Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
ডিজিটাল নিরাপত্তা আইনের আসন্ন সংশোধনীতে খুশি হবেন সাংবাদিকেরা: আইনমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 July, 2023, 07:00 pm
Last modified: 25 July, 2023, 07:09 pm

Related News

  • ডিজিটাল নিরাপত্তা আইনে সব মামলা বাতিল; সাজাপ্রাপ্ত ও অভিযুক্তরা খালাস
  • নতুন মামলায় আনিসুল-সালমান-আমুসহ ৯ জন গ্রেপ্তার
  • ভুয়া মামলায় প্রাথমিক তদন্তেই নির্দোষ ব্যক্তিরা মুক্তি পাবেন: আসিফ নজরুল
  • ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা প্রত্যাহার, প্রমাণ ছাড়া গ্রেপ্তার নয়: আইন উপদেষ্টা
  • বীমা খাতে পরিবারতন্ত্র রোধ, গ্রাহকের স্বার্থরক্ষায় উদ্যোগ নিচ্ছে সরকার

ডিজিটাল নিরাপত্তা আইনের আসন্ন সংশোধনীতে খুশি হবেন সাংবাদিকেরা: আইনমন্ত্রী

বাংলাদেশ সরকারের ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার নিয়ে এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করে।
টিবিএস রিপোর্ট
25 July, 2023, 07:00 pm
Last modified: 25 July, 2023, 07:09 pm
আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করছে সরকার। এ লক্ষ্যে আগামী সেপ্টেম্বরে আইনটি সংসদে পেশ করা হবে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক মঙ্গলবার (২৫ জুলাই) সচিবালয়ে ইইউ-এর মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এ আইনের সংশোধনের ফলে সাংবাদিকেরা খুশি হবেন।

'আপনাদের (সাংবাদিকদের) উদ্বেগ সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এটুকু বলতে পারি যে আপনারা এ সংশোধনী নিয়ে খুশি হবেন,' সাংবাদিকদের উদ্দেশে বলেন তিনি।

মন্ত্রী এর আগে বলেছিলেন, বিষয়টি খতিয়ে দেখতে আইন মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে ছয় সদস্যের একটি দল গঠন করা হয়েছে।

এই আইনের প্রয়োগের ফলে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কি না তা খুঁজে বের করতে দলটি জাতিসংঘের মানবাধিকার কমিশন (ইউএনএইচসিআর) অফিসের সঙ্গে কাজ করছে বলে জানান তিনি।

তবে সব ধরনের মত প্রকাশের স্বাধীনতার কণ্ঠরোধ করতে ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ করে সুশীল সমাজের সদস্যরা বিতর্কিত এ আইন সংশোধনের বদলে বাতিলের আহ্বান জানিয়ে আসছেন।

'ডিজিটাল নিরাপত্তা আইন বাকস্বাধীনতা বা গণমাধ্যমের নিয়ন্ত্রণের জন্য প্রণীত হয়নি বা এ ধরনের কাজে এটি ব্যবহার করা হচ্ছে না। আইনটির অপব্যবহার রোধে ইতিমধ্যে বেশ কয়েকটি সমাধান নেওয়া হয়েছে,' আইনমন্ত্রী এর আগে বলেছিলেন।

বাংলাদেশ সরকারের ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার নিয়ে এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করে।

৭ মার্চ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৫২তম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক ডিজিটাল নিরাপত্তা আইন মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার জন্য ব্যবহার করা হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সরকারকে অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ স্থগিত করার আহ্বান জানান।

Related Topics

টপ নিউজ

ডিজিটাল নিরাপত্তা আইন / আইন সংশোধন / আইনমন্ত্রী আনিসুল হক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের
  • ছবি: ডেনিস হানসেন
    সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

Related News

  • ডিজিটাল নিরাপত্তা আইনে সব মামলা বাতিল; সাজাপ্রাপ্ত ও অভিযুক্তরা খালাস
  • নতুন মামলায় আনিসুল-সালমান-আমুসহ ৯ জন গ্রেপ্তার
  • ভুয়া মামলায় প্রাথমিক তদন্তেই নির্দোষ ব্যক্তিরা মুক্তি পাবেন: আসিফ নজরুল
  • ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা প্রত্যাহার, প্রমাণ ছাড়া গ্রেপ্তার নয়: আইন উপদেষ্টা
  • বীমা খাতে পরিবারতন্ত্র রোধ, গ্রাহকের স্বার্থরক্ষায় উদ্যোগ নিচ্ছে সরকার

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের

6
ছবি: ডেনিস হানসেন
আন্তর্জাতিক

সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net