Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
গেম্বলিং কিং স্ট্যানলি হো'র চিরবিদায়

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 May, 2020, 05:10 pm
Last modified: 26 May, 2020, 06:46 pm

Related News

  • আন্তর্জাতিক রাইটার্স ওয়ার্কশপে অংশ নিতে হংকং গেলেন কথাসাহিত্যিক মশিউল আলম
  • যে ছবি হয়ে উঠল হংকংয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রতীক
  • হংকংয়ের ভবনে আগুন লাগার কারণ নির্মাণকালে ব্যবহৃত অনিরাপদ ও নিম্নমানের জাল
  • হংকংয়ে বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুনে নিহত বেড়ে ১২৮, এখনও নিখোঁজ অনেকে
  • হংকংয়ে বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুনে নিহত বেড়ে ১৪

গেম্বলিং কিং স্ট্যানলি হো'র চিরবিদায়

এশিয়ার সর্ববৃহৎ ক্যাসিনো সাম্রাজ্যের কুলপতি স্ট্যানলি হো ৯৮ বছর বয়সে মারা গেছেন। 'জুয়ার রাজধানী' হিসেবে লাস ভেগাসের খ্যাতি কেড়ে নিয়ে মাকাউয়ের নামের সঙ্গে সেটি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে মূল ভূমিকা রেখেছিলেন তিনি।
টিবিএস ডেস্ক
26 May, 2020, 05:10 pm
Last modified: 26 May, 2020, 06:46 pm
গেম্বলিং কিং স্ট্যানলি হো। ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট

এশিয়ার সবচেয়ে বড় ক্যাসিনো সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ও অর্ধ শতকের শাসনকর্তা স্ট্যানলি হো হুং-সান আজ মঙ্গলবার দুপুরে ৯৮ বছর বয়সে মারা গেছেন। 'জুয়ার রাজধানী' হিসেবে লাস ভেগাসের খ্যাতি কেড়ে নিয়ে মাকাউয়ের নামের সঙ্গে সেটি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে মূল ভূমিকা রেখেছিলেন তিনি।

মৃত্যুকালে চার স্ত্রীর ঘরে ১৭ সন্তানের মধ্যে ১৫ সন্তান রেখে গেছেন তিনি। তার দুই সন্তান ও এক স্ত্রী আগেই মারা গেছেন। বলে রাখা ভালো, প্রচলিত বৈবাহিক রীতি না মানলেও নিজের চার জীবনসঙ্গিনীকে তিনি স্ত্রী বলেই পরিচয় করিয়ে দিতেন।

পরিবার-পরিজন পাশে নিয়ে, বাবার মৃত্যু সংবাদ জানাচ্ছেন পানসি হো চিউ-কিং

আজ মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টায় তিনি হংকং স্যানাটোরিয়াম অ্যান্ড হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তার দ্বিতীয় স্ত্রীর ঘরের বড় সন্তান পানসি হো চিউ-কিং বলেন। পানসি বলেন, 'যদিও জানতাম এমন দিন আসবে, তবু মেনে নিতে পারছি না।' খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।

হো এমন এক জুয়ার রাজ্য রেখে গেছেন, মাকাউ সরকারের আয় করা প্রায় অর্ধেক করই আসে যেটি থেকে। এ কারণে জীবিতকালেই তার নামে একটি এভিনিউর নামকরণ করেছে সরকার। এটি মাকাউয়ে কোনো জীবিত ব্যক্তির নামে এভিনিউর নামকরণের প্রথম ঘটনা।

যুগের পর যুগ ধরে হো ছিলেন এশিয়ার অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি। নিজের ৯৭তম জন্মদিনের কয়েক মাস আগে, ২০১৮ সালে তিনি যখন অবসর গ্রহণ করেন, তখন তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ছিল ৬ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার।

হংকংয়ের প্রপার্টি ইন্ডাস্ট্রির দাপুটে সংগঠন দ্য রিয়েল এস্টেট ডেভেলপারস অ্যাসোসিয়েশনের (রেডা) চেয়ারম্যান স্টুয়ার্ট লিউং চি-কিন বলেছেন, হো'র মৃত্যু হংকংয়ের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি বলেন, 'রেডার চেয়ারম্যান থাকাকালে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে প্রচুর ভূমিকা রেখেছেন হো। সরকারের কোনো চাপে কখনোই এতটুকু দমে যাননি। সবকিছুর আগে হংকংয়ের স্বার্থকেই তিনি অগ্রাধিকার দিয়েছেন।' বলে রাখা ভালো, ২০১১ সাল পর্যন্ত ২০ বছর রেডার চেয়ারম্যান ছিলেন হো।

১৯৭৯ সালে স্ট্যানলি হো

হো ছিলেন চীনের গভর্নিং বডি- চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের (সিপিপিসিসি) একজন সদস্য। বেইজিংয়ে সিপিপিসিসির এক বৈঠক চলাকালে এই ক্যাসিনো ম্যাগনেটের মৃত্যুসংবাদ ঘোষণা করে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম তাকে একজন 'দেশপ্রেমী ব্যবসায়ী' হিসেবে অভিহিত করে।

স্ট্যানলি হো'র জন্ম ১৯২১ সালের ২৫ নভেম্বর, হংকংয়ে। তিনি ছিলেন তৎকালীন হংকংয়ের বেশিরভাগ সম্পদ ও উপনিবেশকালীন ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণকারী চার পরিবারের একটির উত্তরাধিকারী। তুং ওয়াহ গ্রুপ অব হসপিটালসের চেয়ারম্যান ও ব্যবসায়ী হো কোংয়ের ১৩ সন্তানের একজন ছিলেন তিনি।

Related Topics

টপ নিউজ

স্ট্যানলি হো / গেম্বলিং / হংকং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার
  • ছবি: এক্স থেকে নেওয়া
    ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা
  • ফাইল ছবি: বাসস
    কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

Related News

  • আন্তর্জাতিক রাইটার্স ওয়ার্কশপে অংশ নিতে হংকং গেলেন কথাসাহিত্যিক মশিউল আলম
  • যে ছবি হয়ে উঠল হংকংয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রতীক
  • হংকংয়ের ভবনে আগুন লাগার কারণ নির্মাণকালে ব্যবহৃত অনিরাপদ ও নিম্নমানের জাল
  • হংকংয়ে বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুনে নিহত বেড়ে ১২৮, এখনও নিখোঁজ অনেকে
  • হংকংয়ে বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুনে নিহত বেড়ে ১৪

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

3
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

4
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

5
ছবি: এক্স থেকে নেওয়া
আন্তর্জাতিক

ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা

6
ফাইল ছবি: বাসস
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net