশ।

ঢাকায় রাশিয়ার দূতাবাস জানিয়েছে, দুই দেশ দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মতামত বিনিময় করবে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ল্যাভরভের সফরে বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুটি উত্থাপন করবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'তিনি যেদিন এখানে আসবেন সেদিন আমাদের দ্বিপক্ষীয় বৈঠক হবে। রোহিঙ্গা ইস্যু সহ আমাদের অনেক দ্বিপক্ষীয় বিষয় আলোচনা করার আছে।'

বাংলাদেশ সফর শেষ করে ৯ থেকে ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে যোগ দেবেন ল্যাভরভ।

এর আগে গত বছরের নভেম্বরে ২২তম আইওআরএ মন্ত্রী পরিষদের বৈঠকে যোগ দিতে ল্যাভরভের বাংলাদেশ সফরের কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে সফরটি স্থগিত করা হয়।

দিল্লিতে, ল্যাভরভ দুটি পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে। এর মধ্যে ৯ সেপ্টেম্বর, ওয়ান প্ল্যানেট অধিবেশনে- টেকসই উন্নয়ন এবং স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর দৃষ্টি নিবদ্ধ করা; এবং ১০ সেপ্টেম্বর ওয়ান ফিউচার অধিবেশনে- গণতন্ত্রীকরণের মূল কাজগুলোর বিষয়ে বক্তব্য দেবেন ও বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোতে- বিশ্বের সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর ভূমিকাকে শক্তিশালী করার পাশাপাশি ডিজিটাল রূপান্তর বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরবেন। 

Related Topics

টপ নিউজ

সের্গেই ল্যাভরভ / ল্যাভরভের ঢাকা সফর / খাদ্যপণ্য আমদানি / অর্থ পরিশোধ ব্যবস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • ছবি: সংগৃহীত
    বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • ছবি: সংগৃহীত
    বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার
  • ফাইল ছবি: এপি
    ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে
  • ফাইল ছবি
    বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ নেই: রাশিয়া
  • পুতিন-জেলেনস্কি বৈঠকের কোনো পরিকল্পনা নেই: রুশ পররাষ্ট্রমন্ত্রী
  • যুক্তরাষ্ট্র-রাশিয়া আলোচনার পর ইউক্রেনকে যুদ্ধের জন্য দায়ী করলেন ট্রাম্প
  • বাইডেন প্রশাসনের ‘নিষেধাজ্ঞা’ প্রত্যাহারে আলোচনা করেছেন ল্যাভরভ ও রুবিও: রাশিয়া
  • ইউক্রেনে পরাজয় ঠেকাতে ‘যেকোনো পন্থা’ অবলম্বন করবে রাশিয়া: ল্যাভরভ

Most Read

1
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

2
ছবি: সংগৃহীত
বিনোদন

বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল

3
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার

5
ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net