Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 20, 2026
শুক্রবার থেকে আবার মাঠে নামছে বিএনপিসহ সমমনা দল

বাংলাদেশ

জয়নাল আবেদীন শিশির
09 August, 2023, 09:35 am
Last modified: 09 August, 2023, 09:42 am

Related News

  • ইশরাক হোসেনের উত্থান ও পতন
  • মিষ্টির শূন্য হওয়া সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন চান ৬৮ জন
  • সব হাসপাতাল ও মেডিকেল কলেজের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই কিনে রাখার নির্দেশ
  • ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক চক্রান্তে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
  • একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী

শুক্রবার থেকে আবার মাঠে নামছে বিএনপিসহ সমমনা দল

শুক্রবার দুপুর ২টায় ঢাকা মহানগরের দুই স্থান থেকে পৃথক গণমিছিলের আয়োজন করা হয়েছে।
জয়নাল আবেদীন শিশির
09 August, 2023, 09:35 am
Last modified: 09 August, 2023, 09:42 am

১ সপ্তাহের অধিক বিরতির পর আবারো সরকার পতনের এক দফা আন্দোলনের নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। আগামী শুক্রবার ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি বাস্তবায়নে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে বলে বিএনপি সূত্র জানায়।

গত ২৮ জুলাই ঢাকায় বিপুল নেতাকর্মীর উপস্থিতিতে মহাসমাবেশ করলেও পরদিন ২৯ জুলাই ঢাকায় প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি ছিল কম। যদি পুলিশের হামলা হয়েছে, তারপর নেতাকর্মীদের কম উপস্থিতির কারণে দলটির কিছুটা সাংগঠনিক দুর্বলতা ও সমন্বয়হীনতাও প্রকাশ পেয়েছে বলে মনে করছেন দলের নেতাকর্মীরা। 

এসব প্রতিকূলতা কাটিয়ে আবারও যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে রাজপথে নামার পরিকল্পনায় নতুন এ কর্মসূচির সিদ্ধান্ত বিএনপির। এদিন অন্যান্য সমমনা অন্যান্য দল ও জোটও একই কর্মসূচি পালন করবে বলে জানা গেছে। শুক্রবার দুপুর ২টায় ঢাকা মহানগরের দুই স্থান থেকে পৃথকভাবে এ গণমিছিলের আয়োজন করা হয়েছে বলেও বিএনপি সূত্র জানায়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, 'নতুন কর্মসূচি আসবে, এরপরও আরো আসবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এই সরকারের পতন ছাড়া তাদের সামনে আর বিকল্প কিছু নেই।'

মঙ্গলবার দুপুরে চেয়ারপারসন কার্যালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবেও মির্জা ফখরুল বলেন, 'আমরা খুব দ্রুতই কর্মসূচি ঘোষণা করবো। সরকার পতনের একদফা আন্দোলন আরো জোরদার হবে।'

জানা গেছে, এবারের কর্মসূচিতে সব দল ও মতকে এক প্লাটফর্মে আনারও চিন্তা রয়েছে বিএনপির হাইকমান্ডের। গণমিছিল কর্মসূচি বাস্তবায়নে ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপি। ইতিমধ্যে প্রস্তুতি সভাও করা হয়েছে দফায় দফায়। গতকাল মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ নিয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন দলের শীর্ষ নেতারা। এতে গণমিছিল সফল করতে দেওয়া হয়েছে দিকনির্দেশনা। সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে কঠোর বার্তাও দেওয়া হয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় নিজেদের অভ্যন্তরীণ প্রস্তুতি নেওয়ার কথাও বলা হয়েছে।

দলের নেতারা জানান, ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচির পর তেমন কোন কর্মসূচি না থাকায় নেতাকর্মীদের মধ্যে এক ধরণের হতাশা কাজ করছিলো। অনেকে মনে করছেন- সরকারের কঠোর মনোভাবের কারণে হয়তো পিছু হটতে হচ্ছে তাদের। তৃণমূল নেতাকর্মীদের এমন মনোভাবের কারণে দলকে আবারো চাঙ্গা করতে ধারাবাহিক কর্মসূচিতে ফিরছে দলটি। এখন থেকে প্রত্যেক কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে দলটি। এজন্য দলের প্রত্যেক স্তরের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে বিএনপির সাথে যুগপৎ কর্মসূচিতে না থাকলেও সরকার পতনের আন্দোলনে সক্রিয় রয়েছে জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমীর ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের টিবিএসকে বলেন, "বিএনপির সাথে আমাদের আনুষ্ঠানিক বৈঠক না হলেও যোগাযোগ হচ্ছে, খুব শীঘ্রই জামায়াতে ইসলামী মাঠের কর্মসূচি ঘোষণা করবে।"

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম টিবিএসকে বলেন, "জামায়াত আলাদা কর্মসূচি পালন করবে, তবে সময়ের প্রয়োজনে বিএনপিসহ অন্যান্য দলের সাথে আন্দোলনের মাঠে জামায়াতের দেখা হতেও পারে।"

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, নিজেদের অস্তিত্বের প্রয়োজনে দলের প্রত্যেক নেতাকর্মী এখন সংঘবদ্ধ। দলের এমন কোন নেতাকর্মী বা সমর্থক নেই যার বিরুদ্ধে মামলা নেই। এ অবস্থা থেকে উত্তরণে এবং দেশের গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে এই সরকারকে হটানো ছাড়া তাদের সামনে বিকল্প কিছু নেই। 

Related Topics

টপ নিউজ

বিএনপি / বিএনপির কর্মসূচি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী
  • ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
    ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
  • সালমান খান ও টাইগার শ্রফ। ছবি: সংগৃহীত
    সালমানের সঙ্গে যারা কাজ করবে, এরপর তাদেরই টার্গেট করা হবে: টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি করার পর বিষ্ণোই গ্যাংয়ের হুমকি
  • ফাইল ছবি/সংগৃহীত
    আজ দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক
  • মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
  • জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
    ১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

Related News

  • ইশরাক হোসেনের উত্থান ও পতন
  • মিষ্টির শূন্য হওয়া সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন চান ৬৮ জন
  • সব হাসপাতাল ও মেডিকেল কলেজের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই কিনে রাখার নির্দেশ
  • ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক চক্রান্তে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
  • একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী

2
১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
অর্থনীতি

১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা

3
সালমান খান ও টাইগার শ্রফ। ছবি: সংগৃহীত
বিনোদন

সালমানের সঙ্গে যারা কাজ করবে, এরপর তাদেরই টার্গেট করা হবে: টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি করার পর বিষ্ণোই গ্যাংয়ের হুমকি

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

আজ দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক

5
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
বাংলাদেশ

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’

6
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net