Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
নোলানের 'ওপেনহাইমার' সিনেমায় ভুল খুঁজে বের করলেন শ্যেনদৃষ্টির দর্শক! 

বিনোদন

ইনডিপেনডেন্ট
27 July, 2023, 11:00 am
Last modified: 27 July, 2023, 12:00 pm

Related News

  • ‘কাটিং থ্রু রকস’: অস্কারে মনোনীত প্রামাণ্যচিত্রের তারকা ইরানের মোটরসাইকেল চালক ধাত্রী
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • যৌনতা, মৃত্যু আর বিশ্বাসঘাতকতা: উত্তর কোরিয়ার সিনেমায় যে দৃশ্য আগে দেখেনি কেউ
  • হাঙ্গেরীয় প্রখ্যাত চলচ্চিত্রকার বেলা টার আর নেই
  • জসিমের হুংকার আর লাভলীর জিনস দিয়ে যেভাবে দর্শক মাতিয়েছিল দোস্ত দুশমন

নোলানের 'ওপেনহাইমার' সিনেমায় ভুল খুঁজে বের করলেন শ্যেনদৃষ্টির দর্শক! 

সিনেমায় ওপেনহাইমারের চরিত্র ফুটিয়ে তোলা নিয়ে অনেকেই ব্যাপক প্রশংসা করেছেন, কিন্তু জনৈক দর্শক একটি ভুল খুঁজে বের করেছেন ১৯৪৫ সালের পটভূমিতে তৈরি একটি দৃশ্যে।
ইনডিপেনডেন্ট
27 July, 2023, 11:00 am
Last modified: 27 July, 2023, 12:00 pm
ছবি: ইউনিভার্সাল পিকচারস

হলিউড চলচ্চিত্র নির্মাতা ক্রিস্টোফার নোলানের 'ওপেনহাইমার' নিয়ে মেতে রয়েছে দুনিয়া। গত ২১ জুলাই মুক্তিপ্রাপ্ত এই ছবি নিয়ে আলোচনা-সমালোচনা, প্রশংসায় মুখর গণমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া। পারমাণবিক বোমার জনক হিসেবে পরিচিত জে. রবার্ট ওপেনহাইমারের জীবন ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিটিতে। আর নোলানের ছবি মানেই যে বিশেষ ক্যারিশমা, তা কে না জানে! কিন্তু সাড়া জাগানো ছবি 'ওপেনহাইমার'-এর একটি দৃশ্যেও ভুল খুঁজে পেয়েছেন এক দর্শক! কী সেই ভুল?

'ওপেনহাইমার' চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন কিলিয়ান মার্ফি। তিনটি আলাদা আলাদা সময়রেখার পরিপ্রেক্ষিতে এই সিনেমার গল্প বলা হয়েছে।ওপেনহাইমারের প্রাথমিক জীবন এবং এ-বম্ব নিয়ে কাজ করার দৃশ্যের সাথে একত্রিত করা হয়েছে ১৯৫৪ সালের নিরাপত্তা শুনানির সময়কালের দৃশ্য এবং ১৯৫৯ সালের লুইস স্ট্রাউসের (রবার্ট ডাউনি জুনিয়র অভিনীত) ইউএস কনফার্মেশন শুনানির দৃশ্য।

সিনেমায় ওপেনহাইমারের চরিত্র ফুটিয়ে তোলা নিয়ে অনেকেই ব্যাপক প্রশংসা করেছেন, কিন্তু জনৈক দর্শক একটি ভুল খুঁজে বের করেছেন ১৯৪৫ সালের পটভূমিতে তৈরি একটি দৃশ্যে।

জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার পর যখন ওপেনহাইমারকে বক্তৃতা দিতে ডাকা হয়, তখন উৎসাহী জনতার ভিড়ে অনেকের হাতেই ছিল যুক্তরাষ্ট্রের পতাকা। ওই দৃশ্যের ছবি যুক্ত করে সোশ্যাল মিডিয়াতে অ্যাড্রু আর ক্রেইগ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়, "সবই ঠিক ছিল, কিন্তু আমি সেই একজন যে কিনা ১৯৪৫ সালের পটভূমিতে ৫০টি তারকাসম্বলিত পতাকা ব্যবহার করার বিষয়টি নিয়ে আপত্তি জানাবো।"

It was good and all, but I'll be that guy and complain they used 50-star flags in a scene set in 1945. pic.twitter.com/nvcwpGFkzh— Andy Craig (@AndrewRCraig) July 21, 2023

উল্লেখ্য যে, ১৯৬০ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পতাকায় ৫০টি তারকা রয়েছে। কিন্তু ১৯১২ সালের ৪ জুলাই থেকে ১৯৫৯ সালের ৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের পতাকায় তারকা ছিল ৪৮টি। যদিও, সিনেমার অন্য সব জায়গায় ৪৮ তারকাসম্বলিত পতাকাই ব্যবহার করা হয়েছে।

তবে এই দর্শকের ভুল খুজে বের করার জবাবে অনেকেই যুক্তি দিয়েছেন যে, সিনেমায় এই ভুলটা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে এবং ওপেনহাইমারের স্মৃতিকে সূক্ষ্ণভাবে প্রকাশ করা হয়েছে।

তারা লিখেছেন, "ব্যক্তিগতভাবে আমি মনে করি, এই ভুলটা ইচ্ছাকৃত। কারণ রঙিন দৃশ্যগুলো ওপেনহাইমারের দৃষ্টিভঙ্গি থেকে তুলে ধরা হয়েছে, যা ছিল তার বর্তমানের স্মৃতি, আর সেটা ৫০টি তারকা সম্বলিত পতাকা ব্যবহার আরম্ভের পরের সময়েরই।"

গ্রেটা গেরউইগের 'বার্বি' মুক্তি পাওয়ার একই দিনে মুক্তি পেয়েছে ক্রিস্টোফার নোলানের 'ওপেনহাইমার'। দুটি ছবি মিলে এবছরে বক্স অফিসে সবচেয়ে বড় ঝড় তুলেছে।

Related Topics

টপ নিউজ

ক্রিস্টোফার নোলান / ওপেনহাইমার / কিলিয়ান মার্ফি / ভুল / দর্শক / সিনেমা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • ‘কাটিং থ্রু রকস’: অস্কারে মনোনীত প্রামাণ্যচিত্রের তারকা ইরানের মোটরসাইকেল চালক ধাত্রী
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • যৌনতা, মৃত্যু আর বিশ্বাসঘাতকতা: উত্তর কোরিয়ার সিনেমায় যে দৃশ্য আগে দেখেনি কেউ
  • হাঙ্গেরীয় প্রখ্যাত চলচ্চিত্রকার বেলা টার আর নেই
  • জসিমের হুংকার আর লাভলীর জিনস দিয়ে যেভাবে দর্শক মাতিয়েছিল দোস্ত দুশমন

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net