Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
ভয়াবহ বন্যা পরিস্থিতিতেও খোলা চট্টগ্রামের প্রাথমিক বিদ্যালয়, অভিভাবকদের দুশ্চিন্তা-ক্ষোভ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 August, 2023, 03:05 pm
Last modified: 08 August, 2023, 03:34 pm

Related News

  • মেঘ বিস্ফোরণ কী এবং তাপমাত্রা বাড়লে কেন এটি আরও বিপজ্জনক হয়?
  • বন্যা পরিস্থিতি নিয়ে বিএনপির মনিটরিং সেল গঠন
  • টেক্সাসে আকস্মিক বন্যা: ১৫ শিশুসহ ৫১ জনের মৃত্যু, চলছে উদ্ধার তৎপরতা
  • সিলেটের সাদা পাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
  • বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭১, বেশি প্রাণহানি ফেনীতে

ভয়াবহ বন্যা পরিস্থিতিতেও খোলা চট্টগ্রামের প্রাথমিক বিদ্যালয়, অভিভাবকদের দুশ্চিন্তা-ক্ষোভ

চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, বর্তমানে চট্টগ্রামের ১৯২টি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি প্রবেশ করেছে। এ অবস্থায় প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধের দাবী জানিয়েছেন অভিভাবক ও শিক্ষকরা।
টিবিএস রিপোর্ট
08 August, 2023, 03:05 pm
Last modified: 08 August, 2023, 03:34 pm
ছবি- টিবিএস

চট্টগ্রাম ও বান্দরবানে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। পানিবন্দি হয়ে পড়েছেন ২০ লাখ মানুষ। এ পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। এ অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলেও খোলা রাখা হয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলো। এতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা।

চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, বর্তমানে চট্টগ্রামের ১৯২টি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি প্রবেশ করেছে। এ অবস্থায় প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধের দাবী জানিয়েছেন অভিভাবক ও শিক্ষকরা।

গতকাল চট্টগ্রামের হাটহাজারীতে বন্যার পানিতে ডুবে নিপা পালিত (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়।

এর আগে ২০২২ সালের আগষ্ট মাসে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে সারাদেশে ৯ জনের মৃত্যু হয়। কিন্তু সেই দুর্যোগেও দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা রাখা হয়েছিল।

নগরের চান্দগাঁও শমশের পাড়া এলাকার বাসিন্দা মনোয়ারা বেগম বলেন, ‌"ঘরের ভেতর পানি চলে এসেছে। রাস্তায় একগলা পানি। এ অবস্থায়ও বাচ্চাদের স্কুলগুলো খোলা রাখা হয়েছে। অনেক অবিভাবক বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন।"

ছবি- টিবিএস

নগরের মোহরা রাজাখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা জানান, বৃষ্টিতে বহদ্দারহাট থেকে কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত পুরো সড়কই পানিতে তলিয়ে গেছে। কিন্তু স্কুল খোলা থাকায় বাধ্য হয়ে ভোগান্তি নিয়ে স্কুলে আসতে হচ্ছে। এর আগেও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় মাধ্যমিক ও কলেজ বন্ধ দেওয়া হলেও প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা হয়। ফলে হাজার হাজার শিক্ষার্থীদের নিয়ে শিক্ষক ও অবিভাবকরা দুশ্চিন্তায় থাকেন।

এ বিষয়ে জানতে চাইলে জেলা শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, "এখন পর্যন্ত আমরা ১৯২টি প্রাথমিক স্কুলে পানি প্রবেশের খবর পেয়েছি। পাশাপাশি রাস্তাঘাট ডুবে যাওয়ায় অনেক স্কুলেই শিক্ষার্থীরা আসতে পারছেনা। আমরা ওইসব স্কুলে পাঠক্রম বন্ধ করে দিয়েছি, তবে অফিস কার্যক্রম চলছে। স্কুল বন্ধের সিদ্ধান্তটি পুরোপুরি মন্ত্রণালয়ের।"

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আসাদুজ্জামান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের ধারণা নেই। বিষয়টি নিয়ে আমরা জরুরিভাবে বসতে যাচ্ছি। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।"

টানা কয়েকদিন ধরে চট্টগ্রামে প্রবল বৃষ্টি হচ্ছে। এতে নগরের বিভিন্ন নিচু এলাকা তলিয়ে যাচ্ছে, বহু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এছাড়া একাধিক স্থানে পাহাড় ধসের ঘটনাও ঘটেছে।

অন্যদিকে, সোমবার সন্ধ্যা পর্যন্ত তার আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বান্দরবানে। সেখানে বৃষ্টিপাত এখনও অব্যাহত রয়েছে।

Related Topics

টপ নিউজ

বন্যা পরিস্থিতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • মেঘ বিস্ফোরণ কী এবং তাপমাত্রা বাড়লে কেন এটি আরও বিপজ্জনক হয়?
  • বন্যা পরিস্থিতি নিয়ে বিএনপির মনিটরিং সেল গঠন
  • টেক্সাসে আকস্মিক বন্যা: ১৫ শিশুসহ ৫১ জনের মৃত্যু, চলছে উদ্ধার তৎপরতা
  • সিলেটের সাদা পাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
  • বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭১, বেশি প্রাণহানি ফেনীতে

Most Read

1
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net