Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 23, 2026
চাঁদ না থাকলে কী হতো?

ফিচার

নাইন প্ল্যানেটস
30 July, 2023, 12:50 pm
Last modified: 30 July, 2023, 12:58 pm

Related News

  • মার্গারেট হ্যামিলটন: ‘সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং’ ধারণার পথিকৃৎ, যার কোড মানুষকে পৌঁছে দিয়েছিল চাঁদে
  • শুধু পৃথিবী নয়, চাঁদের আশপাশেও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে মার্কিন সেনাদের: ট্রাম্পের শীর্ষ সামরিক উপদেষ্টা
  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা
  • চাঁদে আলোর ঝলকানি, আকাশে ভাসমান বস্তু: কী আছে পেন্টাগনের প্রকাশ করা নতুন ইউএফও নথিতে?

চাঁদ না থাকলে কী হতো?

পৃথিবীর জীবন প্রভাবিত হয় চাঁদের দ্বারা। এ উপগ্রহ আমাদের সাগর-মহাসাগর, আবহাওয়া, এমনকি আমাদের দিনের ব্যাপ্তিকেও প্রভাবিত করে। চাঁদ না থাকলে জোয়ার-ভাটা কমে যাবে, রাত হয়ে পড়বে নিশ্ছিদ্র অন্ধকার, ঋতুগুলো বদলে যাবে, আর বদলে যাবে আমাদের দিনের দৈর্ঘ্য।
নাইন প্ল্যানেটস
30 July, 2023, 12:50 pm
Last modified: 30 July, 2023, 12:58 pm
ছবি: নাসা

পৃথিবীর সঙ্গে চাঁদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাঁদ না থাকলে মানুষ হিসেবে আমাদের রোজকার জীবনে ব্যাপক পরিবর্তন আসত।

প্রথম ও সবচেয়ে সুস্পষ্ট পরিবর্তন আসত রাতের বেলায়। চাঁদ না থাকলে রাত হতো অবিশ্বাস্য রকমের অন্ধকার, কারণ সূর্য থেকে আলো গ্রহণ করে চাঁদ রাতে পৃথিবীতে আলো দেয়। বিজ্ঞানীদের মতে, রাতের বেলায় চাঁদ না থাকলে মানবসৃষ্ট আলো ছাড়া আমরা আমাদের মুখের সামনে হাত ধরেও তা দেখতে পারতাম না। 

তবে চাঁদ না থাকলে শুধু রাতই ঘোর অন্ধকার হয়ে যাবে, তা নয়—আমাদের দিনও বদলে যাবে। পৃথিবী যেমন মাধ্যাকর্ষণ শক্তি প্রয়োগ করে, চাঁদও তেমনি পৃথিবীর ওপর মহাকর্ষ বল খাটায়। চাঁদের মহাকর্ষ বল প্রয়োগের কারণে পৃথিবীর ঘূর্ণন ধীর হয়ে যায়। চাঁদের এই টানের ফলে পৃথিবীর বিষুবরেখার কাছে একটি স্ফীতি তৈরি হয়, এর ফলে মেরুতে পানির স্তর নিচে নেমে যায়।

চাঁদের মহাকর্ষের ফলে পৃথিবীর মহাসাগরগুলোতে জোয়ার-ভাটা হয়। প্রবহমান পানি ও ঘূর্ণায়মান পৃথিবীর মধ্যে সামান্য ঘর্ষণ হয়। এই ঘর্ষণ পৃথিবীর ঘূর্ণনকে কিছুটা ধীর করে দেয়। যদি চাঁদ না থাকে, তাহলে পানি সারা গ্রহে সমানভাবে ছড়িয়ে পড়তে পারবে—এর ফলে ঘর্ষণের পরিমাণ কমে যেতে পারে।

এর অর্থ হলো পৃথিবীর ঘূর্ণনের গতি ধীর হবে না। এতে দিনের সময়, অর্থাৎ ব্যাপ্তি বদলে যাবে। চাঁদ ছাড়া পৃথিবীতে আমাদের দিন হবে ৬ বা ১২ ঘণ্টার, এখনকার মতো ২৪ ঘণ্টার নয়। দিন ছোট হয়ে গেলে ক্যালেন্ডার বছরে আরও বেশিসংখ্যক দিন থাকত। এক বছরে ৩৬৫ দিনের বদলে ১ হাজারের বেশি দিন থাকত তখন।

যেহেতু চাঁদ পৃথিবীর পানির উচ্চতা ও গতিবিধিকে প্রভাবিত করে, তাই আমাদের সমুদ্রের জোয়ার সঙ্কুচিত হবে। মহাসাগর যেখানটায় চাঁদের দিকে ফুলে ওঠে অথবা চাঁদ যে স্থানে সমুদ্রকে নিজের দিকে টেনে নেয়, সেখানে জোয়ার ঘটে। আর সমুদ্রের পরস্পর বিপরীত যে দুটি স্থানে জোয়ার হয়, তার সমকোণে অবস্থিত দুটি স্থানে পানি নেমে গিয়ে তখন ভাটা হয়। উল্লেখ্য, পৃথিবী অনবরত ঘুরছে। কাজেই পৃথিবী যখন ঘোরে, জোয়ার তখন ভাটায় পরিণত হয়।

