Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
অবস্থান কর্মসূচি পালনে আ.লীগ-বিএনপি কাউকেই অনুমতি দেয়নি ডিএমপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 July, 2023, 09:00 am
Last modified: 29 July, 2023, 09:59 am

Related News

  • সংরক্ষিত নারী আসনে শরিক দল থেকে কয়েকজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কথা বিবেচনা করছে বিএনপি
  • বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার
  • কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ফরিদপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নারীরা সংরক্ষিত আসনে মনোনয়ন পাবেন: রিজভী

অবস্থান কর্মসূচি পালনে আ.লীগ-বিএনপি কাউকেই অনুমতি দেয়নি ডিএমপি

এর আগে, বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন আজ (২৯ জুলাই) ঢাকার সকল প্রবেশমুখে সকাল ১১টা থেকে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয়।
টিবিএস রিপোর্ট
29 July, 2023, 09:00 am
Last modified: 29 July, 2023, 09:59 am

আজ (২৯ জুলাই) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকার সকল প্রবেশমুখে ক্ষমতাসীন আওয়ামী লীগ বা বিএনপিকে অবস্থান কর্মসূচি পালনের অনুমতি দিচ্ছে না ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

শুক্রবার (২৮ জুলাই) রাতে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, "শনিবার (২৯ জুলাই) বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন রাজধানীর ঢাকার সকল প্রবেশমুখে সকাল ১১ টা হতে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে। উক্ত রাজনৈতিক দলগুলো ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিকট হতে এই অবস্থান কর্মসূচি পালনের জন্য কোনো অনুমতি গ্রহণ করেনি।" 

তিনি আরও বলেন, "আইনশৃঙ্খলা অবনতির গোয়েন্দা প্রতিবেদন ও জনদুর্ভোগের বিষয় বিবেচনায় আগামীকালের সকল রাজনৈতিক দলের অবস্থান কর্মসূচি পালনে ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেওয়া হলো না।"

শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উত্তরা বিএনএস কেন্দ্রের বিপরীতে, গাবতলী এসএ খালেক বাস স্টেশনের সামনে, নয়াবাজার বিএনপি কার্যালয়ের সামনে এবং যাত্রাবাড়ীর দনিয়া কলেজের কাছাকাছি- মোট চারটি পয়েন্টে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি। শুক্রবার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।

অন্যদিকে, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর 'শান্তি সমাবেশ' চলাকালীন তারাও আজ সকাল ১১টা থেকে আব্দুল্লাহপুর, টঙ্গী, গাবতলী, আমিনবাজার, বাবুবাজার, সাইনবোর্ড, কাঁচপুর ও যাত্রাবাড়ী এলাকায় আবারও পাল্টা কর্মসূচি 'শান্তি সমাবেশ'-এর ঘোষণা দিয়েছে। 

একই সময়ে প্রধান দুই রাজনৈতিক দলের অবস্থান কর্মসূচির কারণে রাজধানীতে যাতায়াত ও ব্যবসাবাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া, দুই পক্ষের সমর্থকদের মধ্যে রাজপথে সংঘর্ষের আশঙ্কায় সরকার ইতোমধ্যেই ওইসব এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, শুক্রবারে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশ থেকে ফেরার সময় ক্ষমতাসীন দলের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত  এবং আরও চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, শুক্রবার রাতে ডিএমপি কমিশনার বলেন, "রাজনৈতিক কর্মকাণ্ডের নামে কাউকে রাস্তা অবরোধ করতে দেওয়া হবে না। যেই করবে আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।"

র‌্যাবের আইন ও গণমাধ্যম পরিচালক খন্দকার আল মঈনও একই কথা বলেছেন।

তিনি বলেন, যেকোনো নৈরাজ্য এড়াতে শহরের বিভিন্ন চেকপোস্টে ফোর্স মোতায়েন করবে র‍্যাব।

ডিএমপি নিষেধাজ্ঞা জারি করার আগে শুক্রবার নয়াপল্টনে বিএনপির সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, রাজনৈতিক কর্মসূচি পালনে আর পুলিশের অনুমতি নেবে না দল।

বিএনপির এই নেতা বলেন, তারা শনিবারের কর্মসূচির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন; এ বিষয়ে আর অনুমোতি চাওয়া হবে না। 

"আমরা জনগণের অধিকারের জন্য এই আন্দোলন করছি। অনুমতি ছাড়াই দেশের যেকোনো স্থানে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক কর্মসূচি পালন করব। কেউ আমাদের বাধা দিতে পারবে না," যোগ করেন তিনি।  

 

Related Topics

টপ নিউজ

অবস্থান কর্মসূচি / আওয়ামী লীগ / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • সংরক্ষিত নারী আসনে শরিক দল থেকে কয়েকজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কথা বিবেচনা করছে বিএনপি
  • বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার
  • কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ফরিদপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নারীরা সংরক্ষিত আসনে মনোনয়ন পাবেন: রিজভী

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net