Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
২৪ লাখ টাকা খরচ করে ‘মানব কুকুর’ হলেন জাপানি ব্যক্তি!

অফবিট

হিন্দুস্তান টাইমস
30 July, 2023, 10:25 pm
Last modified: 31 July, 2023, 08:27 pm

Related News

  • প্রেমিকাকে পাশ করাতে মেয়ে সেজে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন যুবক!
  • শাহেদ চৌধুরী: বিশেষ দিনে শুভকামনা জানানো যার নেশা!
  • কুমিরের চোখে কামড়ে বেঁচে ফিরলেন অস্ট্রেলিয়ান কৃষক 
  • শর্টকাট রাস্তা বানাতে এক্সক্যাভেটর দিয়ে চীনের গ্রেট ওয়াল কেটে ফেললেন শ্রমিকরা
  • বেস্টসেলার লেখকের প্রকাশনা উৎসবে কেউ এলো না!

২৪ লাখ টাকা খরচ করে ‘মানব কুকুর’ হলেন জাপানি ব্যক্তি!

হিন্দুস্তান টাইমস
30 July, 2023, 10:25 pm
Last modified: 31 July, 2023, 08:27 pm
ছবি: সংগৃহীত

মানুষের তো কতরকম শখ থাকে। কেউ চান লাখ টাকা জমিয়ে বাড়ি করবেন। কেউ বা একটি ঝাঁ চকচকে গাড়ি। তবে এর বাইরেও অনেকের অনেক স্বপ্নই থাকে। যেমন জাপানের এক ব্যক্তি চেয়েছিলেন কুকুর হতে। কুকুর হওয়ার স্বপ্ন অনেকদিন মনে পুষে রেখেছিলেন তিনি। অবশেষে তা যেন সত্যি হল। 

কুকুর হয়ে চার পায়ে রাস্তায় হেঁটে বেরিয়ে নিজের দীর্ঘ দিনের মনস্কামনা পূর্ণ করলেন জাপানের ওই ব্যক্তি। 

তবে এই স্বপ্ন এমনি এমনি সত্যি হয়নি। কুকুর হবেন বলে অনেক পরিশ্রম করে লাখ লাখ টাকা জমাতে হয়েছে তাকে। তারপর নামীদামি সংস্থার সঙ্গে দীর্ঘ আলোচনা করে মাসের পর মাস অপেক্ষা করে তবে কুকুর হয়েছেন তিনি। কীভাবে এটা সম্ভব হয়েছে, সে সবই তিনি জানিয়েছেন সংবাদমাধ্যমকে।

 'টোকো' নামের কুকুরটি সাজতে তাঁকে যেতে হয় নামী পোশাক নির্মাণকারী সংস্থার কাছে। জাপানি সংস্থা জিপেট মূলত টিভি শো ও সিনেমার জন্য পোশাক তৈরি করে থাকে। সেই সংস্থার দ্বারস্থ হন তিনি। তাদের কাছেই তিনি অনুরোধ করেন কুকুরের পোশাক বানিয়ে দিতে। একটি অবিকল কুকুরের মতো দেখতে লাগবে, এমন পোশাক বানানো মোটেই মুখের কথা নয়। তাই সংস্থার তরফেও বেশ ভালো অঙ্ক দাবি করা হয়। 

কুকুরের ওই পোশাকটি তৈরি করতে মোট ২২ হাজার ডলার খরচ করতে হয়েছে জাপানি ব্যক্তিকে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ লাখ টাকার সমান।

মনস্কামনা পূর্ণ হওয়ার পর রাস্তায় বেরিয়ে একটি ভিডিও-ও করেন তিনি। মানব কুকুর বা হিউম্যান ডগের সেই ভিডিয়ো ইউটিউব চ্যানেলে তিনিই আপলোড করেছেন। সেখানে তাকে দেখা যায়, একটি মেয়ের সঙ্গে হেঁটে বেড়াতে। প্রসঙ্গত, মেয়েটি এখানে কুকুরের মালিক। 

ভিডিওতে টোকোকে রাস্তার অন্যান্য কুকুরের সঙ্গে ভাব জমাতেও দেখা গিয়েছে। কুকুরের গায়ে গিয়ে গন্ধ শোঁকা থেকে লেজ নাড়ার মতো কাজও সে করে। অন্যদিকে অন্য কুকুররাও টোকোকে দেখে এগিয়ে আসে। গায়ের গন্ধ শুঁকে বন্ধুত্ব পাতানোর চেষ্টা করে। 

পোশাকের এমনই গুণ, কুকুরের খোলসে যে মানুষ লুকিয়ে রয়েছে সে কথা তারা জানতেই পারেনি। কুকুরের মতো ডিগবাজি থেকে অন্যান্য পরিচিত অঙ্গভঙ্গিও করছিল টোকো। এমনকি সাজসজ্জা এতটাই বাস্তবধর্মী ছিল যে, অনেকেই কুকুরকে আদর করতে এগিয়ে আসেন।

Related Topics

টপ নিউজ

মানব কুকুর / হিউম্যান ডগ / আজব শখ / অফবিট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • প্রেমিকাকে পাশ করাতে মেয়ে সেজে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন যুবক!
  • শাহেদ চৌধুরী: বিশেষ দিনে শুভকামনা জানানো যার নেশা!
  • কুমিরের চোখে কামড়ে বেঁচে ফিরলেন অস্ট্রেলিয়ান কৃষক 
  • শর্টকাট রাস্তা বানাতে এক্সক্যাভেটর দিয়ে চীনের গ্রেট ওয়াল কেটে ফেললেন শ্রমিকরা
  • বেস্টসেলার লেখকের প্রকাশনা উৎসবে কেউ এলো না!

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net