বিজ্ঞানীদের মতে, চাঁদ না থাকলে জোয়ার-ভাটার আকার এখনকার এক-তৃতীয়াংশে নেমে আসত। জোয়ার এখনকার তুলনায় অনেক কম পরিসরে হতো, আর ভাটা হতো আরও কম পরিসরে। কারণ তখন জোয়ার-ভাটা হবে চাঁদের নয়, সূর্যের প্রভাবে। আর পৃথিবীর ওপর সূর্যের আকর্ষণ বল দুর্বল, ফলে জোয়ার কমে যাবে।

পৃথিবীর ঘূর্ণনগতির পরিবর্তন এ গ্রহের আবহাওয়ার ধরনকে প্রভাবিত করে। চাঁদের আকর্ষণ বল যদি পৃথিবীর ঘূর্ণনের গতি ধীর করে দেয়, তাহলে চাঁদ আমাদের গ্রহের বাতাস ও বাতাসের গতিকেও প্রভাবিত করে। চাঁদ না থাকলে পৃথিবীতে বাতাসের গতি অনেক বেড়ে যেত। চাঁদ ছাড়া বাতাস অনেক দ্রুতগতির ও শক্তিশালী হয়ে যেত।

এছাড়া চাঁদ না থাকলে ঋতুগুলোতে আমূল বদল আসবে। পৃথিবীর হেলে যাওয়ার কোণকে প্রভাবিত করে চাঁদ। এখন পৃথিবী সাড়ে ২৩ ডিগ্রি কোণে কাত হয়ে আছে। অর্থাৎ আমাদের গ্রহটি মহাশূন্যে বসে থাকার কারণে একদিকে কিছুটা হেলে পড়েছে। এই হেলে পড়ার কারণে নানা ঋতুর আগমন-প্রস্থান ও আবহাওয়ায় পরিবর্তন আসে। চাঁদের টান না থাকলে পৃথিবীর এই হেলে থাকার কোণ বদলে যেত। চাঁদের অনুপস্থিতিতে পৃথিবীর এই হেলে থাকার পরিমাণ কমে অথবা বেড়ে যাবে। পৃথিবীর হেলে থাকার কোণ বেড়ে গেলে সবগুলো ঋতুই হবে তীব্র ও বৈরী। আর হেলে থাকার কোণ কমে গেলে পৃথিবী থেকে এত সব ঋতু উধাওই হয়ে যাবে—অর্থাৎ কোনো ঋতুই থাকবে না।

পৃথিবীর জীবন প্রভাবিত হয় চাঁদের দ্বারা। এ উপগ্রহ আমাদের সাগর-মহাসাগর, আবহাওয়া, এমনকি আমাদের দিনের ব্যাপ্তিকেও প্রভাবিত করে। চাঁদ না থাকলে জোয়ার-ভাটা কমে যাবে, রাত হয়ে পড়বে নিশ্ছিদ্র অন্ধকার, ঋতুগুলো বদলে যাবে, আর বদলে যাবে আমাদের দিনের দৈর্ঘ্য।

 

Related Topics

টপ নিউজ

চাঁদ / পৃথিবী / মাধ্যাকর্ষণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
    অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর
  • সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
    ‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ছবি: সংগৃহীত
    বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের ব্যবস্থা করবে জাপান: নিক্কেই এশিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টঙ্গীতে ৭ বছর বয়সী শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
  • আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক
  • বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও আত্রাই নদীতে সাকার ফিশ প্রাকৃতিকভাবে বংশবিস্তার করে স্থায়ী অবস্থান তৈরি করেছে। ছবি: মেহেদি হাসান
    যে মাছ কেউ চায় না, সেটাই এখন দখল করে নিচ্ছে ঢাকার নদীগুলো; হুমকিতে দেশীয় মাছ

Related News

  • মার্গারেট হ্যামিলটন: ‘সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং’ ধারণার পথিকৃৎ, যার কোড মানুষকে পৌঁছে দিয়েছিল চাঁদে
  • শুধু পৃথিবী নয়, চাঁদের আশপাশেও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে মার্কিন সেনাদের: ট্রাম্পের শীর্ষ সামরিক উপদেষ্টা
  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা
  • চাঁদে আলোর ঝলকানি, আকাশে ভাসমান বস্তু: কী আছে পেন্টাগনের প্রকাশ করা নতুন ইউএফও নথিতে?

Most Read

1
বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

2
সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
আন্তর্জাতিক

‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী

3
প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের ব্যবস্থা করবে জাপান: নিক্কেই এশিয়া

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টঙ্গীতে ৭ বছর বয়সী শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার

5
আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক

6
বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও আত্রাই নদীতে সাকার ফিশ প্রাকৃতিকভাবে বংশবিস্তার করে স্থায়ী অবস্থান তৈরি করেছে। ছবি: মেহেদি হাসান
ফিচার

যে মাছ কেউ চায় না, সেটাই এখন দখল করে নিচ্ছে ঢাকার নদীগুলো; হুমকিতে দেশীয় মাছ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net