Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
দেশের কৃষি, সেবা, জ্বালানিসহ অন্যান্য খাতে কর ছাড় চান মার্কিন বিনিয়োগকারীরা: অর্থমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 August, 2023, 03:35 pm
Last modified: 31 August, 2023, 03:40 pm

Related News

  • জুলাইয়ে মিলতে পারে আইএমএফের ১.৩ বিলিয়ন ডলার কিস্তি, অর্থনীতি সংস্কারে জোর অর্থমন্ত্রীর
  • যুদ্ধ পরিস্থিতিতে অর্থনীতিতে চাপ, জনগণকে ধৈর্য ধরার আহ্বান অর্থমন্ত্রীর
  • জিয়া স্মৃতি জাদুঘরকে দ্রুত হেরিটেজ হিসেবে ঘোষণা করা হবে: অর্থমন্ত্রী
  • রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড় পাওয়ার অপেক্ষায় সরকার: অর্থমন্ত্রী
  • ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

দেশের কৃষি, সেবা, জ্বালানিসহ অন্যান্য খাতে কর ছাড় চান মার্কিন বিনিয়োগকারীরা: অর্থমন্ত্রী

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে এক সৌজন্য বৈঠকে এ সুবিধা চেয়েছে ঢাকা সফরত ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দল। 
টিবিএস রিপোর্ট
31 August, 2023, 03:35 pm
Last modified: 31 August, 2023, 03:40 pm
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ছবি: সংগৃহীত

বাংলাদেশের কৃষি, সেবা, জ্বালানিসহ বিভিন্ন খাতে বিনিয়োগে মার্কিন বিনিয়োগকারীরা কর ছাড় চেয়েছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে এক সৌজন্য বৈঠকে এ সুবিধা চেয়েছে ঢাকা সফরত ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দল। 

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান অর্থমন্ত্রী। 

প্রতিনিধি দলের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেছেন, "বাংলাদেশে বিভিন্ন খাতে কর অবকাশ  সুবিধাসহ নানানভাবে কর ছাড় দেওয়া হয়। এসব ছাড়ের ফলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীরা লাভজনকভাবে ব্যবসা করছে। এরপরও আমেরিকান বিনিয়োগকারীদের বাড়তি সুবিধা দরকার হলে বাংলাদেশ সরকার তা বিবেচনা করবে।" 

তবে, তার আগে বিদ্যমান সুযোগ-সুবিধা পর্যালোচনা করার অনুরোধ করেছেন অর্থমন্ত্রী। 

বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মাসুদ সাদিক কোন খাতে কী কী ধরনের কর ছাড় দেওয়া হয়, সে বিষয়ক একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। 

অর্থমন্ত্রী বলেন, "বিভিন্ন খাতের প্রতিনিধিরা এসেছেন, তারা বাংলাদেশে সম্প্রসারণ করতে চান। তাদেরকে বলেছি, বাংলাদেশ বিনিয়োগের জন্য সবচেয়ে উত্তম জায়গা। এখানে  কেউ কখনো লোকসান করেনি।"

মার্কিন প্রতিনিধিরা কৃষি, অটোমোবাইল, এনার্জি খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন। সুযোগ-সুবিধা দিলে তারা বাংলাদেশে বিনিয়োগ করবেন বলে আশ্বাস দেন।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান বলেন, "ইউএস  প্রতিনিধি দল বাংলাদেশের কৃষিখাতে বিশেষ করে সয়াবিন উৎপাদন ও রপ্তানিতে বিনিয়োগ করতে চায়। এছাড়া, ক্যাশলেস ট্রানজেকশন কোম্পানি ভিসা কিছু ক্ষেত্রে ইনসেনটিভ চেয়েছে তারা। বিশেষ করে ডিজিটাল পেমেন্ট, মার্চেন্ট পেমেন্টে তারা সুবিধা চায়।" 
 
Related Topics

টপ নিউজ

অর্থমন্ত্রী / মার্কিন বিনিয়োগ / বিনিয়োগকারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • জুলাইয়ে মিলতে পারে আইএমএফের ১.৩ বিলিয়ন ডলার কিস্তি, অর্থনীতি সংস্কারে জোর অর্থমন্ত্রীর
  • যুদ্ধ পরিস্থিতিতে অর্থনীতিতে চাপ, জনগণকে ধৈর্য ধরার আহ্বান অর্থমন্ত্রীর
  • জিয়া স্মৃতি জাদুঘরকে দ্রুত হেরিটেজ হিসেবে ঘোষণা করা হবে: অর্থমন্ত্রী
  • রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড় পাওয়ার অপেক্ষায় সরকার: অর্থমন্ত্রী
  • ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net