Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগের ৫ ঘণ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 July, 2023, 07:00 pm
Last modified: 29 July, 2023, 07:06 pm

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনে চার মানদণ্ডে প্রার্থী বাছাই করবে বিএনপি; ঝুঁকি এড়াতে প্রস্তুত রাখবে বিকল্প প্রার্থী
  • বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত
  • দায় স্বীকার করে এগিয়ে এলে আ. লীগের সঙ্গে পুনর্মিলন সম্ভব: তথ্য উপদেষ্টা
  • অপরাধের বিরুদ্ধে দলের কঠোর অবস্থান, আতঙ্কে বিএনপি নেতাদের একাংশ
  • মিরপুরে উচ্ছেদ অভিযানে হকারদের সঙ্গে সংঘর্ষ; সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর

সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগের ৫ ঘণ্টা

পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সকাল ১১টার দিকে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। পুলিশ সমাবেশে বাধা দিলে রাজধানীর যাত্রাবাড়ী, গাবতলী ও ধোলাইখালে সংঘর্ষ হয়।
টিবিএস রিপোর্ট
29 July, 2023, 07:00 pm
Last modified: 29 July, 2023, 07:06 pm
ছবি: সংগৃহীত

শনিবার (২৯ জুলাই) ঢাকার প্রবেশপথে বিরোধী দল বিএনপির পাঁচ ঘণ্টার অবস্থান কর্মসূচি শেষ হয়েছে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের মধ্য দিয়ে। 

পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সকাল ১১টার দিকে দলের নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। পুলিশ সমাবেশে বাধা দিলে রাজধানীর যাত্রাবাড়ী, গাবতলী ও ধোলাইখালে সংঘর্ষ হয়।

গাবতলী থেকে বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ ৩০ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশের হামলার সময় আহত দলের জ্যেষ্ঠ নেতা গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির আরও ৭-৮ জনকে যাত্রাবাড়ী থেকে আটক করা হয়েছে। তবে আটকের কয়েক ঘণ্টা পর গয়েশ্বরকে ছেড়ে দেওয়া হয়।

রাজধানীর শ্যামলী এলাকায় পুলিশের একটি ভ্যানে এবং মাতুয়াইলে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক (মিডিয়া) ফারুক হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, মাতুয়াইলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশের যুগ্ম কমিশনার মেহেদী হাসানসহ অন্তত সাত পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিকেলে শ্যামলীতে পুলিশ ভ্যান ছাড়াও আরও কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এছাড়া সাভারের আশুলিয়াতেও দুটি বাস ভাঙচুর ও তারমধ্যে একটিতে অগ্নিসংযোগ করা করা হয়। 

গাবতলী এসএ খালেক বাসস্টেশন থেকে বিএনপির আরও কয়েকজন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করতে এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন জোরদার করছে বিএনপি।
অন্যদিকে আওয়ামী লীগ যে কোনো মূল্যে বিরোধী আন্দোলনকে প্রতিহত করার অঙ্গীকার করেছে।

পুলিশের নিষেধাজ্ঞার মধ্যে অবস্থান

ক্রমবর্ধমান সহিংসতা ও সংঘর্ষের আশঙ্কার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলার অবনতি এবং জনদুর্ভোগের গোয়েন্দা প্রতিবেদন বিবেচনায় তারা রাজধানীর প্রবেশপথে বিএনপি ও আওয়ামী লীগকে এ ধরনের কর্মসূচি পালন করতে দেবে না।

ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।

উত্তরা বিএনএস সেন্টার, গাবতলীর এসএ খালেক বাসস্টেশন, নয়াবাজার ও যাত্রাবাড়ী ঘুরে দেখা যায়, কয়েক শ' পুলিশ ও আনসার সদস্য সেখানে অবস্থান নিয়েছে। এলাকায় কাউকে জড়ো হতে দিচ্ছে না তারা।

বিএনপির কয়েকজন নেতা গাবতলীতে একত্রিত হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।

ডিএমপির এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীন দল সমাবেশ করার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিলেও তারা রাজপথে সতর্ক থাকে।

শনিবার ডিএমপি সব রাজনৈতিক কর্মসূচির অনুমতি না দিলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সদস্যরা শহরের প্রবেশপথে জড়ো হন।

Related Topics

টপ নিউজ

রাজনীতি / সহিংসতা / পেট্রোল বোমা / বিএনপি / আওয়ামী লীগ / পুলিশের সাথে সংঘর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • ছবি: সংগৃহীত
    বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • ছবি: সংগৃহীত
    বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার
  • ফাইল ছবি: এপি
    ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে
  • ফাইল ছবি
    বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনে চার মানদণ্ডে প্রার্থী বাছাই করবে বিএনপি; ঝুঁকি এড়াতে প্রস্তুত রাখবে বিকল্প প্রার্থী
  • বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত
  • দায় স্বীকার করে এগিয়ে এলে আ. লীগের সঙ্গে পুনর্মিলন সম্ভব: তথ্য উপদেষ্টা
  • অপরাধের বিরুদ্ধে দলের কঠোর অবস্থান, আতঙ্কে বিএনপি নেতাদের একাংশ
  • মিরপুরে উচ্ছেদ অভিযানে হকারদের সঙ্গে সংঘর্ষ; সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর

Most Read

1
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

2
ছবি: সংগৃহীত
বিনোদন

বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল

3
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার

5
ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net