Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
২৭ জুলাই আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের যৌথ শান্তি সমাবেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 July, 2023, 03:30 pm
Last modified: 24 July, 2023, 03:40 pm

Related News

  • আ. লীগের পক্ষে ৩ সন্তানসহ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আটক নারী
  • শুধু একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি: নাহিদ
  • আত্মসমর্পণ করে জামিন পেলেন বরিশাল জেলা আ.লীগের সাধারণ সম্পাদক তালুকদার ইউনুস
  • আ.লীগ আমলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেয়া অস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 
  • কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলা হলে বিষয়টি আইনগতভাবে দেখা হবে: মির্জা ফখরুল

২৭ জুলাই আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের যৌথ শান্তি সমাবেশ

দেশের বিভিন্ন স্থানে যুবলীগ, ছাত্রলীগের ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে এই সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন
টিবিএস রিপোর্ট
24 July, 2023, 03:30 pm
Last modified: 24 July, 2023, 03:40 pm

দেশের বিভিন্ন স্থানে যুবলীগ, ছাত্রলীগের ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ২৭ জুলাই রাজধানীতে শান্তি সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন।

আওয়ামী যুবলীগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের যৌথ শান্তি সমাবেশটি বৃহস্পতিবার বিকেল তিনটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে অনুষ্ঠিত হবে বলে জানান নেতারা। সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে বক্তব্য  রাখতে পারেন।

সোমবার (২৪ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

বিএনপির সমাবেশের পাল্টা সমাবেশ করছেন কি না এমন প্রশ্নের জবাবে যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল বলেন, "বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। রাজনৈতিক দল হিসেবে সহাবস্থানে থেকে শান্তিপূর্ণ কর্মসূচি করব।"

সাপ্তাহিক কর্মব্যস্ততার দিনে দুই দলের পাল্টাপাল্টি সমাবেশ জনদুর্ভোগ সৃষ্টি করবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা একটি স্থান জানালাম। পরে স্পট পরিবর্তন করতে পারি।"

এর আগে লিখিত বক্তব্যে মাঈনুল হোসেন খান নিখিল বলেন, 'গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই বছরের শেষ দিকে বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে, নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে দেশবিরোধী চক্র, প্রতিক্রিয়াশীল গোষ্ঠী আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অগ্নিহত্যার ড্রেস রিহার্সেল হিসেবে তারা ঢাকা শহরে অন্যতম বিদ্যাপীঠ বাংলা কলেজে সাধারণ শিক্ষার্থীর ওপর অতর্কিত হামলা চালিয়ে জ্ঞানের আলো লাইব্রেরি ভাংচুরসহ ছাত্রীদের ওপর হামলা ও শ্লীলতাহানি করে। যার ধারাবাহিকতায় বগুড়ায় একই দিনে ইয়াকুবিয়া বালিকা বিদ্যালয়ে হামলা করে শতাধিক ছাত্রীকে আহত করে। খাগড়াছড়ি ও লক্ষ্মীপুরে শান্তি সমাবেশে হামলা করে শতাধিক মানুষকে আহত করে। গত ২১ জুলাই যুবলীগের খুলনা বিভাগীয় 'তারুণ্যের জয়যাত্রা' সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে নড়াইলের পেরুলিয়া ইউনিয়ন যুবলীগ নেতা আজাদ শেখকে ওৎপেতে থাকা বিএনপি-জামায়াতের সঙ্ঘবদ্ধ সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে এবং একই দিনে ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত ১২ ওয়ার্ড যুবলীগ নেতা শেখ ওয়ালিউল্লাহ রুবেলকেও নির্মমভাবে হত্যা করে। গত ৩০ এপ্রিল, তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ জামাল হোসেন এবং গত ৩০ সেপ্টেম্বর লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. আলাউদ্দিন পাটোয়ারীকে নির্মমভাবে হত্যা করে বিএনপি-যুবদল-ছাত্রদলের সন্ত্রাসীরা।'

তিনি আরও বলেন, "গত ২৫ এপ্রিল লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও যুবলীগ নেতা রাকিব ইমামের হত্যাকাণ্ডের সাথেও বিএনপি-জামাতের সম্পৃক্ততা রয়েছে। গত ২১ জুন কুমিল্লা জেলার লাকসাম পৌরসভা শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ইফতেখার অনিককে বিএনপি-যুবদল-ছাত্রদলের সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় নিহত হয়। ইতোপূর্বে বগুড়া শহর শাখা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাহিদ হাসান ও চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. রমজান আলীকে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে।"

"প্রিয় সাংবাদিক বন্ধুরা, এটা নতুন কিছু নয়। এটা বিএনপির জন্মলগ্ন থেকেই পরিষ্কার চিত্র। জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখলের পর হাজার হাজার সামরিক-বেসামরিক মানুষকে গুম-হত্যা করে তার ক্ষমতাকে সুসংহত করেন," বলেন তিনি। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক অফজালুর রহমান বাবু, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
 

Related Topics

টপ নিউজ

আওয়ামী লীগ / আওয়ামী লীগের সমাবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
    হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
    ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র
  • ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
    ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

Related News

  • আ. লীগের পক্ষে ৩ সন্তানসহ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আটক নারী
  • শুধু একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি: নাহিদ
  • আত্মসমর্পণ করে জামিন পেলেন বরিশাল জেলা আ.লীগের সাধারণ সম্পাদক তালুকদার ইউনুস
  • আ.লীগ আমলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেয়া অস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 
  • কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলা হলে বিষয়টি আইনগতভাবে দেখা হবে: মির্জা ফখরুল

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

2
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

3
ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার

4
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

5
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র

6
৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
অর্থনীতি

৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net